এক্সপ্লোর

Behala Accident: পা বাদ যেতে পারে মৃত সৌরনীলের বাবার, কী ভাবে চলবে সংসার? কেঁদে কুল পাচ্ছেন না মা

Student Death: যে লরির চাকায় পিষ্ট হয়ে সৌরনীলের মৃত্য়ু হয়, সেই লরির চাকা চলে গেছিল মৃত শিশুটির বাবার পায়ের ওপর দিয়ে। 

বেহালা: বাবার হাত ধরে স্কুল যাওয়ার পথে লরি পিষে দিয়েছিল সাত বছরের সৌরনীলকে। সেই দুর্ঘটনা শুধু তার মা-বাবাকে সন্তানহারা করেনি। গোটা পরিবারটাকে ছারখার করে দিয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সৌরনীলের বাবা এখনও হাসপাতালে। তাঁর একটা পা বাদ দিতে হতে পারে বলেও আশঙ্কা করছেন চিকিৎসকরা। এরপর সংসার চলবে কীকরে, ভেবে SSKM-এর ট্রমা কেয়ারের বাইরে চোখের জল ফেলছেন সৌরনীলের মা।

৪ অগাস্টের সকালটা বিপর্যয়ের মতো এসেছিল বেহালার সরকার পরিবারের কাছে! বাবার সঙ্গে স্কুল যাওয়ার পথে লরিতে পিষ্ট হয়ে মৃত্য়ু হয়েছিল সাত বছরের সৌরনীল সরকারের। ছেলের সকুল ব্য়াগ আঁকড়ে ধরে মায়ের সেই বুক ফাটা কান্না দেখে চোখের জল ধরে রাখতে পারেননি অনেকেই। তার পর প্রায় একমাস পেরিয়ে গেছে। কিন্তু, বেহালার সরকার পরিবারের বিপদ কাটছে না! সন্তানহারা মায়ের ওপর দিয়ে এখনও বয়ে যাচ্ছে তুমুল ঝড়! যে লরির চাকায় পিষ্ট হয়ে সৌরনীলের মৃত্য়ু হয়, সেই লরির চাকা চলে গেছিল মৃত শিশুটির বাবার পায়ের ওপর দিয়ে। 

এসএসকেএমে একাধিক অস্ত্রোপচারের পর ১৫ অগাস্ট তিনি বাড়িতে আসেন। কিন্তু, কয়েকদিনের মধ্য়ে ক্ষতস্থানে আবার সংক্রমণ ছড়ায়। ফের ভর্তি করতে হয় হাসপাতালে। এখন চিকিৎসকরা ভয় পাচ্ছেন, পা-টা আদৌ বাঁচানো যাবে তো? আর এসব শুনে এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলছেন তাঁর স্ত্রী দীপিকা সরকার। 

ছেলে হারানোর শোক থেকে বেরোতে পারেননি। তার মধ্য়ে এই ধাক্কা! বাড়িতে একমাত্র রোজগেরে বলতে ছিলেন তাঁর স্বামী। একটা ছোট্ট দোকান চালাতেন। কিন্তু, টানা হাসপাতালে ভর্তি থাকায় সেই দোকান বন্ধ। রোজগারও নেই। এই অবস্থায় বাড়ি-হাসপাতাল দৌড়োদৌড়ি, চিকিৎসার খরচ জোগাড় করতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছেন দীপিকা সরকার। এরপর স্বামীর পা বাদ গেলে কী হবে? সেটা ভেবেই বুক কাঁপছে তাঁর।

২৫ অগাস্ট ছিল সৌরনীলের জন্মদিন। যে ছেলেকে জড়িয়ে ধরে আদর করার কথা ছিল, তার খেলনা নিয়ে মা গেছিলেন সমাধিস্থলে। ছোট্ট সোনাইকে যেখানে শোওয়ানো আছে, খেলনাগুলো সেখানেই রেখে এসেছেন। কিন্তু, দুদণ্ড যে বসে চোখের জলটুুকু ফেলবেন, সেই উপায়ও তো নেই! আবার স্বামীর জন্য় হাসপাতালে ছুটতে হয়েছে। 

ছেলে চলে গেছে। এখন সংসারটা বাঁচবে তো? চোখের জল মুছতে মুছতে দীপিকা সরকার বলছেন, আর কত ঝড় বাকি কে জানে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget