এক্সপ্লোর

Darjeeling : দুর্ঘটনার মুখে দার্জিংলিঙের টয় ট্রেন, মঙ্গলবার সন্ধ্যায় ছড়াল উদ্বেগ

টয়ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি বলেরো গাড়িকে ধাক্কা মারে।  টয় ট্রেনটিতে বিহারের বাসিন্দা ৯ জন যাত্রী ছিলেন।

সনত্ ঝা, দার্জিলিং : দুর্ঘটনার মুখে দার্জিংলিঙের (Darjeeling) হেরিটেজ ট্রেন (Toy Train)। তবে একটু জন্য ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেলেন পর্যটকরা। 
মঙ্গলবার ট্রেনের লাইনের উপর দাঁড়িয়ে থাকা একটি বড় গাড়িকে ধাক্কা মারে টয় ট্রেন। জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়িগামী টয় ট্রেনটি, পঞ্চানই সেতু পার করার পর, দাগাপুর এলাকায় টয়ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি বলেরো গাড়িকে ধাক্কা মারে।  টয় ট্রেনটিতে বিহারের বাসিন্দা ৯ জন যাত্রী ছিলেন। অন্যদিকে, বলেরো গাড়িতেও  কেউ ছিলেন না। তাই এই ঘটনায় কেউ আহত হয়নি বলে ডিএইচ আর এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে । এই  ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি সংলগ্ন দাগাপুর এলাকায়।  
আরও দেখুন -

চালু হল ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন 

কিছুদিন আগেই অনেক বাধা পার করে পাহাড়ি পথে ফের একবার পুরোদস্তুর চলা শুরু করে বাংলার হেরিটেজ। পাইন বনের কোল ঘেঁষে, ধোঁয়া ওঠা মোমোর দোকানের গা বাঁচিয়ে এই ট্রেনের সর্পিল পথ। সবুজের সাম্রাজ্য দিয়ে কু ঝিকঝিক করে এগিয়ে চলা নস্টালজিয়াকে সাথী। করে। করোনা আবহে অনেকদিন অনিয়মিত হয়ে পড়ে এই পরিষেবা। পর্যটকরাও আশাহত হচ্ছিলেন শৈলশহরে গিয়ে। গত মাসেই করোনা পরিস্থিতিতে সামান্য উন্নতির আঁচ মিলতেই সবুজ নিশান দেখে খেলনা-ট্রেন।
 এক বছর পাঁচ মাস তিন দিন বন্ধ থাকার পর গত ২৫ অগাস্ট থেকে আবার লম্বা দৌড় শুরু করে এই ট্রেন। ৮৮ কিলোমিটারের যাত্রাপথে মোট ৯টি স্টেশন। পাহাড়ি পথে অসংখ্য বাঁক। দুপাশে চোখ জুড়নো সবুজের হাতছানি। তার মাঝখান দিয়ে ঝিকঝিক শব্দে এগিয়েছে ভালবাসার টয়ট্রেন। দীর্ঘদিন বাদে পুজোর মুখে টয়ট্রেন পরিষেবা চালু হওয়ায় স্থানীয়রা খুশি। খুশি পর্যটকরাও। আরও খুশির খবর শুনিয়েছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। ১৬ অগাস্ট থেকে দার্জিলিং আর ঘুমের মধ্যে শুরু হয়েছে জয় রাইড। এবার পুরোদমে টয় ট্রেন পরিষেবা চালু হওয়ায় পর্যটকের ভিড় বাড়ার আশায় বুক বাঁধছেন দার্জিলিঙের পর্যটন ব্যবসায়ীরা। 

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget