এক্সপ্লোর

Dengue Update: হাসপাতালে রোগীদের ভিড়, দুই বর্ধমানে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

Burdwan Dengue Update: কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালের আউটডোরে লম্বা লাইন। দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ডেঙ্গির দাপট সবথেকে বেশি।

রানা দাস ও মনোজ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান: রাজ্যে বাড়ছে ডেঙ্গি (Dengue) আক্রান্তের সংখ্যা। হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড়। পূর্ব বর্ধমানে কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে অনেকেই আসছেন। দুর্গাপুর পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গি পরিস্থিতির ওপর বাড়তি নজর রাখছে স্বাস্থ্য দফতর।

বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা: কাটোয়া ও কালনা মহকুমা হাসপাতালের আউটডোরে লম্বা লাইন। কালনা হাসপাতালে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে ৩ জন ভর্তি রয়েছেন। জ্বরের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ৬০ জন। ডেঙ্গি রোগীদের জন্য ৪০ বেডের আলাদা ইউনিট খোলা হয়েছে। ভিড়ের চাপে একেকটি বেডে ২-৩ জন করে রোগীকে রাখতে হচ্ছে। অন্যদিকে, প্রতিদিন গড়ে ১০-১২ জন রোগী ভর্তি হচ্ছেন কাটোয়া মহকুমা হাসপাতালে। তবে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত কেউ ভর্তি হননি বলে হাসপাতালের দাবি।  কাটোয়া মহকুমা হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার  সুশান্তবরণ দত্ত বলেন, “আউটডোরে জ্বর নিয়ে রোগীর সংখ্যা বেড়েছে।ভর্তিও হচ্ছেন অনেকে।সবরকম ব্যবস্থা রয়েছে।’’

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের পলাশডিহা এলাকায় ডেঙ্গির দাপট সবথেকে বেশি। প্রশাসনের তরফে ক্যাম্প তৈরি করে রক্তপরীক্ষা করা হচ্ছে। চলছে সাফাই ও ব্লিচিং ছড়ানো। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গত এক সপ্তাহে শুধুমাত্র এই ওয়ার্ডে ৬১ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বিজেপির দাবি, প্রায় একবছর আগে মেয়াদ ফুরোলেই দুর্গাপুর পুরসভায় ভোট হয়নি। ফলে মুখ থুবড়ে পড়েছে পুর-পরিষেবা। অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। সব মিলিয়ে চিন্তা বাড়াচ্ছে ডেঙ্গি।

শহরের পাশাপাশি জেলাতেও ডেঙ্গির দাপট। শুধু দুই বর্ধমানই নয়, তালিকায় আছে উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়াও। নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন ২১ জন ডেঙ্গি আক্রান্ত। এছাড়া, ৫০ জন জ্বর নিয়ে ভর্তি। ডেঙ্গি মোকাবিলায় তৎপর হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল চত্বর সাফাইয়ের কাজ চলছে। জমা জল ও আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার প্রহ্লাদ অধিকারী। হাওড়াতেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। জেলা স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ডেঙ্গিতে আক্রান্ত ১৩৩ জন। এর মধ্যে শহর এলাকায় ৯৬ জন ও গ্রামীণ এলাকায় ৩৭ জন আক্রান্ত হয়েছেন। হাওড়া পুরসভা এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৮০ জন। এর মধ্যে গত কয়েকদিনেই ১২ জন আক্রান্ত হয়েছেন। ১৫, ৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি

আরও পড়ুন: Panchayat Election: বোর্ড গঠন না হওয়া পর্যন্ত স্বেচ্ছায় গোপন আস্তানায়! পঞ্চসায়রের ঘটনায় নয়া মোড়

সেরা শিরোনাম

News Live : 'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
'সর্বসম্মতিতেই সব সিদ্ধান্ত', জ্ঞানেশ-বিতর্কে সুপ্রিম কোর্টে হলফনামা কমিশনের
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
আগামী ১২ ঘণ্টা খুব গুরুত্বপূর্ণ, শক্তি বাড়িয়ে ফুঁসছে ঘূর্ণিঝড় 'অর্ণব', বাতিল করে দেওয়া হল ৫৩টি ট্রেন
Gaighata Assault Case: গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
গাইঘাটায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এনকাউন্টার, বারুইপুরের পুনরাবৃত্তি, ধৃত রিভলভার ছিনিয়ে গুলি চালায় বলে দাবি পুলিশের
Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?

ভিডিও

CM Suvendu Adhikari: ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, ইঙ্গিত কি তাহলে ঋতব্রত শিবিরের দিকে? | ABP
TMC: মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো অভিযোগ তুলল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস
Municipal Election: পুরভোটে BJP কি জোট করবে NCPI-এর সঙ্গে? এনিয়ে এখনও নেই কোনও স্পষ্ট উত্তর | ABP
Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget