এক্সপ্লোর

Darjeeling Tourism : গরমের ছুটিতে পাহাড়ে ? সব টয় ট্রেনেই এখন ভিস্তাডোম কোচ, মিস করবেন না

Darjeeling Himalayan Railway : পর্যটনের মরশুমে এবার এনজিপি থেকে দার্জিলিং রুটের সব ট্রয় ট্রেনেই ভিস্তাডোম কোচ চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

মোহন প্রসাদ, দার্জিলিং : আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের (toy train) কু ঝিক ঝিক...মাথায় তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার (kanchenjunga)মুকুট। গা বেয়ে ধাপে ধাপে চা-পাতার আবরণ। অলঙ্কারের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা কমলালেবু। দার্জিলিং মানেই সম্মোহন। দার্জিলিং (Darjeeling) মানে রূপেও ভুলে যাওয়া, ভালবাসাতেও।

সব ট্রয় ট্রেনেই ভিস্তাডোম
পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলেছে টয় ট্রেন। কাচে মোড়া শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। মাথার ওপর স্বচ্ছ ছাউনি, ডাইনে বাঁয়ে পাহাড়ি গাছেদের হারিয়ে যাওয়া। যেন হাত দিয়ে ছোঁয়া যায় সব কিছু। পর্যটনের মরশুমে এবার এনজিপি থেকে দার্জিলিং রুটের সব ট্রয় ট্রেনেই ভিস্তাডোম কোচ চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

 ২টি অতিরিক্ত টয় ট্রেন
শুধু এখানেই শেষ নয়, আরও সুখবর আছে শৈলশহর প্রেমীদের জন্য । পাশাপাশি, জয় রাইডে দার্জিলিং থেকে ঘুম স্টেশন ও ঘুম থেকে দার্জিলিং ২টি অতিরিক্ত টয় ট্রেন চালু করা হয়েছে। গরমের মরশুমে এপ্রিল, মে ও জুন পর্যন্ত মিলবে এই ২টি ট্রেনের পরিষেবা। পর্যটকরাও দারুণ খুশি এই পরিষেবা পেয়ে। 

 শৈলশহরে জমছে ভিড়। এদিকে কমছে ঠান্ডাও। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে । আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Office) সূত্রে খবর, আজ-কালও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে (North Bengal)। এরই মধ্যে পাহাড়ের গায়ে ফুটেছে নানা রঙের ফুল। কোভিড-মেঘ কাটিয়ে পর্যটন ব্যবসাও আস্তে আস্তে ছন্দে ফেরার চেষ্টা করছে। সম্প্রতি শৈলশহরে ঘুরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। পর্যটন ব্যবসায় তিনি বিশেষ উৎসাহ দিয়েছেন। পর্যটক আসছেন ভিন রাজ্য থেকেও। 

তবে  দার্জিলিং থেকে কার্শিয়াং রুটে হিমকন্যা, কার্শিয়াং থেকে মহানদী রুটে রেড পান্ডা ও এনজিপি থেকে রংটং রুটে স্টিম জঙ্গল টি সাফারি টয় ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে বলে জানানো হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের তরফে। প্রয়োজনে এই টয় ট্রেন ফের চালু হবে বলেও জানানো হয়েছে। 

সবমিলিয়ে গরমের ছুটিতে পাহাড়প্রেমীদের জন্য একগুচ্ছ উপহার নিয়ে হাজির দার্জিলিং। 

 

সেরা শিরোনাম

CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের পথে ককরোচ জনতা পার্টি
JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget