এক্সপ্লোর

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...

Elephant Death: হাতির মৃত্যুর খবর জানাজানি হতেই কুমারগ্রামে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের কর্মীরা।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: এক বিশালাকার হাতির দেহ উদ্ধার ঘিরে শোরগোল আলিপুরদুয়ার (Alipurduar) জেলার কুমারগ্রামে। বক্সা জঙ্গলের ভলকা রেঞ্জের অন্তর্গত লেফ্রাগুড়ি বনবস্তিতে এক কৃষকের জমির ওপর পূর্ণবয়স্ক ওই দাঁতাল হাতির (Elephant) দেহটি পড়ে থাকতে দেখা যায়। বৃহস্পতিবার ভোরবেলা স্থানীয় গ্রামবাসীরা প্রথম দাঁতাল হাতির দেহটি দেখতে পান। ঘটনার খবর পেয়েই তদন্তে নামে বক্সা বনদফতর।

হাতির মৃত্যুর খবর জানাজানি হতেই কুমারগ্রামে শোরগোল পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বনদফতরের কর্মীরা। তাঁরা হাতিটির মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখতে শুরু করেন। তদন্তে নেমে বনকর্মীরা জানতে পারেন, যে জমির ওপর হাতিটির দেহ উদ্ধার হয়েছে, সেটির মালিক বন্যপ্রাণীর হানা রুখতে বাড়ির সীমানা তারের ফেন্সিং বা বেড়া দিয়ে ঘিরে রেখেছিলেন। শুধু তাই নয়, ওই বাড়ির একটি ঘরে ইনভার্টারের সঙ্গে যুক্ত লম্বা ইলেকট্রিক তারও উদ্ধার হয়।

আরও পড়ুন: Suvendu Adhikari: বিনামূল্যে মিলবে জমির রেকর্ড, জমি মালিক ও কৃষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

বনদফতরের কর্মীদের প্রাথমিক অনুমান, হাতির আক্রমণ রুখতে বাড়ির সীমানার ফেন্সিংয়ে বিদ্যুৎ সংযোগ করে রাখা হয়েছিল। আর সেই বিদ্যুতের সংস্পর্শে এসেই মৃত্যু হয়েছে হাতিটির। দুর্ঘটনার পর তড়িঘড়ি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তা লুকিয়ে ফেলার চেষ্টাও করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
আলিপুরদুয়ারের কুমারগ্রামে এক কৃষকের জমিতে পড়ে রয়েছে দাঁতাল হাতির দেহ।

এমনকি হাতিটির শুঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার স্পষ্ট চিহ্ন দেখতে পেয়েছেন বিশেষজ্ঞরা। ঘটনার সত্যতা যাচাই করতে ইতিমধ্যেই পলাশ রাভা ও মিঠুন রাভা নামে দুই ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বনদফতর। পাশাপাশি, ঘটনাস্থলে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে হাজির হয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্পের এফডি ও ডিএফডি।

আরও পড়ুন - GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ

আরও পড়ুন - GI Tagged Mecha Sandesh: রসনাতৃপ্তিতে বিশ্বজয়, এবার GI তকমা পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের বিখ্যাত 'মেচা সন্দেশ'

Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
Advertisement

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget