এক্সপ্লোর

Darjeeling News: বাড়ির নামে টাকা লোপাট! অভিযোগে বিদ্ধ গুরুং বোর্ড

Darjeeling News Update: পাহাড়ে স্থানীয় জনগোষ্ঠীর জন্য গৃহনির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। গুরুং সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ওএসডি-র বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক দম্পতি।

মোহন প্রসাদ, দার্জিলিং: পাহাড়ে স্থানীয় জনগোষ্ঠীর জন্য গৃহনির্মাণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ। গুরুং সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ওএসডি-র বিরুদ্ধে FIR দায়ের করেছেন এক দম্পতি। দুর্নীতির অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে পরস্পর দোষারোপের পালা। 

সম্প্রতি নবান্ন সূত্রে জানা গিয়েছে, এক বছরে মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে। একই অভিযোগ উঠেছে পাহাড়েও। পাহাড়ে রাজ্য সরকারের অনুদানের অর্থে বিভিন্ন জনজাতি বোর্ডের মাধ্যমে দরিদ্র বাসিন্দাদের বাড়ি তৈরি করে দেওয়া হয়, সেই প্রকল্পের কাজেই দুর্নীতির অভিযোগ উঠেছে পাহাড়ে। পশ্চিমবঙ্গ গুরুং সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং ওএসডি-র বিরুদ্ধে রংলি-রংলিয়েত থানায় FIR দায়ের করেছেন এক দম্পতি। 

কোন প্রকল্পে নিয়ে অভিযোগ:
পাহাড়ের ১৬টি জনজাতি বোর্ডের মাধ্যমে বাড়ি তৈরির জন্য পরিবার পিছু ২ লক্ষ টাকা করে বরাদ্দ করে রাজ্য সরকারের তফশিলি ও অনগ্রসর উন্নয়ন দফতর। সেই প্রকল্পেই টাকা লোপাটের অভিযোগ উঠেছে।

কী অভিযোগ?
অভিযোগ, বাড়ির জন্য আধার কার্ড সহ-যে সব নথি জমা দিয়েছিলেন তাঁরা, তার সাহায্যে আবেদনকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করেছে উন্নয়ন বোর্ড। অভিযোগ, বাড়ি তৈরির জন্য বরাদ্দ টাকা আত্মসাৎ করা হয়েছে ওই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। অথচ জমা দেওয়া নথি হারিয়ে গিয়েছে দাবি করে দ্বিতীয়বার সব কাগজপত্র চেয়েছে উন্নয়ন বোর্ড। অভিযোগকারী থারবু গুরুং বলেন, দীপ্তি গুরুংয়ের নামে পাসবুক বানিয়ে অ্যাকাউন্ট থেকে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে গিয়েছে। সরোজ গুরুং আর চেয়ারম্যান ছাড়া আর কে করবে এই কাজ!'

পাল্টা দাবি:
অনিয়মের অভিযোগ সামনে আসার পরেই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। পশ্চিমবঙ্গ গুরুং সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান খগেন্দ্র গুরুং বলেন, 'জানুয়ারিতে বোর্ড মিটিং করে ভাইস চেয়ারম্যান ও বোর্ড মেম্বার ললিত গুরুংকে দায়িত্ব দিয়েছিলাম ঘর তৈরির জন্য। এখন শুনছি বেনিয়ম হয়েছে। গুরুং বোর্ড ও আমার বিরুদ্ধে বাইরের কারও ষড়যন্ত্র রয়েছে।' পশ্চিমবঙ্গ গুরুং সাংস্কৃতিক ও উন্নয়ন বোর্ডের সদস্য ললিত গুরুংয়ের দাবি, 'ওই অ্যাকাউন্টে তো কোনও টাকাই নেই।'

এই বিষয়ে জিজ্ঞেস করা হলে দার্জিলিং ও কালিম্পং (পাহাড়) তৃণমূলের সভানেত্রী শান্তা ছেত্রী বলেন, 'পশ্চিমবঙ্গ সরকারের ব্যাকওয়ার্ড ক্লাস উন্নয়নের বিষয়। ডিএম, এসডিও দেখে।'
এই বিষয়টি নিয়ে জানতে দার্জিলিংয়ের জেলাশাসককে ফোন করা হলে, বৃহস্পতিবার রাত পর্যন্ত তিনি ফোন ধরেননি। 

আরও পড়ুন: ৮ বছর পর খুলল চা বাগান, জারি থাকল তৃণমূল-বিজেপি তরজা

সেরা শিরোনাম

West Bengal: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মাতঙ্গিনী হাজরার ইতিহাস পাঠ্যে! সিলেবাসে বদলের ইঙ্গিত শুভেন্দুর
Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Food Safety: অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
অ্যাবসোলিউট বারবেকিউ -এর স্টোররুমে পচা মাংস, লাইসেন্স বাতিল রং দে বাসন্তি ধাবার, একাধিক নামী রেস্তরাঁয় শনিবার অভিযান
West Bengal News Update: বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?
বেসরকারি BEd-এর কলেজের আড়ালে কোটি কোটি টাকার লেনদেন? বিক্রি হচ্ছে ডিগ্রি?

ভিডিও

Abhishek Banerjee PA News: ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের আপ্ত সহায়ককে ফের তলব | Sumit Roy | TMC
TMC in News | ফের অভিযানে নামল তদন্ত কমিশন, গেল প্রাক্তন কাউন্সিলরের ঠিকানায়
Abhishek Banerjee Camac Street Office:
Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget