এক্সপ্লোর

Kaliaganj Update: কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে

মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির। ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের। 

কালিয়াগঞ্জ: কালিয়াগঞ্জে (Kaliaganj Update) নাবালিকার মৃত্যু বিষক্রিয়ায়, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে। কী ধরনের বিষক্রিয়ায় মৃত্যু, তা জানতে নমুনা পাঠানো হচ্ছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে। মৃত্যুর প্রতিবাদে রায়গঞ্জে এসপি অফিস ঘেরাও অভিযান কর্মসূচি বিজেপির। ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি উত্তর দিনাজপুর জেলা বামফ্রন্টের। 

ময়নাতদন্ত রিপোর্ট: পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার। কী ধরনের বিষক্রিয়া হয়েছে, তা জানার জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটারি ডিভিশনে পাঠানো হয়েছে। পোস্টমর্টেমের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নাবালিকার শরীরে বাহ্যিক কোনও আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের ভিডিওগ্রাফির মাইক্রোচিপ, মৃতার পোশাক, রক্তের নমুনা সংরক্ষিত করা হয়েছে। যৌন সংক্রমণ বা কোনও ফরেন বডির সংস্পর্শে এসেছে কিনা তাও দেখা হচ্ছে। ভিসেরা পরীক্ষার জন্যও পাঠানো হবে।

নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে নতুন করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে নাবালিকার মৃত্যুর ৪দিন পর, মঙ্গলবার সকালে প্রথমে রায়গঞ্জ পুলিশ জেলার এসপি অফিস ঘেরাও অভিযানে নামে বিজেপি। তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। দুপুরে নতুন করে অশান্তি তৈরি হয়, রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ মিছিল ঘিরে। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর, কাচের বোতল ছুঁড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাল্টা, পাথর ছোড়ে পুলিশও।


 

 

মুহূর্মুহু কাঁদানে গ্য়াসের শেল ফাটায় পুলিশ। এরপরও, বিক্ষোভকারীরা এগিয়ে গেলে লাঠিচার্জ শুরু করে পুলিশ। চতুর্দিকে রাস্তায় টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। অলি-গলিতে ঢুকে পুলিশকে টার্গেট করে বিক্ষোভকারীরা। আহত হন একাধিক পুলিশ কর্মী। এরপর, কার্যত কালিয়াগঞ্জ থানার দখল নেয় বিক্ষোভকারীরা। জ্বালিয়ে দেওয়া হল আগুন! আগুনে পুড়ল থানার আসবাব থেকে বাজেয়াপ্ত করা গাড়ি....সমস্তকিছু। জলকামান, রবার বুলে ছুড়েও বাগে আনা গেল না পরিস্থিতি। কিন্তু, প্রশ্ন হল কেন এই পরিস্থিতির সৃষ্টি হল? গত বৃহস্পতিবার সন্ধে থেকে নিখোঁজ থাকার পর শুক্রবার সকালে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। এরপরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করে। আগুনে ঘৃতাহূতি দেয়, পুলিশের অমানবিক আচরণের এক ছবি। এরপর, ২জনকে গ্রেফতার করলেও রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়ে দেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে নাবালিকার। মৃতার পরিবার জানায় ধর্ষণ করে খুন করা হয়েছে, পুলিশের উপর আস্থা নেই। পুলিশের ভূমিকায় ক্ষোভ উগরে দেন জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনও।

আরও পড়ুন: Abhishek Banerjee: গোপন ব্যালট পেপার ছিনতাই করার অভিযোগ, অভিষেক চলে যেতেই হাতাহাতি তৃণমূলের দু'পক্ষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে চলে যান’, কোয়েলের পদত্যাগে আর কী বললেন মমতা?
‘যাঁর যাঁর যাওয়ার আছে, ২১ জুলাইয়ের আগে চলে যান’, কোয়েলের পদত্যাগে আর কী বললেন মমতা?
News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget