এক্সপ্লোর

Dengue Death : পরপর ডেঙ্গি আক্রান্তের মৃত্যু, অথচ রাজ্যে সরকারি মতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যু ৩ পেরোচ্ছে না !

ভাদ্র পেরিয়ে আশ্বিনেও বঙ্গে ভয়াবহ ডেঙ্গি। শুধু ডেঙ্গির চোখ রাঙানিই নয়, এ যেন মৃত্য়ুমিছিল!

অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, বিশ্বজিৎ দাস, কলকাতা : রাজ্যে পরপর ডেঙ্গি ( Dengue ) আক্রান্তের মৃত্যুতে ক্রমেই বাড়ছে উদ্বেগ। কলকাতা পুরসভা ( KMC ) এলাকাই হোক বা জেলার বিভিন্ন পুর এলাকা, মৃত্যু রোখা যাচ্ছে না কিছুতেই। এদিকে সরকারি মতে ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর সংখ্যা ৩ পেরোচ্ছে না গত কয়েকদিন ধরেই। আর এই নিয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিরোধীরা। 

ভাদ্র পেরিয়ে আশ্বিনেও বঙ্গে ভয়াবহ ডেঙ্গি। শুধু ডেঙ্গির চোখ রাঙানিই নয়, এ যেন মৃত্য়ুমিছিল! কয়েক ঘণ্টার ব্যবধানে
দক্ষিণ কলকাতার বাঘাযতীন, কলকাতার উপকণ্ঠে সল্টলেক, পশ্চিম মেদিনীপুরের খড়গপুর ও ঘাটালে ৪ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু হয়! এর মধ্যে শুধু বৃহস্পতিবারই, অর্থাৎ এক দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। শুক্রবার ডেঙ্গিতে মৃত্যু হয়, কলকাতা পুর এলাকার রিজেন্ট এস্টেটের বাসিন্দা কল্পনা দত্তর। শনিবার ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে।

একের পর এক ডেঙ্গি মৃত্যু

 বৃহস্পতিবার, সল্টলেকে ডেঙ্গিতে মৃত্যু হয়েছে এ ই ব্লকের বাসিন্দা মৃতের নাম পিনাক সরকার। ১৫ই সেপ্টেম্বর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে ডেঙ্গি শক সিনড্রোমের। একই দিনে, পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে ডেঙ্গিতে মৃত্য়ু হয় খড়গপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ৩৮ বছরের রুনিতা মল্লিকের।
খড়গপুরের পাশাপাশি বৃহস্পতিবারই, ঘাটালেও ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম সাবিনা বিবি।

শুক্রবারের পরিসংখ্যান

রাজ্যজুড়ে ডেঙ্গিতে মৃত্যুর পাশাপাশি, কলকাতা পুর এলাকায় রেকর্ড বাড়বাড়ন্ত ডেঙ্গির। ১ সপ্তাহের মধ্যে একলাফে ডেঙ্গি আক্রান্ত বাড়ল ১১০২ জন। পুরসভার হিসেব অনুযায়ী, গত সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ২৭০০ জন। সেই সংখ্যাটাই এদিন বেড়ে হল ৩৮০২। আর এই পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, ডেঙ্গি মোকাবিলায় এতদিন ধরে কী করছিল পুরসভা, কী করছিল সরকার, কী করছিল প্রশাসন? 

সরকারি মতে এখনও অবধি রাজ্য়ে ৩জন ডেঙ্গি আক্রান্তের মৃত্য়ু হয়েছে। আর বেসরকারি সূত্রে দাবি, সংখ্য়াটা ৪১-এ পৌঁছে গেছে। এরই মধ্যে মাথাচাড়া দিয়েছে নতুন বিতর্ক। চলতি বছরে ডেঙ্গি সংক্রান্ত তথ্য রাজ্য সরকার কেন্দ্রকে দেয়নি বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সেন্টার ফর ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের ওয়েবসাইটে। তথ্য বলছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গই এখনও পর্যন্ত কতজন ডেঙ্গি আক্রান্ত এবং ডেঙ্গিতে কতজনের মৃত্যু হয়েছে, সেই সংক্রান্ত কোনও পরিসংখ্যান দেয়নি। এর আগে ২০২০, ’২১ এবং ’২২ সালে রাজ্য সরকার ডেঙ্গি সংক্রান্ত তথ্য কেন্দ্রকে পাঠালেও, ২০১৮ এবং ’১৯ সালেও কোনও তথ্য দেয়নি বলে কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে উল্লেখ। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

আরও পড়ুন :  'আমার স্ত্রীকে খুন করেছে', চিকিৎসা নিয়ে বিস্ফোরক অভিযোগ পায়েলের স্বামীর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
ইস্তফা দিতেই হবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, না হলে আরও বড় আন্দোলন, হুঁশিয়ারি CJP- র। মধ্যরাতে ফের মোদির বার্তা
NEET CJP Delhi Protest: যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
যন্তরমন্তরে পরিস্থিতি এত ভয়ঙ্কর হল কী করে ? ক্রাউড ম্যানেজমেন্টে কেন ব্যর্থ ? প্রশ্নের মুখে দিল্লি পুলিশ
West Bengal News Live: 'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
'সুদে-আসলে' মন্তব্যের জেরে, ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে নতুন করে FIR
Howrah Station New Platform: আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন
আরও বড় হচ্ছে হাওড়া স্টেশন, এবার চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম, ট্রেন পরিষেবায় বিরাট পরিবর্তন

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget