এক্সপ্লোর

Delhi Dharna : দিল্লিতে ধর্নার জন্য ফের দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল

TMC : অমিত শা-র অধীনস্থ দিল্লি পুলিশ (Delhi Police) অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে এবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাইল তৃণমূল। 

নয়াদিল্লি : ১০০ দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে ধর্নার জন্য ফের দিল্লি পুলিশের অনুমতি চেয়ে চিঠি দিল তৃণমূল (TMC)। এবার ২ ও ৩ অক্টোবর, যন্তর-মন্তর, কেন্দ্রীয় কৃষি ভবনের বাইরে ও কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের বাসভবনের সামনে ধর্নায় বসার অনুমতি চাওয়া হয়েছে। ধর্নায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়

এর আগে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে ১০০ দিনের কাজের টাকা আদায়ের দাবিতে দিল্লি চলোর ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধর্নার অনুমতি চাওয়া হয়। অমিত শা-র অধীনস্থ দিল্লি পুলিশ (Delhi Police) অনুমতি না দেওয়ায় তৈরি হয় রাজনৈতিক বিতর্ক। এই পরিস্থিতিতে এবার দিল্লির তিনটি জায়গায় ধর্নার অনুমতি চাইল তৃণমূল। 

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '১০০দিনের আন্দোলন আগামী দিন দিল্লির বুকে হবে, কৃষি ভবনের বাইরে হবে। কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব। আর মাথা উঁচু করে লড়ব। গান্ধী জয়ন্তীতে ২ অক্টোবর দিল্লি চলোর ডাক আজকে এই মঞ্চ থেকে আমরা দিচ্ছি।' যে প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'গান্ধীজির জন্মদিনে, আমরা সবাই দিল্লি যাব। রাস্তায় আটকালে, সেখান থেকেই দিল্লিতে আওয়াজ যাবে'।

এদিকে, কর্মসূচির তারিখে বেশ কিছু বদল হয়েছে। এর আগে, ৩০ সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত রামলীলা ময়দানে ধরনার অনুমতি চাওয়া হয়।আর এবার, দোসরা ও তেসরা অক্টোবর দিল্লির তিনটি জায়গায় ধরনায় অনুমতি চাইল তৃণমূল (TMC)। এর আগে, ৩০ শে সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত দিল্লির রামলীলা ময়দানে ধরনা কর্মসূচি পালন করার অনুমতি চাওয়া হলেও, তৃণমূলের এই কর্মসূচিতে অনুমতি দেয়নি অমিত শাহ অধীনস্থ দিল্লি পুলিশ। যা নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। অক্টোবর মাস পড়লেই বাংলা তথা দেশজুড়ে শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। সেক্ষেত্রে, অক্টোবর মাসে এত বড় কর্মসূচি নিয়ে কি লক্ষ্যে পৌঁছতে পারবে তৃণমূল?                                               

আরও পড়ুন- 'আমাদের ভাতা বৃদ্ধি নয়, আশাকর্মী থেকে সিভিক, সমকাজে সমবেতন পাক' বার্তা শুভেন্দুর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget