এক্সপ্লোর

DA: অবিলম্বে বকেয়া ডিএ মেটানোর দাবি, কর্মবিরতির ডাক রাজ্য কো-অর্ডিনেশন কমিটির

DA Agitation: অবিলম্বে, ৩১% বকেয়া DA মেটাতে হবে। নাহলে, মঙ্গলবার ২ ঘণ্টা কর্মবিরতি পালিত হবে রাজ্যের সমস্ত সরকারি দফতরে। DA’র দাবি না মানলে, আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে।

কলকাতা: অবিলম্বে বকেয়া ডিএ (DA) মেটানোর দাবিতে কর্মবিরতির ডাক। ৩০ অগাস্ট ২ ঘণ্টা কর্মবিরতির ডাক রাজ্য কো-অর্ডিনেশন কমিটির (West Bengal Co-Ordination Committee)। রাজ্য সরকার দাবি না মানলে আগামীদিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

ডিএ মেটানোর দাবিতে কর্মবিরতির ডাক: শুক্রবার রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয়শঙ্কর সিংহ বলেন, “বকেয়া ডিএ না দিলে, কাজ বন্ধ করে দেওয়া হবে। সরকারের টনক না নিলে লাগাতার কর্মবিরতি। প্রশাসনকে স্তব্ধ করে দেব। ৫ বছরে, সাড়ে ৭০০ কোটি টাকা পুজোয় খরচ করেছে রাজ্য সরকার। কিন্তু, ডিএ দিচ্ছে না। ভাঁড়ার শূন্য হলে শ্বেতপত্র প্রকাশ করুক। সেটা করছে না।’’

অবিলম্বে, ৩১% বকেয়া DA মেটাতে হবে। নাহলে, মঙ্গলবার ২ ঘণ্টা কর্মবিরতি পালিত হবে রাজ্যের সমস্ত সরকারি দফতরে। DA’র দাবি না মানলে, আগামীদিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। শুক্রবার রাজ্য সরকারি কর্মীদের ২৫টি সংগঠনের যৌথমঞ্চ থেকে দেওয়া হয় এমনই হুঁশিয়ারি। বিজয়শঙ্কর সিংহ বলেন, “প্রতিবাদ, ধিক্কার জানিয়ে এই কর্মসূচি। অতীতে দেখিনি, দুর্গোত্‍সবের জন্য ফুর্তি করতে টাকা দেয় কোনও সরকার। আগে দেখতাম চাঁদার টাকায় দুঃস্থদের জামা কাপড়-কম্বল দেওয়া হত। চাঁদার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হত। এখন মুখ্যমন্ত্রী ফুর্তি করতে চাঁদা দেয়।’’

৪৩ হাজার পুজো কমিটিকে, ৬০ হাজার টাকা করে পুজোর অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। অর্থাত্‍ অনুদান বাবদ রাজ্য সরকারের খরচ হবে ২৫৮ কোটি টাকা!এদিকে, সরকারি কর্মীদের বকেয়া DA মিটিয়ে দিতে হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল, তা পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য সরকার। এই পরিস্থিতিতে, মুখ্যমন্ত্রীর পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত খারিজের আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে ৩টে জনস্বার্থ মামলা।

মামলাকারীর প্রশ্ন, আদালতের নির্দেশ মেনে সরকারি কর্মচারীদের DA না দিয়ে, কেন পুজোয় অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল? এরইমধ্যে, পুজোর অনুদান নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, “বিজেপি পুজো বিরোধী না। বিজেপির মামলা করার দরকার নেই। তৃণমূল যখন জন্মায় নি তখন কি পুজো হতো না? তৃণমূল যখন টাকা দেয়নি, তখন কি পুজোর টাকা উঠত না? মানুষ নিজেরাই মামলা করছে। আমি বলব, যাদের স্বাভিমান আছে, তারা কেউ এই অনুদান নেবেন না। পাপের টাকা। শর্ত, দিদির ছবি লাগাতে হবে। নীল সাদা রং করতে হবে।’’ পুজোয় অনুদানের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে যে জনস্বার্থ মামলাগুলি দায়ের হয়েছে, আগামী সোমবার তার শুনানির সম্ভাবনা।

আরও পড়ুন: Dilip Ghosh : "সুদে-আসলে হিসেব হবে, পাবলিকের মার একটাও বাইরে পড়বে না", হুঙ্কার দিলীপের

সেরা শিরোনাম

News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
Durga Puja Weather Update: দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গাপুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget