এক্সপ্লোর

Dengue Death: বাড়ছে ডেঙ্গি আতঙ্ক, মৃত্যু হল বাঁশদ্রোণীর বিধানপল্লির বাসিন্দার

Dengue: দিনে দিনে আতঙ্কের অপর নাম হয়ে উঠছে ডেঙ্গি। ঝড়ের গতিতে ছড়াচ্ছে মশাবাহিত এই রোগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু মঙ্গলবারই রাজ্যে ৯৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতায় আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল। মৃত ব্যক্তি বাঁশদ্রোণীর (Bansdroni) বিধানপল্লির বাসিন্দা। যদিও ডেথ সার্টিফিকেটে (Death Certificate) উল্লেখ করা হয়েছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। এই নিয়ে রাজ্যে ১৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু (Dengue Death) হয়েছে বলে সূত্রের খবর।

ফের শহরে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু

দিনে দিনে আতঙ্কের অপর নাম হয়ে উঠছে ডেঙ্গি। ঝড়ের গতিতে ছড়াচ্ছে মশাবাহিত এই রোগ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শুধু মঙ্গলবারই রাজ্যে ৯৬৫ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর এখনও পর্যন্ত রাজ্যে ১৯ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার শহরের এক হাসপাতালে কলকাতার আরও এক ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতের নাম সুব্রত সরকার। বয়স ৬১। তিনি বাঁশদ্রোণীর, বিধানপল্লির ১১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 

পরিবারের সদস্যরা জানিয়েছেন, দিন তিনেক ধরে জ্বরে ভুগছিলেন সুব্রত সরকার। সোমবার রাতে বাড়িতে আচমকাই জ্ঞান হারান। তড়িঘড়ি উডল্যান্ডস হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। মঙ্গলবার সকালে পরীক্ষায় ডেঙ্গি NS1 অ্যন্টিজেন পজিটিভ ধরা পড়ে। কার্ডিয়াক অ্যারেস্টও হয় সুব্রতর। বিকেলেই হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

কলকাতা পুরসভার ১১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অনিতা করের কথায়, 'ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর জানা যায় তিনি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তবে মৃত্যু হয়েছে তিনবার স্ট্রোক হওয়ার কারণে।'

 

আরও পড়ুন: Kolkata: 'বিজেপি নয়, সিপিএমের বড় মিছিলে খুশি হব', বামেদের প্রশংসায় সৌগত

ডেঙ্গির ক্ষেত্রে দ্রুত প্লেটলেট কমে যাওয়াটা মারাত্মক হয়ে উঠতে পারে। আর ডেঙ্গি যেভাবে ছড়াচ্ছে, তাতে সকলকে অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গতবছর পর্যন্ত আতঙ্কের কারণ ছিল করোনা সংক্রমণ। এবার সেই জায়গা নিয়েছে ডেঙ্গি। আতঙ্ক বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা এবং একের পর আক্রান্তের মৃত্যু।

গতকাল শিলিগুড়িতে (Siliguri), আবার এক ডেঙ্গি আক্রান্তের (Dengue) মৃত্যু। এবার মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল সাড়ে তিন বছরের এক শিশুর। ৬ দিনে ৩ জন! শিলিগুড়িতে, গত ৬ দিনে, মৃত্যু হল ৩ ডেঙ্গি আক্রান্তের। আর আতঙ্ক কিংবা আশঙ্কা নয়, রাজ্যে দিনে দিনে ভয়ঙ্কর আকার নিচ্ছে ডেঙ্গি! সূত্রের দাবি এখনও অবধি রাজ্যে ১৮ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। তারমধ্যে ৩ জন শিলিগুড়ির বাসিন্দা। মঙ্গলবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে, মৃত্যু হয়, ডেঙ্গি আক্রান্ত সাড়ে ৩ বছরের শিশুর। 

সেরা শিরোনাম

West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Janmashtami 2026: জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
জন্মাষ্টমী উপলক্ষে লিলুয়ায় বাগেশ্বরধামের ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী, কী বললেন মুখ্যমন্ত্রী?
Suvendu Adhikari: ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
ম্যান মেড বন্যা, আমি ভাল সবাই খারাপ, এসব কথা আমি বলব না, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Nepal Flash Flood Tragedy: খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?
খোঁজ নেই ৪ হাজারেরও বেশি মানুষের, পাওয়া যাচ্ছে পচা গন্ধ, নেপালের বিপর্যয়ে কত বাঙালি এখনও নিখোঁজ ?

ভিডিও

CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Parkstreet | পার্কস্ট্রিটের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁয় অভিযান | ABP Ananda live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget