এক্সপ্লোর

Dengue Meeting: হু হু করে বাড়ছে ডেঙ্গি, উদ্বিগ্ন রাজ্য সরকার, আজই নবান্নে জরুরি বৈঠক

Dengue Meeting At Nabanna : ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার  নবান্নে ( Nabanna ) হতে চলেছে বৈঠক।

সুমন ঘোড়াই, সমীরণ পাল, কলকাতা:  হু হু করে ছড়াচ্ছে ডেঙ্গি ( Dengue ) । বাড়ছে মৃতের সংখ্যা। এডিস-আতঙ্কে কাঁপছে মানুষ। শুধু কলকাতা নয়, উদ্বেগ বাড়াচ্ছে বহু জেলার ডেঙ্গি আক্রান্তের পরিসংখ্য়ান ( Dengue In West Bengal ) । এই পরিস্থিতিতে ডেঙ্গি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।  মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবার  নবান্নে ( Nabanna ) হতে চলেছে বৈঠক।

নবান্নর পদক্ষেপ

নবান্ন সূত্রের খবর, ৪টি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যসচিব। সূত্রের খবর, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই চার জেলার জেলাশাসকদের সঙ্গে ডেঙ্গি পরিস্থিতি নিয়ে কথা বলবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।  

পথে  নামলেন ডেপুটি মেয়র

এসবের মধ্য়েই অপ্রতিরোধ্য় গতিতে বাড়ছে ডেঙ্গি সংক্রমণ! কলকাতাতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। পরিস্থিতি খতিয়ে দেখতে ফের পথে  নেমেছেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন যাদবপুরের কাছে কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরিতে যান কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরাও। ১০২ নম্বর ওয়ার্ডে ১২ বিঘা জমির ওপর কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি। দীর্ঘদিন ধরে বন্ধ কারখানায় আগাছার জঙ্গল। পাহাড়-প্রমাণ আবর্জনা জমেছে। ফুটো ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ে কারখানা চত্বর মশার আঁতুড়ঘরে পরিণত হয়েছে বলে মনে করছে পুরসভা। মশার তেল স্প্রে করার পাশাপাশি, আজ ড্রোন উড়িয়ে খোঁজা হচ্ছে মশার লার্ভা। 

ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল

এই পরিস্থিতিতে ২৪ সেপ্টেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভেক্টর কন্ট্রোলের সঙ্গে যুক্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। কলকাতা পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে দিনে-রাতে খোলা থাকবে আউটডোর। সপ্তাহে ৪ দিন সোম-বুধ-বৃহস্পতি-শনিবার সকালে আউটডোর খোলা থাকবে। সপ্তাহে ২ দিন মঙ্গল ও শুক্রবার সন্ধেয় খোলা থাকবে আউটডোর। রবিবারও হবে ভেক্টর কন্ট্রোলের কাজ। ভেক্টর কন্ট্রোলের সুপারভাইজার, ইন্সপেক্টর সবাইকে ৫ নভেম্বর পর্যন্ত রবিবারও আসতে হবে কাজে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা। রবিবার থেকেই চালু হয়েছে এই নিয়ম।  

 উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ

অন্যদিকে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি পরিস্থিতি ভয়াবহ। স্বাস্থ্য দফতরের সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪০২ জন। এর মধ্যে শহরাঞ্চলে ৫ হাজার ৪৪৬ ও গ্রামাঞ্চলে ২ হাজার ৯৫৬ জন আক্রান্ত হয়েছেন। গত এক সপ্তাহে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৮৬ জন। বিধাননগর পুর-এলাকায় ১ হাজার ৯১৬, দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ৯১৭, বারাসাত পুর-এলাকায় ২৩৯ জন আক্রান্ত। গ্রামাঞ্চলের মধ্যে আমডাঙা ব্লকে ৪৭৬, বনগাঁ ব্লকে ৬৩২, হাবড়া ২ নম্বর ব্লকে ৩৭৭, রাজারহাট ব্লকে ২৭৯ এবং দেগঙ্গা ব্লকে ১৯৯ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। 

একদিকে বাড়ছে ডেঙ্গি। অন্যদিকে শাসকদলের দিকে দোষ চাপাতে তৎপর বিরোধী দলগুলি। ডেঙ্গি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে পথে নেমেছে কংগ্রেস।  সোমবার ভবানীপুরের যদুবাবুর বাজারে মশারি টাঙিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা।   এদিন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে এই কর্মসূচি পালন করা হয়।  নেতৃত্ব দেন প্রদীপ প্রসাদ, আশুতোষ চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস নেতারা। 

আরও পড়ুন :

জ্বর ছাড়া কি ডেঙ্গি হতে পারে ? ঠিক কোন পরিস্থিতি হলে হাসপাতালে নিয়ে যেতে হবে শিশুকে ?

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya:
" পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
কাকভোরে ইএম বাইপাসে দুর্ঘটনা, ডিভাইডারে উঠল বেপরোয়া গাড়ি
Annapurna Yojana: ২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
২ আগস্টেও টাকা পাননি? এই ৮টি কারণে আটকে থাকতে পারে ৩ হাজার টাকা, জেনে নিন কী করবেন?
News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget