এক্সপ্লোর

Dankuni News: বাংলাদেশ থেকে বাড়ি ফিরলেন ডানকুনির অমর্ত্য খান, স্বস্তিতে পরিবার

Medical student Returned From Bangladesh: ডানকুনির অরবিন্দ পল্লীর বাসিন্দা অমর্ত্য খাঁন ডাক্তারি পড়তে গিয়েছিলেন বাংলাদেশে। সোমবার সেখান থেকে বাড়ি ফিরেছেন তিনি।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, ডানকুনি: অশান্ত বাংলাদেশ (Bangladesh) থেকে অবশেষে বাড়ি ফিরলেন হুগলি জেলার ডানকুনির (Dankuni) বাসিন্দা অর্মত্য খাঁন। ছেলে নিরাপদে বাড়ি ফেরায় স্বস্তিতে তাঁর পরিবার। 

স্থানীয় সূত্রে জানা গেছে, অশান্তির কারণে বন্ধ বর্তমানে বন্ধ বাংলাদেশের সমস্ত মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়। প্রাণ বাঁচানোর জন্য বাংলাদেশ থেকে দেশে ফিরে আসছেন ভারতীয় পড়ুয়ারা। সোমবার ঘরে ফিরলেন বাংলাদেশে ডাক্তারি পড়তে যাওয়া ডানকুনি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লীর বাসিন্দা অমর্ত্য খাঁন। বাড়ি ফেরার জন্য দু-দেশের সীমান্তে থাকা সেনা জওয়ানরা সবরকম সহযোগিতা করেছেন বলেও জানান তিনি। 

আরও পড়ুুন: TMC Leader Arrest: সরকারি জমি দখলের অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ

এপ্রসঙ্গে অমর্ত্য খাঁন বলেন, বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয় ও ভারতীয় দূতাবাস কলেজ ছেড়ে ভারতে ফেরার নির্দেশ দেয়। তারপরই বাংলাদেশ ছেড়ে ভারতে ফেরেন তিনি।

বাংলাদেশ থেকে দেশে ফেরার সময় তাঁর সঙ্গে ছিলেন মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক ও কাশ্মীরের ডাক্তারি ছাত্ররা। প্রথমে বাসে করে বাংলাদেশ থেকে মালদা সীমান্ত তারপর প্রাইভেট গাড়ি করে বাড়ি ফেরেন তিনি।

অমর্ত্য আরও জানান, বাংলাদেশে তাঁদের কোনও সমস্যা না হলেও আতঙ্কে ছিলেন। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকার কারণে কোথায় কী ঘটেছে কিছুই জানতে পারেননি।

আরও পড়ুুন: Arjun Singh: ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা-অভিষেককে তীব্র আক্রমণ, শহিদ সমাবেশ নিয়ে কটাক্ষ অর্জুনের

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংরক্ষণ বাতিলের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। পরিস্থিতি এমন জায়গায় গেছে যে দেশের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনার কারণে প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। পরিস্থিতি মোকাবিলায় সেনা নামানো থেকে শুরু করে বিরোধী দলের নেতাদের গ্রেফতার করেছে শেখ হাসিনার সরকার। অন্যদিকে ঢাকা হাইকোর্টের রায় বাতিল করে মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের জন্য সাত শতাংশ সংরক্ষণ রাখার নির্দেশ দিয়েছে সেদেশের সুপ্রিম কোর্ট। তারপরও শান্ত হয়নি পরিস্থিতি। আগামী ২ দিনের মধ্যে কার্ফু তুলে দিয়ে দেশের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুুন: Bangladesh Violence: 'ভারতীয় দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা..', আতঙ্ক নিয়ে বাংলাদেশ থেকে ফিরলেন উলুবেড়িয়ার শুভদী

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget