এক্সপ্লোর

Bardhaman News: শববাহী গাড়িতে চাপিয়ে মৃতদেহ পাচার! বর্ধমান মেডিক্যাল কলেজে অপরাধচক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৫

Bardhaman Medical College: যে সে হাসপাতাল নয়, বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে দেহ পাচারের অভিযোগ সামনে এসেছে।

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে দেহ পাচারের অভিযোগ উঠল (Bardhaman Medical College)। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানে। মেডিক্যাল কলেজের তিন জন কর্মী-সহ মোট ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য় ডেকে পাঠায় বর্ধমান থানার পুলিশ। বেশ খানিক ক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় সকলকে। পরে তাঁদের মধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। (Bardhaman News) এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত, তদন্ত করে দেখছে বর্ধমান থানার পুলশ।

মেডিক্যাল কলেজের পুলিশ মর্গ থেকে একাধিক দেহ পাচার হচ্ছিল বলে অভিযোগ

যে সে হাসপাতাল নয়, বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে দেহ পাচারের অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, বুধবার সকালে মেডিক্যাল কলেজের পুলিশ মর্গ থেকে একাধিক দেহ পাচার হচ্ছিল। শববাহী গাড়িতে তুলে দেহগুলি পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। কিন্তু দেহগুলি পাচার হয়ে যাওয়ার আগেই অপরাধের পর্দাফাঁস হয়ে যায়। 

মেডিক্যাল কলেজ হাসপতাালের নিরাপত্তারক্ষীদের তৎপরতাই এই অপরাধ চক্রের পর্দাফাঁস সম্ভব হয়েছে। মৃতদেহ সমেত শববাহী ওই গাড়িটিকে হাতেনাতে পাকড়াও করা হয়। তাতে উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল সংলগ্ন এলাকায়। গোটা ঘটনার খবর পৌঁছয় বর্ধমান থানার পুলিশের কাছেও। এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন কর্মী-সহ মোট ছয় জনকে আটক করা হয়। 

আরও পড়ুন: Birbhum News:অধ্যাপক থেকে আশ্রমিক, শান্তিনিকেতনে পুরনো পরিবেশ ফেরাতে উদ্যোগী সকলেই

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ পাচার করা হচ্ছে, এমন খবর  জানতে পেরে তৎপর হন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা। এর পর গাড়িটি হাতেনাতে পাকড়াও করেন তাঁরা। তার পর পুলিশকে বিষয়টি জানানো হয়। অনুমতি ছাড়াই দেহগুলি মেডিক্যাল কলেজের পুলিশ মর্গ থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানিয়েছেন বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক।

কে বা কারা চক্রের সঙ্গে যুক্ত, খতিয়ে দেখছে পুলিশ

বর্ধমান মেডিক্যাল কলেজের মর্গ থেকে দেহ পাচারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই প্রথম নয়, রোগীদের নিরাপত্তা থেকে অব্যবস্থা নিয়ে আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। করোনার সনময় এই অভিযোগ চরমে উঠেছিল। স্বাস্থ্যকর্মীদের উদাসীনতা এবং দায়িত্বজ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোগীর পরিবার এবং পরিজনরা। তার পর মৃতদেহ পাচারের মতো গুরুতর ঘটনা সামনে এল। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সেরা শিরোনাম

Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?

ভিডিও

Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Durga Puja 2026 : সেজে উঠেছে ইডেন ও রেড রোড, দুর্গাপুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী | ABP
Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget