এক্সপ্লোর

Kolkata: 'বিজেপি নয়, সিপিএমের বড় মিছিলে খুশি হব', বামেদের প্রশংসায় সৌগত

Sougata Roy: এবার বামেদের প্রশংসা শোনা গেল এই তৃণমূল নেতার মুখে। বিজেপি নয় বামেদের মিছিল দেখলে তিনি খুশি হবেন এমনটাও জানালেন সৌগত রায়।

কলকাতা:  কিছুদিন ধরেই বিভিন্ন মন্তব্যের মাধ্যমে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছেন সৌগত রায় (Sougata Roy)। এবার বামেদের প্রশংসা শোনা গেল এই তৃণমূল নেতার মুখে। বিজেপি নয় বামেদের মিছিল দেখলে তিনি খুশি হবেন এমনটাও জানালেন সৌগত রায়। তিনি বলেন, ''বিজেপির বড় মিছিলের থেকে সিপিএমের বড় মিছিলে খুশি হব। শূন্য থেকে ছাত্র-যুবদের হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। সিপিএম ধর্মনিরপেক্ষ দল, মন্দির-মসজিদের রাজনীতি করে না।''

এর আগে নিয়োগ-দুর্নীতিতে সুবীরেশ ভট্টাচার্যর গ্রেফতারিতে বিস্ফোরক সৌগত রায়। সুবীরেশের নিয়োগ প্রসঙ্গে সরাসরি পার্থ চট্টোপাধ্যায়কে নিশানা। ‘একজন উপাচার্য জেলে যাচ্ছেন, আমি লজ্জিত’। ‘উপাচার্য পদের মহিমা-গরিমা ক্ষতিগ্রস্ত হয়েছে’। ‘কী মহৎ গুণ ছিল যে একসঙ্গে এত পদে!’। ‘ওঁর আনুগত্য ছিল ব্যক্তির প্রতি’
পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ইঙ্গিত সৌগত রায়ের। ‘পার্থর জন্য দল বিড়ম্বনায় পড়েছে’, বিস্ফোরক তৃণমূল সাংসদ সৌগত রায়। এই ঘটনায় কী প্রতিক্রিয়া সুজন চক্রবর্তীর? 

এর আগে বাগুইআটির দুই কিশোরকে নৃশংসভাবে হত্যার ঘটনায় রাজ্য তোলপাড় হয়ে উঠেছিল। পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছিল। তদন্তের ভার এখন সিআইডির হাতে। এই পরিস্থিতিতেই বাগুইআটির নিহত কিশোরদের নিয়ে ভয়ঙ্কর এক অভিযোগ এনেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

'নিহত কিশোরদের একজন মাদকাসক্ত'

তৃণমূল সাংসদের দাবি, নিহত কিশোরদের একজন মাদকাসক্ত ছিল। তিনি বলেন, খারাপ লাগছিল ছেলে দুটির অভিভাবকরা হাহাকার করছিলেন কিন্তু মাত্র ষোল বছরের একটি ছেলে কীভাবে এম টেনের নেশা করে ? তিনি আরও বলেন, দুই কিশোর ৫০ হাজার টাকা কোথা থেকে পেল? বরানগরে তৃণমূল সাংসদের মন্তব্য ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক।

ই বক্তব্যের ভিডিও সামনে আসার পরই তাঁকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' কীভাবে একথা জানলেন সৌগত রায় ? উনি কি সাপ্লাই করতেন ? তিনি আরও বলেন, ' বোঝা গেছে ওঁর বাহাত্তর পার হয়েছে। এবার রাঁচি ঘুরে আসুন। ' বাগুইআটিতে নিহত কিশোরদের মাদকাসক্ত বলে দাবি করায় সৌগত রায়কে  দিলীপ ঘোষ বলেন, তাঁর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। 

সৌগত রায়কে কটাক্ষ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ' সৌগতবাবু সকলের ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে বেড়ান, নিজেরটা দেন না কেন ? উনি তো একজন অচেনা লোকের থেকে টাকার বান্ডিল নিয়ে থ্যাঙ্ক ইউ বলেছিলেন '। এছাড়াও সুজন বলেন, মৃতের চরিত্র বিশ্লেষণ করা এই সরকারের স্বভাব!

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget