এক্সপ্লোর

Darjeeling Toy Train : আজ থেকে দার্জিলিঙে বন্ধ টয় ট্রেন, কবে ফের চালু?

বৃষ্টি ভেজা পাহাড় আর পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলা টয় ট্রেনের টানে আসছেন, তাঁদের জন্য মন খারাপের খবর। 

মোহন প্রসাদ, দার্জিলিং : ঝকঝকে নীল আকাশের সময় এটা নয়। এখন পাহাড়ের গা দিয়ে মেঘ চড়ছে গাভীর মতো। কাঞ্চনজঙ্ঘার ( Kanchenjunga ) সোনালি উঁকিও বিরলই। তাই পর্যটকের উপচে পড়া ভিড় তেমন একটা নেই শৈলশহরে (Darjeeling ) । তবু যেসব পর্যটকরা চা-বাগান, বৃষ্টি ভেজা পাহাড় আর পাহাড়ি আঁকাবাঁকা পথে ছুটে চলা টয় ট্রেনের টানে আসছেন, তাঁদের জন্য মন খারাপের খবর। 

 মেরামতি শুরু
মাথার ওপর স্বচ্ছ ছাউনি, ডাইনে বাঁয়ে পাহাড়ি গাছেদের মাঝে হারিয়ে যাওয়া মানেই টয় ট্রেন (Toy Train ) । এই বছরই নিউ জলপাইগুড়ি ( New Jalpaiguri)  স্টেশন থেকে যাত্রা শুরু করল ভিস্তাডোম কোচযুক্ত টয় ট্রেন। তারপর বিভিন্ন সময় যান্ত্রিক ত্রুটিও ধরা পড়েছে। তাই তড়িঘড়ি কার্শিয়ং থেকে ঘুম পর্যন্ত রেলপথে মেরামতি শুরু করছে রেল । তাই শুক্রবার, ৫ অগাস্ট থেকে ৭ আগস্ট , রবিবার পর্যন্ত নিউ জলপাইগুড়ি জাংশন থেকে দার্জিলিং এবং দার্জিলিং থেকে নিউ জলপাইগুড়ি জাংশন  (NJP ) পর্যন্ত টয় ট্রেন পরিষেবা বাতিল করা হয়েছে।  নর্থ-ইস্ট ফ্রন্টিয়ার রেলের তরফে জানানো হয়েছে, কার্শিয়ং থেকে ঘুমের মাঝে লাইন মেরামতির জন্য রবিবার, ৭ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকছে নিউজলপাইগুড়ি-দার্জিলিং টয় ট্রেন চলাচল। সামনে পুজোর মরশুম, সেই সময় পাহাড়ে ভিড় বাড়বে পর্যটকদের। তার আগে যাত্রীদের চাপ কম থাকায় টয় ট্রেন পরিষেবা বন্ধ রেখে লাইন মেরামতের সিদ্ধান্ত।

মন খারাপের খবর
সপ্তাহ শেষে ছুটি ( Weekend Trip )  কাটাতে অনেকেই পাহাড়ে যান। বিশেষত কাছাকাছি সমতল অঞ্চল থেকে ভ্রমণপিপাসুরা আসেন পাহাড়ে। কিন্তু যাঁরা টয় ট্রেনের জন্যই আসছেন, তাঁদের জন্য নিঃসন্দেহে মন খারাপের খবর। 

১৮৮১ সালে দার্জিলিংয়ে পাহাড়ের গাঁ ঘেঁষে মিটারগেজ লাইনের উপর দিয়ে প্রথম চালু হয় টয় ট্রেন। সমুদ্র তল থেকে ২ হাজার ২৫৮ মিটার উঁচুতে। ২০ বছর আগে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর, দার্জিলিঙের টয় ট্রেনকে হেরিটেজ হিসাবে ঘোষণা করে The United Nations Educational, Scientific and Cultural Organization  বা UNESCO।  দার্জিলিং হিমালয়ান রেলওয়ে,  ডিএইচআর বা টয় ট্রেন ২ ফুট (৬১০মিমি) গেজ রেলপথে চলাচল করে নিউ জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের মধ্যে। এই রেলপথে সবথেকে বড় আকর্ষণ হল পাহাড়ি পথ, ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন ঘুম, বাতাসিয়া লুপ, কার্শিয়ং।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget