এক্সপ্লোর

Paschim Burdwan News: ৩ দিন নিখোঁজ থাকার পর অণ্ডালের পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার যুবকের দেহ !

Andal News: এলাকায় নিরীহ ও শান্ত ছেলে বলে পরিচিত দেবাশিসকে কেউ খুন করতে পারে, সেটাই ভেবে অবাক হচ্ছেন স্থানীয়রা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, অণ্ডাল : তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে অণ্ডালের দক্ষিণ খণ্ড এলাকার কালীপুরের পরিত্যক্ত খাদান থেকে উদ্ধার হল যুবকের দেহ। মৃতের নাম দেবাশিস চট্টোপাধ্যায় (৩৪)। বাড়ি অণ্ডাল থানার দক্ষিণ খণ্ড এলাকায়।

গত ১৬ ডিসেম্বর বিকাল থেকে নিখোঁজ ছিলেন দেবাশিস। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়। কিন্তু, দেবাশিসের কোনও হদিশ পাওয়া যায়নি। মঙ্গলবার বিকালে স্থানীয় কয়েকজন কালীপুর এলাকার জনবসতি থেকে কয়েক কিলোমিটার দূরে জঙ্গল ঘেরা একটা নির্জন পরিত্যক্ত খাদানে দেহ দেখতে পান। খবর পৌঁছায় গ্রামে। পরে স্থানীয় বাসিন্দারাই অণ্ডাল থানায় খবর দেন। পুলিশ বহু চেষ্টার পর সন্ধে ৬টা ২০ মিনিট নাগাদ পরিত্যক্ত খাদান থেকে দেহ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে রক্ত লাগা লাঠি পাওয়া যায়। পরিবারের লোকেদের দাবি, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। এলাকায় নিরীহ ও শান্ত ছেলে বলে পরিচিত দেবাশিসকে কেউ খুন করতে পারে, সেটাই ভেবে অবাক হচ্ছেন স্থানীয়রা। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

গড়বেতার জঙ্গলে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ !

গত মাসের শেষদিকে সাতসকালে জঙ্গল থেকে যুবক-যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুর জেলায় (Dead Body Rescue in West Midnapore)। মর্মান্তিক ঘটনাটি ঘটে গড়বেতা ১ নম্বর ব্লকের ২ নম্বর সন্ধিপুর অঞ্চলের যাদববাটি এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকালে আমশোলের জঙ্গলে হঠাৎই এক যুবক-যুবতীকে একত্রিতভাবে গাছের একটি ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় গড়বেতা থানার অন্তর্গত সন্ধিপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে সন্ধিপুর ফাঁড়ির পুলিশ গিয়ে ওই যুবক-যুবতীর মৃতদেহ উদ্ধার করে। 

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক-যুবতী জয়পুর থানার বৈতাল এলাকার বাসিন্দা এবং কোতুলপুর থানার বাসিন্দা। দুই জনের বয়স যথাক্রমে ২০ এবং ১৪ বছর। দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

দেহ উদ্ধার মালদাতেও-

ঘর থেকে এক খেলনা বিক্রেতার রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘটে মালদা থানার ছাতিয়ান মোড় এলাকায়। পরিবারের অভিযোগ, তাঁকে রাতের অন্ধকারে খুন করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মালদা থানার পুলিশ। মৃতের নাম নেপাল মণ্ডল (৪২)। তিনি মেলায় খেলনা বিক্রি করতেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
দিল্লিতে NDA-র বৈঠকে NCPI-এর কাকলি, শতাব্দী, সায়নী, শর্মিলা, রচনারা
Weather Updates: নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব, উত্তাল সমুদ্র নামতে নিষেধ পর্যটকদের, অবিরাম বৃষ্টির সতর্কতা কোথায় কোথায়?
Weather : উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
উত্তাল সমুদ্র, উথালপাথাল হাওয়া, টানা বৃষ্টি, গভীর নিম্নচাপে ভুগবে কোন কোন জেলা? কলকাতায় কেমন আবহাওয়া?
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...
গভীর রাতে টানটান অপারেশন পুলিশের, পর্দাফাঁস আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের , ট্রাক আটকাতেই বেরোল...

ভিডিও

NEET Protest | জেন-জিদে মিলেছে জয়, তবু প্রশ্নফাঁস ঘিরে জারি রাজনৈতিক লড়াই
NEET Protest Chaos in Dharmatala | ধর্মতলা-কাণ্ডে অভিযুক্তদের খালি পায়ে হাঁটিয়ে ঘটনার পুনর্নিমাণ
CJP Protest | কার নির্দেশে চলল ছররা গুলি? পুলিশের ভূমিকায় তপ্ত রাজধানীর রাজনীতি
CJP Protest | ফের আন্দোলনের নামার হুঙ্কার! কোন পথে CJP? কেন এই হুঁশিয়ারি?
BJP Holds Tiranga Yatra | নিটকে হাতিয়ার করে দেশভাগ করা স্লোগান? বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget