এক্সপ্লোর

Siliguri : প্রায় সাড়ে ৩ কোটি টাকার বিস্কুট-সহ শিলিগুড়ি থেকে গ্রেফতার ৪

Four Miscreants arrested from Siliguri : খবরের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দারা হাসমিচক থেকে বিহারের বাসিন্দা বাবলু কুমার পাসওয়ান ও সনু কুমার রাজ্জক নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে

মলয় চক্রবর্তী, শিলিগুড়ি : সাত কেজিরও বেশি সোনার বিস্কুট(golden biscuit) সহ শিলিগুড়ি(siliguri) থেকে চারজনকে গ্রেফতার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকা। পাশাপাশি, ধৃতদের কাছ থেকে নগদ ১ কোটি ১ লক্ষ ৩৮ হাজার টাকাও উদ্ধার হয়েছে।

মঙ্গলবার খবরের ভিত্তিতে রাজস্ব গোয়েন্দারা হাসমিচক থেকে বিহারের বাসিন্দা বাবলু কুমার পাসওয়ান ও সনু কুমার রাজ্জক নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে ২ কেজি ৬৭৭ গ্রাম সোনা উদ্ধার হয়। ধৃতদের জিজ্ঞেসাবাদ করে গোয়ান্দারা জানতে পারেন যে, ওই সোনা তারা হিলকার্ট রোডের একটি দোকান থেকে কিনে নিয়ে আসছিল। 

ধৃতদের সঙ্গে নিয়ে গোয়েন্দারা ওই সোনার দোকানে হানা দিয়ে আলিপুরদুয়ারের বাসিন্দা প্রকাশ বিশ্বাস ও তপন কুমার নামে আরও দু’জনকে গ্রেপ্তার করেন। ধৃতদের কাছ থেকে আরও ৪ কেজি ৫০০ গ্রাম সোনার বিস্কুট উদ্ধার হয়। পাশাপাশি, মোট সাতটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেন গোয়েন্দারা। 

আরও পড়ুন ; খাস কলকাতায় তল্লাশি অভিযান, আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট উদ্ধার কাস্টমসের

এর আগে গত অক্টোবর মাসে খাস কলকাতায় তল্লাশি অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পায় কাস্টমস(customs)। মার্কুইস স্ট্রিটে একটি অফিস থেকে উদ্ধার করা হয় আড়াই কোটি টাকা মূল্যের সোনার বিস্কুট। পাশের একটি ঠিকানা থেকে উদ্ধার হয় ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। 

নির্দিষ্ট খবরের ভিত্তিতে কলকাতার একটি অফিসে কাস্টমস তল্লাশি অভিযান চালায়। সূত্রের খবর, তল্লাশিতে মোট ৪০টি সোনার বিস্কুট উদ্ধার হয়। যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। সেইসঙ্গে উদ্ধার হয়েছে ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। শহরের দুটি অফিস থেকে বিপুল পরিমাণে সোনা ও নগদ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়।

মার্কুইস স্ট্রিটে একটি ফরেন এক্সচেঞ্জ ও পর্যটন সংস্থার অফিসে হানা দেন কাস্টমসের অফিসাররা। কাস্টমস সূত্রে দাবি, সেখান থেকে উদ্ধার হয় ৪০টি সোনার বিস্কুট যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা। অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ করার পর পাশের একটি ঠিকানায় হানা দেন কাস্টমসের অফিসাররা। সূত্রের খবর, সেখান থেকে উদ্ধার হয় ৯৩ লক্ষ টাকা মূল্যের বিদেশি মুদ্রা। দুটি ঠিকানা থেকে প্রায় ৩ কোটি ২৩ লক্ষ টাকা মূল্যের সোনা ও নগদ উদ্ধার হয় বলে কাস্টমস সূত্রে খবর। তল্লাশি অভিযানে কয়েক জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget