এক্সপ্লোর

Darjeeling: কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু রেড পাণ্ডা পরিষেবা

নতুন রূপে মিলছে বন্ধ হয়ে যাওয়া পরিষেবা, পোশাকি নাম রেড পাণ্ডা।

মোহন প্রসাদ, দার্জিলিং: কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত ফের চালু হল টয় ট্রেন পরিষেবা। মাত্র ৮ কিলোমিটার রাস্তায় এই পরিষেবার নাম রেড পাণ্ডা। সপ্তাহের ২ দিন মিলবে এই পরিষেবা।

৬ বছরের মাথায় ফিরল ‘হিমালয়া অন হুইলস’।  ফের আঁকাবাঁকা পাহাড়ি পথে টয় ট্রেনের কু ঝিক ঝিক। নতুন রূপে মিলছে বন্ধ হয়ে যাওয়া পরিষেবা, পোশাকি নাম রেড পাণ্ডা। শনিবার কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত টয় ট্রেন পরিষেবা চালু করল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। 

রেল সূত্রে খবর, প্রায় ৮ কিলোমিটার রাস্তায় প্রতি শনি ও রবিবার ছুটবে টয় ট্রেন। ওই দু’দিন কার্শিয়ং থেকে সকাল ১১.১৫ মিনিটে ছাড়বে ট্রেন। মাঝে গিদ্দা পাহাড়ে বেশ কিছুক্ষণের জন্য থামবে ট্রেন। রাইড শেষ হবে মহানদী স্টেশনে। পর্যটনের মরশুমে অর্থাৎ মার্চ থেকে জুন ও অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মাথা পিছু ভাড়া ১,২০০ টাকা। বছরের বাকি সময় টিকিটের দাম হাজার টাকা। 

এনজেপির নর্থ ইস্ট ফ্রন্টেয়ার রেলওয়ের এডিআরএম সঞ্জয় চিল ওয়ারওয়া জানিয়েছেন, ২০১৫-তে এই রুটে টয় ট্রেন চালু হলেও কিছুদিন পরে তা বন্ধ হয়ে যায়। ওই সময় স্টিম ইঞ্জিনে চলত ট্রয় ট্রেন। নতুন পরিষেবায় ব্যবহার করা হচ্ছে ডিজেল ইঞ্জিন। 

দু’মাস আগেই নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রুটে শুরু হয়েছে ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। এবার কার্শিয়ঙে টয় ট্রেন চালু হওয়ায় পাহাড়ে পর্যটকদের ভিড় আরও বাড়বে বলে আশা করছেন হোটেল মালিকরা। 

করোনাকালে পাঁচ মাস বন্ধ থাকার পর কালিম্পংয়ে ফের চালু হল রিভার রাফটিং। তিস্তা আর রঙ্গিতের বুকে উথালপাথাল স্রোতে তরী ভাসালেন পর্যটকরা। উৎসবের মরশুম শুরুর মুখে রিভার রাফটিং চালু হওয়ায় উপার্জনের আশায় বুক বাঁধছেন কালিম্পংয়ের বাসিন্দারা।


পাহাড় থেকে দুরন্ত গতিতে সমতলের দিকে ধেয়ে চলেছে খরস্রোতা তিস্তা। তার দুর্নিবার স্রোতে ভাসলেন পর্যটকরা। করোনাকালে ৫ মাস বন্ধ থাকার পর কালিম্পং জেলায় তিস্তা ও তার উপনদী রঙ্গিতের বুকে ফের শুরু হল রিভার রাফটিং। রাফটিং শেষে এদিন নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন মধ্যপ্রদেশের বাসিন্দা বিশ্বজিৎ সিংহ গউর।

সাদা অর্কিডের জন্য বিখ্যাত কালিম্পংয়ের নিসর্গ শোভা এমনিতেই পর্যটকদের প্রিয়। আর এই সুন্দরী পাহাড়ি জেলাতেই তিস্তার বুকে এসে মিশেছে অসমের দীর্ঘতম নদী রঙ্গিত। সেই নদীর বুকেই এখন চলছে হুটোপুটি। লাবারবোতে থেকে কিরনি এবং লাবারবোতে থেকে ভালুখোলা - দুটি রুটে শুরু হয়েছে রিভার রাফটিং। লাবারবোতে থেকে কিরনি, ৭ কিলোমিটার রিভার রাফটিংয়ের জন্য বোট পিছু ভাড়া ৫ হাজার টাকা। লাবারবোতে থেকে ভালুখোলা, ৩ কিলোমিটার রিভার রাফটিংয়ের জন্য বোট পিছু ভাড়া ৪ হাজার টাকা। একটি বোটে গাইড সহ থাকবেন মোট ৬ জন।

টয়ট্রেন থেকে জঙ্গল সাফারি, ভিস্তা ডোম থেকে  রিভার রাফটিংসব মিলিয়ে পুজোর ছুটিতে উত্তরবঙ্গ জমজমাট। কালিম্পংয়ে মোট ৫০টি রাফটিং বোট রয়েছে। করোনা পরিস্থিতিতে ২৫টি বোট নিয়ে শুরু হয়েছে রাফটিং। উদ্যোক্তাদের আশা, পুজোর মরশুমে কালিম্পংয়ে পর্যটক টানবে এই রাফটিং। তার হাত ধরে রুটিরুজির ছন্দে ফিরতে পারবেন এলাকার অনেকে। তিস্তা-রঙ্গিত রিভার রাফটিং ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রোশন ভুজেল বলেন,“ভাল হল চালু হয়ে। এখানকার যুবকরা কাজ পাবে।’’

সেরা শিরোনাম

News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Gangasagar Waterspout: গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক
গঙ্গাসাগরের বুকে ভয়ঙ্কর দৃশ্য! সমুদ্রের জল উঠে গেল আকাশের দিকে, কপিলমুনির আশ্রমের সামনে আতঙ্ক

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget