এক্সপ্লোর

Darjeeling: শুরু হয়নি মেরামতি, মাটিগাড়ার বালাসন সেতু দিয়ে বন্ধ যান চালচল, সমস্যায় নিত্যযাত্রীরা

কলকাতা থেকে গন্তব্য শিলিগুড়ি হোক কিংবা পাহাড়, বালাসন সেতুর ওপর দিয়েই যেতে হয় সবাইকে।

সনৎ ঝা, শিলিগুড়ি: গোটা একটা দিন পেরিয়ে গেছে। এখনও মেরামতি শুরু হল না মাটিগাড়ার বালাসন সেতুর। বন্ধ রয়েছে যান চলাচল। শুধুমাত্র হাঁটাচলা ও মোটরবাইক চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে পড়ে মাটিগাড়া। সেখানে ৩১ নম্বর জাতীয় সড়কের ওপর রয়েছে বালাসন সেতু। বুধবার সকালে নজরে আসে সেতুর তিন নম্বর পিলার বসে গিয়েছে। কলকাতা থেকে গন্তব্য শিলিগুড়ি হোক কিংবা পাহাড়, বালাসন সেতুর ওপর দিয়েই যেতে হয় সবাইকে। বাগডোগরা বিমানবন্দর যেতে গেলেও শিলিগুড়ি ও পাহাড়ের বাসিন্দাদের বালাসন সেতু পেরোতে হয়। এই পরিস্থিতিতে পাহাড়ের দিক থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন গাড়িধুরা থেকে পানিঘাটা হয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কালিম্পং, সিকিম থেকে আসা গাড়ি নৌকাঘাট ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হয়ে বিমানবন্দরে পৌঁছচ্ছে। 

বৃহস্পতিবার জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পূর্ত দফতরের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পূর্ত দফতরের জাতীয় সড়ক ৯-এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার শিশির দেব জানান, ‘আজ কলকাতার বিশেষজ্ঞ দল পরিদর্শন করেছে। আগামীকালের মধ্যে মতামত পেয়ে যাব। আজ নতুন করে আরও কোনও পিলার বসে যায়নি। যেহেতু যান চলাচল বন্ধ, তাই আর কিছু হয়নি। বিশেজ্ঞদের মতামত পেলেই কাজ শুরু করা হবে।’

মানুষের এই দুর্ভোগের জন্য বেআইনি বালি চুরির ঘটনাকে দায়ী করছেন পরিবেশকর্মীরা। জ্যোৎস্না আগরওয়ালের দাবি, ‘যেভাবে বালি তোলা, চর দখল করা হয়েছে, অবস্থার কিছু বদলায়নি, তার জন্য পিলার বসে গেছে। এরকম চলতে থাকলে আরও বিপর্যয় নেমে আসবে।’

এদিকে, এই ইস্যুকে সামনে রেখে শুরু হয়ে গেছে রাজনীতির কাদা ছোড়াছুড়ি। মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মনের অভিযোগ, ‘রাজ্যের উদাসীনতার ফলেই এই ঘটনা ঘটছে। তাদের মদতে জমি মাফিয়াদের রাজ চলছে, তাই এই অবস্থা। এরকম চলতে থাকলে বড় বিপর্যয় ঘটবে।’

পাল্টা তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য রঞ্জন সরকার বলেছেন, ‘রাজ্য সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বালি-পাথর উত্তলন নিয়ন্ত্রণ করেছে। অনিয়ন্ত্রিত তোলার অভিযোগ উঠত, তা এখন নেই। যারা অভিযোগ করছেন, রাজনীতি করার জন্য অভিযোগ করছেন।’

কবে শুরু হবে মেরামতের কাজ? ফের কবে বালাসন সেতুতে যানচলাচল স্বাভাবিক হবে? সেই দিকেই তাকিয়ে রয়েছেন নিত্যযাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget