এক্সপ্লোর

Firhad Hakim: KMC-র বাজেটে কমেছে ঘাটতির পরিমাণ, বেড়েছে সম্পত্তিকর আদায়, দাবি ফিরহাদের

কলকাতা পুরসভার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ। বাজেটে দাবি, ঘাটতির পরিমাণ কমেছে প্রায় ৩১ কোটি টাকা। গত ২০২২-২৩ অর্থবর্ষে পেশ হয়েছিল ১৭৭ কোটি টাকার ঘাটতি বাজেট।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: কলকাতা পুরসভার বাজেটে কমল ঘাটতির পরিমাণ। বেড়েছে সম্পত্তিকর আদায়, দাবি মেয়রের। কিন্তু পিছু ছাড়ল না বিতর্ক। অর্থ খরচের ওপর নির্দিষ্টভাবে বিধিনিষেধ না তুলেই বাজেট পেশ করা হয়েছে। অভিযোগ বিরোধীদের। 

কলকাতা পুরসভার ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশ। বাজেটে দাবি, ঘাটতির পরিমাণ কমেছে প্রায় ৩১ কোটি টাকা। গত ২০২২-২৩ অর্থবর্ষে পেশ হয়েছিল ১৭৭ কোটি টাকার ঘাটতি বাজেট। ১৪৬ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ হল আগামী অর্থবর্ষের জন্য। স্বাভাবিকভাবেই বাজেট ঘিরে বিতর্ক পিছু ছাড়ল না। বিরোধীদের দাবি, অর্থ খরচের ওপর নির্দিষ্টভাবে বিধিনিষেধ না তুলেই বাজেট পেশ করা হয়েছে। যদিও এই অভিযোগ মানতে নারাজ মেয়র। 

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, এমবার্গোর কোনও বিষয় নেই। অপ্রয়োজনীয় খাতে টাকা খরচ করার উপর বিধিনিষেধ এখনো রয়েছে। কিন্তু প্রয়োজনীয় ফাইল কখনওই আটকে রাখা হয় না। ফিরহাদ হাকিমের দাবি পে কমিশন চালু হয় বেতন বাবদ এক হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হওয়াতেই এই ঘাটতি বাজেট।

কলকাতা পুরসভা আগামী ২০২৩-২৪ অর্থবর্ষের যে বাজেট পেশ করেছে, তাতে প্রস্তাবিত মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৬৮৬ কোটি ৭৯ লক্ষ টাকা। প্রস্তাবিত মোট আয় ধরা হয়েছে ৪ হাজার ৫৪০ কোটি ৭৯ লক্ষ টাকা। এখানেই বিরোধীদের প্রশ্ন,যে পরিমাণ রাজস্ব আয়ের কথা মেয়র বলেছেন, সেই টাকা কোথা থেকে আদায় হবে। ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবর্ষ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আগামী অর্থবর্ষে রাখা হয়েছে। কিন্তু তা হবে কোথা থেকে?
 
সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব বলছেন, এক খাতের টাকা অন্য খাতে ব্যবহার করলে ঘাটতি বাজেট থেকে বেরোতে পারবে না। ঘাটতি সেই থেকেই যাবে পুরসভার প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে। এদিন মেয়র বলেন, অপ্রয়োজনীয় খাতে ব্যয় দিন দিন বেড়ে যাচ্ছে। গাড়ির তেল ব্যবহারে ব্যয় এবং আনুষঙ্গিক ব্যয় অনেক বেড়ে গেছে। এই ব্যয় কমানো না সম্ভব হলে আয় বাড়ানো যাবে না। 

ফিরহাদ হাকিমের কথায়, গত অর্থ বর্ষে যে পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তা বহু কারণে তারা পূরণ করতে পারিনি। রাজস্ব আদায় সন্তোষজনক ছিল না। তাই এবার তারা এই বিষয়ে যথেষ্টই কড়া পদক্ষেপ করবেন। শুধুমাত্র বেআইনি বিজ্ঞাপন আটকে সঠিক বিজ্ঞাপন নীতির মাধ্যমে ৫০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

অন্যদিকেবিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলছেন, পুরসভার এই যে বাজেট পেশ করলেন মেয় র তা অংকের জাগলার এইমাত্র মিথ্যে ভাষণ দিয়েছেন পুরসভায় মেয়র। এই ভাষণ দেখলে যে সমস্ত মনিষীরা পুরসভার সাথে যুক্ত ছিলেন তাদের আত্মাও লজ্জা পাবে। যদিও সম্পত্তিকর আদায় নিয়ে কিছুটা চিন্তামুক্ত পুরসভা।

পুরসভা সূত্রে দাবি, ২০২১-২২ অর্থবর্ষে যেখানে ৮৯০ কোটি টাকা সম্পত্তিকর বাবদ আয় হয়েছিল, সেখানে ২০২২-২৩ অর্থ বর্ষের ৩১ জানুয়ারি পর্যন্ত আদায় হয়েছে ৯৭৫ কোটি টাকা। নথিভুক্ত করদাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে বলে এদিন বাজেট রিপোর্টে উল্লেখ করা হয়। গত অর্থ বর্ষে যেখানে করদাতার সংখ্যা ছিল ৮ লক্ষ ৭ হাজার। সেখানে চলতি অর্থ বর্ষের ৩১ জানুয়ারি পর্যন্ত করদাতার সংখ্যা দাঁড়িয়েছে ৯ লক্ষ ১৪ হাজার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajarhat Blast: সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
সাদা রঙের ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে উঠছে কিশোর, একটি ঘুরে ঢুকছে সে, বেরিয়ে আসতেই...
Covid New Cases: রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
রাজ্যে ফের করোনা আক্রান্ত, কলকাতার এই হাসপাতালের ICU-তে ১০ বছরের বালক, কী কী উপসর্গ রয়েছে?
Abhishek Banerjee: 'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
'যদি হারের দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়, '২৪ সালে জয়ও হয়েছে...', কী বললেন অভিষেক ?
Mamata Banerjee: 'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
'থাকতে দেওয়ার নামে ঝুপড়িবাসীদের থেকে তোলাবাজি', মমতা বন্দ্যোপাধ্যায়ের ২ ভাইয়ের ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget