এক্সপ্লোর

Newtown Body Recovery: খাল থেকে উদ্ধার ট্রলিবন্দি দেহ ! শোরগোল নিউটাউনে

Dead Body: জল থেকে তা উদ্ধারের পর দেখা যায়, ট্রলি ব্যাগের ভিতর থেকে রক্ত চুঁইয়ে পড়ছে। টেকনোসিটি থানার পুলিশ এসে ট্রলি ব্যাগবন্দি দেহ উদ্ধার করে ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও সুকান্ত মুখোপাধ্যায়, নিউটাউন : নিউটাউনে কারিগরি ভবনের পিছনে খাল থেকে উদ্ধার হল ট্রলিবন্দি দেহ । বাইরে খুন করে দেহটি ট্রলিব্যাগে পুরে এখানে ফেলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় আরজি করে। টেকনোসিটি থানার পুলিশ এসে ট্রলি ব্যাগবন্দি দেহ উদ্ধার করে ।

কী ঘটনা ?

কারিগরি ভবনের ঠিক পিছনেই ওই জলাশয় রয়েছে। এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ জঙ্গল সাফাইয়ের কাজে এসে সাফাইকর্মীরা দেখেন, সেখানে একটি লাল রঙের নতুন ট্রলি ব্যাগ পড়ে রয়েছে। বেশ কয়েকজন কর্মী সেইসময় ছিলেন। গতকাল রাত পর্যন্ত তাঁরা কাজ করেছিলেন। তখন তাঁরা ট্রলিটি দেখেননি। এরপরই তাঁরা ট্রলি ব্যাগটি তুলে নিয়ে আসেন। দেখেন, তা থেকে চুঁইয়ে চুঁইয়ে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে তাঁরা ১০০ ডায়েলে ফোন করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে টেকনোসিটি থানার পুলিশ আধিকারিকরা আসেন। সেখানে জড়ো হয়ে যান স্থানীয় বাসিন্দারা। তালা ভাঙার পর পুলিশ ট্রলিটি খুলে দেখে, প্রায় ৫০ বছর বয়সী একজনের রক্তাক্ত দেহ রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা ট্রলি নিয়ে থানায় চলে যান। পুলিশ সূত্রে খবর, তাঁর মাথায় আঘাত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে এই ট্রলি এল, কে বা কারা খুন করল তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসি টিভি ক্যামেরার ফুটেজ তদন্ত করে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এর পাশাপাশি ঘটনাস্থলের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার জেরে এলাকার শোরগোল পড়ে যায়। 

চলতি মাসে বাঁশদ্রোণীতে এক ব্যক্তির মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধে। সোনালি পার্কে নিজের বাড়ি থেকেই উদ্ধার হয় এক ব্যক্তির গলাকাটা দেহ । খুন বলেই প্রাথমিক তদন্তে অনুমান করে পুলিশ। মৃতের নাম রামকৃষ্ণ নন্দী। স্থানীয় সূত্রে খবর, পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির ছেলে বাড়ির পাশেই অন্যত্র থাকেন। স্ত্রীর মৃত্যুর পর একাই থাকতেন রামকৃষ্ণ। তাঁর পৈতৃক জমি প্রোমোটারের হাতে তুলে দেওয়ার কথা চলছিল। সেই নিয়ে কোনও গন্ডগোলের জেরে খুন কি না, খতিয়ে দেখে বাঁশদ্রোণী থানার পুলিশ। তদন্তে নামে লালবাজারের হোমিসাইড শাখাও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget