এক্সপ্লোর

Darjeeling Toy Train : কার্শিয়ং-এ বেলাইন টয় ট্রেন, জাতীয় সড়কে প্রবল যানজট

Darjeeling : যান্ত্রিক ত্রুটি কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে।

মোহন প্রসাদ, দার্জিলিং : দার্জিলিং (Darjeeling) পাহাড়ের কার্শিয়ং-এ গথেলস সাইডিং-এ ( Goethals Siding ) টয় ট্রেন লাইনচ্যুত (Toy Train derailed) হয়েছে। সৌভাগ্যবশত এই ঘটনায় কেউ আহত হননি। একটি ডিজেল ইঞ্জিন একটি স্টিম ইঞ্জিনকে (Steam Engine) টেনে নিয়ে ওয়ার্কশপে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। গত কয়েকদিনে বারবার বৃষ্টি হয়েছে পাহাড়ে। টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণ বৃষ্টি কি না দেখা হচ্ছে। সেই সঙ্গে যান্ত্রিক ত্রুটি কি না , তাও খতিয়ে দেখা হচ্ছে। 

কীভাবে দুর্ঘটনা ?

জানা যাচ্ছে, দার্জিলিং স্টেশন (Darjeeling Railway Station) থেকে তিঙ্গারিয়া রেলওয়ে ওয়ার্কশপে (Railway Workshop) যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটে। টয় ট্রেনের স্টিম ইঞ্জিনটি কার্শিয়ংয়ের গথেলস সাইডিংয়ে ১১০ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার কবলে পড়ে। একটি ডিজেল ইঞ্জিন একটি স্টিম ইঞ্জিনকে টেনে নিয়ে যাচ্ছিল ওয়ার্কশপের দিকে। তখনই দুর্ঘটনা ঘটে। সকাল ১২ টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘটার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। 

ব্যাহত পরিষেবা, জাতীয় সড়কে যানজট

টয় ট্রেন চলাচলের জন্য পাহাড়ে যেহেতু একটিই রাস্তা। তাই টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার জেরে ব্যাহত হয়েছে স্বাভাবিক টয় ট্রেন চলাচল পরিষেবা। পাশাপাশি জাতীয় সড়কের মাঝে এই দুর্ঘটনার জেরে প্রভাব পড়ে যান চলাচলেও। যেহেতু ১১০ নম্বর জাতীয় সড়কের মাঝে দুর্ঘটনাটি ঘটে, তাই সেখানে তৈরি হয় প্রবল যানজট। যে যাত্রীরা ট্রেন ধরবেন বলে বেরিয়েছিলেন, তাঁদেরও পড়তে হয় ঝক্কির মাঝে। যে সময়টা রাস্তায় ট্রেন সরানোর কাজ হচ্ছিল, তখন জাতীয় সড়কের একদিক বন্ধ করে কাজ চলায় তৈরি হয় লম্বা গাড়ির লাইন। 


Darjeeling Toy Train : কার্শিয়ং-এ বেলাইন টয় ট্রেন, জাতীয় সড়কে প্রবল যানজট

প্রসঙ্গত, বৃষ্টি সহ একাধিক কারণের জেরে মাঝে একাধিকবার টয় ট্রেন লাইনচ্যুত হয়েছিল। প্রতিদিন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে পাড়ি দেয় টয় ট্রেন। আর দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ির (New Jalpaiguri) দিকে ট্রেনটি রওনা দেয় সকাল ৯ টা নাগাদ। ১৮৮১ সালে দার্জিলিংয়ে পাহাড়ের গাঁ ঘেঁষে মিটারগেজ লাইনের উপর দিয়ে প্রথম চালু হয় টয় ট্রেন। সমুদ্র তল থেকে ২ হাজার ২৫৮ মিটার উঁচুতে। ২০ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর, দার্জিলিঙের টয় ট্রেনকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে The United Nations Educational, Scientific and Cultural Organization  বা UNESCO।  দার্জিলিং হিমালয়ান রেলওয়ে,  ডিএইচআর বা টয় ট্রেন ২ ফুট (৬১০মিমি) গেজ রেলপথে চলাচল করে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে। এই রেলপথে সবথেকে বড় আকর্ষণ হল পাহাড়ি পথ, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, বাতাসিয়া লুপ, কার্শিয়ং।

আরও পড়ুন- গোপালের সঙ্গে ভালোবেসে বিয়ে,ডিভোর্স, বাড়ির সামনে আলিশান গাড়ি, কী করতেন হৈমন্তী

 

 

সেরা শিরোনাম

RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
RG Kar case : আর জি কর কাণ্ডের স্ক্যানারে অভীক দে, কড়া পদক্ষেপ স্বাস্থ্য দফতরের, কী কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live: উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
উপনির্বাচনের ২ কেন্দ্রে বিক্ষিপ্ত গন্ডগোল, ৯৭টি অভিযোগ জমা কমিশনে
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি
পুজো শেষে উঁচু জায়গায় বেঁধে রাখা হয় ভোগ, মজায় খেলায় মাতেন ভক্তরা! অবাক করা এই দুর্গাপুজোর রীতি

ভিডিও

Prashant Barman: প্রশান্ত বর্মনকে ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের
Indi Alliance Protest: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, পদযাত্রা ইন্ডি জোটের
Birbhum News: পঞ্চায়েত প্রধান নির্বাচন ঘিরে উত্তপ্ত তারাপীঠের বুধিগ্রাম! এলাকায় বোমাবাজির অভিযোগ
Adhir Chowdhury:
Abhishek Banerjee: জ্ঞানেশ-বিক্ষোভের আঁচে ফুটছে দিল্লি, জ্ঞানেশ কুমারকে আক্রমণে অভিষেক, বললেন...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget