এক্সপ্লোর

Dengue: বছর শেষ হতে চললেও, দেখা নেই শীতের, ঘরে ঘরে অসুখ, ডেঙ্গি নিয়েও সতর্ক করল পুরসভা

Kolkata Weather: সাধারণত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গেলে ডেঙ্গি মশার উপদ্রব কমে যায়। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে আবহাওয়া যেরকম রয়েছে, তা ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্য আদর্শ। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: ডিসেম্বর শেষের পথে। কিন্তু, শীত কার্যত উধা (Winter)। আবহাওয়ার খামখেয়ালিপনায় ঘরে ঘরে বাড়ছে অসুখ। বিশেষজ্ঞদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্যও এখনকার আবহাওয়া আদর্শ (Dengue Situation)। তাই মশাবাহিত রোগ থেকে বাঁচতে যা যা সতর্কতা নেওয়া দরকার, তার ওপর জোর দিচ্ছেন চিকিৎসকরা (Kolkata Municipal Corporation)।

বিশেষজ্ঞদের দাবি, ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্যও এখনকার আবহাওয়া আদর্শ

জানুয়ারির দোরগোরায় দাঁড়িয়েও শীতের দেখা নেই। উল্টে ডিসেম্বরের শেষ সপ্তাহে গত ৫০ বছরে এমন উষ্ণতম দিন দেখেনি কলকাতা। আর তাপমাত্রার এই খামখেয়ালিপনায় ফের ডেঙ্গি, ম্যালেরিয়া-সহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ বাড়ার অশনি সংকেত দেখছেন বিশেষজ্ঞরা।

সাধারণত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গেলে ডেঙ্গি মশার উপদ্রব কমে যায়। কিন্তু বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে আবহাওয়া যেরকম রয়েছে, তা ডেঙ্গির জীবাণুবাহক মশার বংশবৃদ্ধি করার জন্য আদর্শ। ফলে কোনও সামান্য আর্দ্র পরিবেশ পেলেই ডিম পাড়ায় সক্ষম হয় মশারা। তার উপর কোনও জায়গায় যদি জল জমে থাকে, তাহলে তো আর রক্ষা নেই। 

আরও পড়ুন: Bankura: ৮০ শয্যার বিশেষ পরিকাঠামো! করোনা মোকাবিলায় সাজছে বাঁকুড়া মেডিক্যাল

এই পরিস্থিতিতে জল জমিয়ে না রাখা, টায়ার বা বড় বড় শোলার বাক্সের ক্ষেত্রে যদি তাতে আর্দ্র পরিবেশ থাকে, তাহলে সেগুলি বারবার ঠুকে নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। যাতে সেগুলিতে মশার ডিম থাকলে তা পড়ে যায়।

কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, "তাপমাত্রা বেড়ে গিয়েছে। মশা তার আদর্শ পরিবেশ পেয়ে গিয়েছে। টায়ার শোলার বাক্স জঞ্জালের জায়গায় ফেলবেন না। জল ঝেড়ে ফেলবেন।"

সাধারণত তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গেলে ডেঙ্গি মশার উপদ্রব কমে যায়

করোনার প্রকোপ কমার পর পুজোর আগে ভয়ানক আকার ধারণ করেছিল ডেঙ্গি। তাপমাত্রা কিছুটা কমায়, সেই অবস্থা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু বর্তমানে উষ্ণতা ফের বাড়ায়, সবাইকে সতর্ক থাকার কথা বলছেন বিশেষজ্ঞরা।

বুধবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট

এ দিকে, বুধবারও রাজ্যজুড়ে কুয়াশার দাপট। কমতে পারে দৃশ্যমানতা। আজ সকালে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও, বেলা গড়ালে তা পরিষ্কার হবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি। তবে বিকেলের পর থেকেই পাল্টাবে আবহাওয়া। দখিনা বাতাস পিছু হঠলেও বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের
নামবে পারদ। বছর শেষে ফিরবে শীতের আমেজ। 

সোমবার থেকে টানা তিন দিন তাপমাত্রা কুড়ির উপরে। গতকাল বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৭.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে  যা ২ ডিগ্রি বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Anant Maharaj On Netaji:“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজি সম্পর্কে অনন্ত মহারাজের মন্তব্যে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
“ওকে দল থেকে বার করে দেওয়া উচিত”, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে অনন্ত মহারাজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তথাগত রায়ের
Weather Update: উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
উপকূলীয় পশ্চিমবঙ্গের উপর গভীর নিম্নচাপ, আশঙ্কা বাড়িয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রাজ্যের এই জেলাগুলিতে
Abhishek Banerjee: শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?
শমীক ভট্টাচার্যের ওপর 'হামলা', অভিষেকের নামে দায়ের অভিযোগ, কী ঘটেছিল ২০২০-র ৬ অক্টোবর ?

ভিডিও

Indranil Khan on Har Ghar Tiranga | জাতীয় পতাকা হাতে বেহালার বুকে ইন্দ্রনীলের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা
Dilip Ghosh: 'আপনারা সবাই জানেন সমস্ত পাপের মূলে উনি ছিলেন', নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে দিলীপ ঘোষ
Aniket Mahato on Nirmal Ghosh: 'সিবিআই ২ বছর ধরে এরকম অপদার্থতার পরিচয় দিল কেন?' নির্মল ঘোষের গ্রেফতারির পর অনিকেত
Samik Bhattacharya:
Nirmal Ghosh News: ‘সত্যি বলতে আমরা কেউ জানতাম না উনি কোথায় ছিলেন', বললেন নির্মল ঘোষের মেয়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget