Darjeeling News:বাগডোগরায় সন্দেহজনক ঘোরাঘুরি, সেনা ক্যাম্পের কাছে গ্রেফতার বরিশালের বাসিন্দা আজিজুল, তল্লাশি চালাতেই যা বের হল !
Bangladeshi Arrested In Darjeeling: বাগডোগরায় সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার বরিশালের বাসিন্দা আজিজুল ইসলাম

সনৎ ঝা, দার্জিলিং : সেনা ক্যাম্পের কাছে ফের ধৃত বাংলাদেশি! বাগডোগরায় সন্দেহজনক ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার বরিশালের বাসিন্দা আজিজুল ইসলাম। তদন্তে নেমেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বাংলাদেশ-ভারত সীমান্ত নিয়েও নজরদারি বাড়ছে। এর মধ্যেই বাগডোগরার সেনা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির অভিযোগে গ্রেফতার করল সেনাবাহিনী।
ধৃতের নাম আজিজুল ইসলাম, বরিশালের দামিলিপুর এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, নদীপথে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে সে। তার কাছ থেকে বাংলাদেশের ১০ টাকার নোট ও একটি স্থানীয় সংবাদপত্রও উদ্ধার হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বাগডোগরা থানার হাতে তুলে দেওয়া হয়। আজ তাঁকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, চলতি মাসের ৯ তারিখেও এমএম তরাই সেনা ক্যাম্প এলাকা থেকে আশরাফুল আলম নামে আরেক বাংলাদেশিকে ধরা হয়েছিল। পরপর দু’টি ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
প্রথমে সীমান্ত পার করে ভারতে অনুপ্রবেশ,এরপর জাল নথি, পরিচয়পত্র বানিয়ে দিনের পর দিন বহাল তবিয়তে বসবাস! দিকে দিকে ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। কখনও নদিয়া থেকে
কখনও মুর্শিদাবাদ থেকে আবার কখনও দিল্লি সোমবার নদিয়া থেকে ১৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে রয়েছে ৫ শিশুও। পুলিশ সূত্রে খবর, ১ বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে তারা। এরপর চলে যায় গুজরাতে। সোমবার সকালে নদিয়ার ধানতলাতে ফিরে আসে। তখনই তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে মুর্শিদাবাদে সীমান্ত পার করে বাংলাদেশে ফেরত যাওয়ার ঠিক আগে পুলিশের জালে ধরা পড়ল ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারী।যাদের মধ্য়ে ৩ জন মহিলা। গ্রেফতার করা হয়েছে এ রাজ্যের এক মিডলম্যানও। যার বাড়ি রানিনগরের কাতলামারি এলাকায়। পুলিশ সূত্রে খবর, গুজরাত-সহ একাধিক রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন ধৃত ৮ বাংলাদেশি নাগরিক। ৩ দিন আগে, মুর্শিদাবাদের বহরমপুরে এসে গা ঢাকা দেন তাঁরা।শনিবার রাতে, বহরমপুরের গোলাপবাগ মোড় থেকে ট্রেকারে চড়ে সীমান্তের দিকে যাচ্ছিলেন।আগে থেকেই ঘটনাস্থলে ছিল পুলিশ।
তখনই হাতেনাতে পাকড়াও করা হয় তাদের।রবিবারই দিল্লি থেকে গ্রেফতার করা হয়েছে ৯ জন বাংলাদেশিকে। বেআইনিভাবে ভারতে থাকার জন্য তাঁদের গ্রেফতার করে দিল্লি পুলিশের ফরেনার্স সেল। চাঞ্চল্যকর তথ্য হল, ধৃত বাংলাদেশিরা কোচবিহার সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। তাঁদের কাছ থেকে একটি স্মার্টফোন বাজেয়াপ্ত করা হয়েছে। যাতে নিষিদ্ধ ভিডিও কলিং ও মেসেঞ্জিং অ্যাপ ইনস্টল করা ছিল।
ধৃতদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দিল্লি পুলিশ।
Before You Go
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda





















