এক্সপ্লোর

Darjeeling News: রবিবার নির্বাচন, তার আগে অশোকের নিশানায় তৃণমূল, একই সুর বিজেপিরও

Darjeeling Update: শিলিগুড়ি শহর ও মহকুমা পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরেই জমি দখল, জমি দালালি সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে ফের তৃণমূলকেই নিশানা করলেন অশোক ভট্টাচার্য।

সনৎ ঝা, দার্জিলিং: আর কদিন পরেই শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচন। তার আগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা অশোক ভট্টচার্যের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল। শিলিগুড়ি শহর ও মহকুমা পরিষদ এলাকায় দীর্ঘদিন ধরেই জমি দখল, জমি দালালি সংক্রান্ত নানা অভিযোগ উঠেছে। এবার তা নিয়ে ফের তৃণমূলকেই নিশানা করলেন অশোক ভট্টাচার্য। 

তাঁর অভিযোগ, শিলিগুড়ি এলাকায় সমান্তরাল সরকার চালাচ্ছে জমি দালালরা। আর তৃণমূল তাদের টিকিয়ে রাখতে চাইছে। শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের মুখে, এভাবেই শাসকদলকে নিশানা করলেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। একই সুর বিজেপি বিধায়কের গলাতেও। যারা বাংলাকে বিক্রি করে দিয়েছে, তাদের মুখে এসব মানায় না। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

রবিবার নির্বাচন:
আগামী রবিবার, ২৬ জুন, পাহাড়ে জিটিএ (GTA) ভোটের দিনই হবে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। তার আগে জমি দালালি-জমি ব্যবসা নিয়ে তৃণমূলকে নিশানা করার পাশাপাশি আত্মসমালোচনার সুরও উঠে এসেছে প্রাক্তন মেয়রের গলায়। 
এদিন সিপিএম নেতা ও শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র বলেন, 'আমাদের সময় জমি দালাল হয়নি। কিছু ছিল, তারা আমাদের ক্ষতি করেছে। আমি প্রকাশ্যে বলছি। কিন্তু আজ যা অবস্থা হয়েছে, তারা তো সমান্তরাল সরকার তৈরি করে ফেলেছে। তৃণমূল এদের টিকিয়ে রাখবে এবং তৃণমূলকে এরাও টিকিয়ে রাখতে চায়।' 

একই সুর বিজেপিরও:
একই অভিযোগ শোনা গিয়েছে শিলিগুড়ির বর্তমান বিজেপি বিধায়ক ও প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষের মুখেও। প্রাক্তন দলের নেতার অভিযোগকে কার্যত সমর্থন করেছেন শঙ্কর ঘোষ। তিনি বলেন, 'তৃণমূল যাঁদের নিয়ে এই নির্বাচনে লড়ছে, তাঁদের মূল ভিত্তি হচ্ছে জমি মাফিয়া হিসেবে পরিচিতি। দিদির উন্নয়নে ভেসে যাওয়া পশ্চিমবঙ্গের মানুষদের জব কর্ড, জমি কেড়ে নেওয়া, ভয় দেখানো এসব করে যখন ভোট চাইতে হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে রাজ্যের অবস্থা কী।'

তৃণমূলের পাল্টা কটাক্ষ: 
শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনের আগে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। শিলিগুড়ির তৃণমূল নেতা ও ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, 'যারা বাংলাকে বিক্রি করে দিয়েছে, তাদের মুখে এসব মানায় না। জমির দালাল এই ভাষাই এসেছে বামেদের কাছ থেকে। এরা বিজেপির দালাল, কংগ্রেসের দালাল।'

১৯৯০ সাল থেকে শিলিগুড়ি মহকুমা পরিষদ বামেদের দখলে থাকলেও, এবার বামেরা প্রায় কোণঠাসা। এর আগে শিলিগুড়ি পুর এলাকাতেও বামেদের শোচনীয় পরাজয় হয়েছে। বিজেপি বিধানসভায় জিতলেও তার কোনও ছাপ রাখতে পারেনি পুর ভোটে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট হতে চলেছে চর্তুমুখী।

আরও পড়ুন: ২৫ কেজির ভেটকি, ২৬ হাজারে বিক্রি

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
রেজিনগরে ভোটগণনায় অনুপস্থিত হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি
Shimla Landslide : ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
ধসে পড়ল পাহাড়, নেমে এল বিরাট বিরাট পাথর, নিচেই সারি সারি গাড়ি, শিমলায় ভয়াবহ বিপর্যয়
West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget