এক্সপ্লোর

Darjeeling: গরমে পাহাড়ে জলসঙ্কট, রেকর্ড দামে জল কিনতে হচ্ছে স্থানীয়দের

Darjeeling Water Crisis: গরমে পাহাড়ে জল সঙ্কট। স্থানীয় বাসিন্দাদের দাবি, কার্শিয়ঙে ৪ দিন অন্তর মিলছে পানীয় জল।

মোহন প্রসাদ, দার্জিলিং: পুরসভার সরবরাহ করা জল আসছে চারদিন অন্তর। বাধ্য হয়ে সাড়ে ৫০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে জল। একটু শহরের থেকে দূরের এলাকা হলে জলের দাম পড়ছে ৭০০-৮০০ টাকা।  এই অবস্থা কার্শিংয়-এর। স্থানীয় বাসিন্দা ও বিরোধীরা জল সঙ্কট নিয়ে সরব হলেও পুর কর্তৃপক্ষের দাবি, গরমে রিজার্ভারে জল কমে যাওয়ায় এই সমস্যা।  

গরমে পাহাড়ে জল সঙ্কট

স্থানীয় বাসিন্দাদের দাবি, কার্শিয়ঙে ৪ দিন অন্তর মিলছে পানীয় জল। বাধ্য হয়ে বাসিন্দাদের সাড়ে ৫০০ টাকা দিয়ে প্রত্যেকবার জল কিনতে হচ্ছে। গরমে এই ভয়াবহ জল সঙ্কট কার্শিয়ঙে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রতিবছরই গরম পড়লে রাজ্যে পর্যটনের অন্যতম কেন্দ্র কার্শিয়ঙে জলের সঙ্কট দেখা দেয়। এবছর তা আরও চরমে।  

কার্শিয়ং পুরসভার বোর্ডের দখল, অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার দখলে।  স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এবার গরম পড়ার পর থেকে একদিন অন্তর পুরসভার তরফে জল সরবরাহ করা হচ্ছিল। এখন তা চারদিন অন্তর করা হচ্ছে। কার্শিয়ংয়ের বাসিন্দা প্রভাবতী দেবী বলেন, "জলের সমস্যা প্রচুর।  লাইনে দাঁড়িয়ে জল নিতে হচ্ছে। অনেক সময় লাগছে। চারদিন অন্তর জল পাওয়া যাচ্ছে।" 

চলছে জলের ব্যবসা

এই অবস্থায় রমরমিয়ে চলছে জলের ব্যবসা।  যে সব জায়গায় জলের প্রাকৃতিক উত্‍স্য রয়েছে, সেখানে থেকে পিক আপ ভ্যানে আনা ২টি ট্যাঙ্ক ভর্তি জল কিনতে হচ্ছে সাড়ে ৫০০ টাকায়।  একটু দূরের এলাকা হলে জলের দাম বেড়ে হচ্ছে ৭০০-৮০০ টাকা।  স্থানীয় বাসিন্দা সুভাষ লামা বলেন, "রাতে পিক আপ ভ্যান আসে। তার জন্য অপেক্ষা করতে হয়।  পুরসভার ম্যানেজমেন্টের ত্রুটির কারণে জল কিনতে হচ্ছে।" 

জল সঙ্কটে পুরসভার ভূমিকার বিরুদ্ধে সরব তৃণমূলও।  তৃণমূল নেতা ও প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ প্রধান বলেন, "জলের সমস্যা আছে। সরকারের টাকা খরচ হচ্ছে না। দুর্নীতি হচ্ছে। ঠিকাদার খাচ্ছে টাকা। ড্রাই সিজন ন্যাচারোল সোর্সে জল কমে যায়।  পুরসভা শুধু জল সরবরাহ করে , রিজার্ভারে কমে যায় জল।  তাই চারদিন অন্তর জল দেওয়া হচ্ছে।  আমরা চেষ্টা করছি পরিষেবা উন্নত করার । সরকারকে জল প্রকল্পের প্রস্তাব দিয়েছি।" 

স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জলের ব্যবসায়ীরা যদি প্রাকৃতিক উত্‍স থেকে জল তুলে তা বিক্রি করতে পারেন, তাহলে পুরসভা কেন সেই জল নিয়ে সরবরাহ করছে না?  এই চাপানউতোরের মধ্যে কার্শিয়ংবাসীর একটাই প্রশ্ন, গরমে জল সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?  

 

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget