এক্সপ্লোর

KK Death: পাঁচতারা হোটেলে চিকিৎসক নেই? অত দূরের হাসপাতালে যাওয়া হল কেন? কেকের মৃত্যু-তে প্রশ্ন দেবাংশুর

Debangshu Bhattachaya: 'কাছাকাছি এত হাসপাতাল থাকতে অত দূরে কি না নিয়ে গেলেই হচ্ছিল না? তার টিমের লোকেদের এই অদ্ভুত বুদ্ধি কে দিয়েছিল? সময়টাই এক্ষেত্রে মূল.. গোল্ডেন টাইম পেরিয়ে গেলে আর কিছু করার থাকে না।'

কলকাতা: প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে। তাঁর মৃত্যুতে মূর্হ্যমান গোটা দেশ। ট্যুইট আর শোকজ্ঞাপনে ভরে গিয়েছে সোশাল মিডিয়াও। কেউ অডিটোরিয়ামের দমবন্ধকর পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ আবার দুষেছেন উদ্যোক্তাদের। এবার কেকে-র মৃত্যুতে সরব তৃণমূল মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যও। এ দিন ফেসবুকে তিনি লিখেছেন, 'গ্র্যান্ডের মত এমন একটি ফাইভ স্টার হোটেলে চিকিৎসক নেই? তাহলে কিসের ফাইভ স্টার? লাখ লাখ টাকা বিল করেন অথচ চিকিৎসক রাখতে পারেন না পয়সা দিয়ে?' হাসপাতাল নিয়ে প্রশ্ন তুলে দেবাংশুর মন্তব্য, 'কাছাকাছি এত হাসপাতাল থাকতে অত দূরে কি না নিয়ে গেলেই হচ্ছিল না? তার টিমের লোকেদের এই অদ্ভুত বুদ্ধি কে দিয়েছিল? সময়টাই এ ক্ষেত্রে মূল, গোল্ডেন টাইম পেরিয়ে গেলে আর কিছু করার থাকে না।'

উল্লেখ্য, গতকাল শিল্পীর মৃত্যুতে নজরুল মঞ্চের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। দমবন্ধ হয়ে কেকে অসুস্থ হয়ে গিয়েছেন বলেও মত অনেকের। ইতিমধ্যেই নজরুল মঞ্চ পরিদর্শনে KMDA-র কর্তারা। গতকাল কে কে-র অনুষ্ঠানের ব্যবস্থাপনায় কোনও ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে এদিন KMDA-র ডিজি সুপ্রিয় মাইতির নেতৃত্বে ঘটনাস্থলে যায় এখটি প্রতিনিধিদল। নজরুল মঞ্চের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ঠিকঠাক কাজ করছে কিনা খতিয়ে দেখেন তাঁরা। উদ্যোক্তাদের তরফে ব্যবস্থাপনায় গাফিলতি ছিল বলে দাবি করেছেন KMDA-র প্রতিনিধিরা। এ ধরনের ঘটনা আটকাতে ভবিষ্যতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে KMDA।

আরও পড়ুন: North 24 Parganas Weather Update: আজ কত উত্তর ২৪ পরগণার তাপমাত্রা?

যদিও কে কে-র অনুষ্ঠানের উদ্যোক্তাদের দাবি, ৩ হাজার টিকিট ছাপানো হয়েছিল। কিন্তু প্রচুর ভিড় হয়েছিল। ভিড় সামলাতে গিয়ে কয়েকজন আক্রান্ত হন। অডিটোরিয়ামে এসি চলছিল। শিল্পী অনুষ্ঠান শেষ করে হাত নাড়তে নাড়তে বেরিয়ে যান। দাবি উদ্যোক্তাদের। 

উল্লেখ্য, এদিন কেক-র মৃত্যু প্রসঙ্গে অনুপম হাজরা লিখেছেন, ‘একজন অসাধারণ প্রতিভাবান শিল্পীকে একটি বদ্ধ ঘরে দমবন্ধ করে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য, অনুষ্ঠানের আয়োজকদের অ্যারেস্ট করা উচিত। যদিও সেটা হবে না, কারণ এটা পশ্চিমবঙ্গ।’ কে কে এর মৃত্যুর প্রেক্ষিতে ট্যুইট করে মন্তব্য বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার।

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget