এক্সপ্লোর

Darjeeling News: TMC কর্মাধ্যক্ষের স্বামীর থেকে উদ্ধার DRDO-র নথি ও তেজস্ক্রিয় বস্তু ! বিস্ফোরক অভিযোগ নকশালবাড়িতে

Darjeeling DRDO Radioactive Element Trafficking DRDO-র নথি পাচারের অভিযোগ ! নকশালবাড়িতে গ্রেফতার তৃণমূল কর্মাধ্যক্ষের স্বামী

সনৎ ঝা, দার্জিলিং: বিস্ফোরক অভিযোগ উঠল এবার TMC কর্মাধ্যক্ষের স্বামীর বিরুদ্ধে। তার থেকে কাছ থেকে উদ্ধার হয়েছে DRDO-র নথি এবং তেজস্ক্রিয় বস্তু ! বলাইবাহুল্য বলার অপেক্ষা রাখে না, ঠিক কতটা স্পর্শকাতর কিংবা কতটা ভয়ঙ্কর এই রেডিও অ্য়াকটিভ এলিমেন্ট ! কোথা থেকে কীভাবে এল, তা এখনও প্রকাশ্যে আসেনি। 

DRDO-র নথি পাচারের অভিযোগ, নকশালবাড়িতে গ্রেফতার বন দফতরের কর্মী। গ্রেফতার বন দফতরের কর্মী ফ্রান্সিস এক্কা। ধৃত ফ্রান্সিস এক্কা তৃণমূল পরিচালিত নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষের স্বামী। সেনার গোয়েন্দা বিভাগ ও পুলিশের অভিযানে পাকড়াও বন দফতরের কর্মী। ক্রেতা সেজে অভিযানে বমাল পাকড়াও তৃণমূল কর্মাধ্যক্ষের স্বামী। ধৃতের কাছ থেকে উদ্ধার DRDO-র নথি ও তেজস্ক্রিয় বস্তু। 

DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির মতো দেশবিরোধী কাজের অভিযোগে গ্রেফতার করা হল নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামীকে। উদ্ধার তেজষ্ক্রিয় পদার্থ ও প্রতিরক্ষা গবেষণা সংক্রান্ত নথি। ধৃতের ককাছে ওইসব জিনিস কীভাবে এল? খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। Defence Research and Development Organization বা DRDO-র সরঞ্জাম ও নথি বিক্রির মতো চাঞ্চল্যকর অভিযোগ। মিরিক পুলিশের হাতে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী। 

ধৃতের নাম ফ্রান্সিস এক্কা (৪৭)।তিনি কার্শিয়ঙ বন বিভাগের কর্মী।স্ত্রী অমৃতা এক্কা নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সদস্যা। দার্জিলিং জেলার নকশালবাড়ি ব্লকের বেলগাছি চা-বাগান এলাকায় বাড়ি ফ্রান্সিসের। সেখানেই অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ ও দার্জিলিং জেলা পুলিশ।পুলিশ সূত্রে খবর, সেনাবাহিনীর একটি গোয়েন্দা দল নিজেদের ক্রেতা হিসেবে পরিচয় দিয়ে এক্কার সঙ্গে আলাপ করে। DRDO-র সরঞ্জাম ও নথি কেনার জন্য বেলগাছি টি এস্টেটের কাছে ডাকা হয়। সেখানেই তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁর কাছে থাকা তেজস্ক্রিয় পদার্থ ও নথি।

আরও পড়ুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে মারার চেষ্টা করছেন : অর্জুন সিংহ

কিন্তু ধৃতের কাছে ওইসব গোপন জিনিস কীভাবে এল? খতিয়ে দেখছে পুলিশ। এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর তথ্যের ভিত্তিতেই ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সিল করে দেওয়া হয়েছে তাঁর বাড়ি।ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget