এক্সপ্লোর

Death In Ranigunj: অবসাদের জেরেই আগুন? রানিগঞ্জে বৃদ্ধার মৃত্যু ঘিরে প্রশ্ন

Depression In Ranigunj Death: বাড়িতে আগুন লেগে মর্মান্তিক রানিগঞ্জের বৃদ্ধার। মানসিক অবসাদে ভুগছিলেন সীতা দুধারিয়া, দাবি পড়শিদের। সেখান থেকেই আগুন লাগান বাড়িতে, আরও দাবি।


কৌশিক গাঁতাইত, রানিগঞ্জ: দুর্ঘটনা (accident) নাকি আত্মহত্যা (suicide)? স্পষ্ট নয়। তবে অগ্নিকাণ্ডে (fire) দীর্ঘদিনের পড়শির মর্মান্তিক মৃত্য়ু মেনে নিতে পারছেন না রানিগঞ্জের (ranigunj) সিয়ারসোল রাজবাড়ি মোড় লাগোয়া পণ্ডিতপুকুর এলাকার বাসিন্দারা। ঘুরেফিরে উঁকি দিচ্ছে প্রশ্ন, তবে কি...?

কী ভাবে মৃত্যু?

প্রশাসন জানিয়েছে, মৃতের নাম সীতা দুধারিয়া। পড়শিদের অনেকের ধারণা, গত বেশ কিছুটা সময় ধরে মানসিক অবসাদে (depression) ভুগছিলেন ৭৫ বছরের সীতা। যদিও এ নিয়ে বৃদ্ধার ছেলের কোনও মন্তব্য পাওয়া যায়নি। রানিগঞ্জের ৩৪ নম্বর পণ্ডিতপুকুর এলাকার বাড়িতে ছেলের সঙ্গেই থাকতেন সীতা। 
কী হয়েছিল এদিন? পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় বৃদ্ধার ছেলে বাড়ি ছিলেন না। সম্ভবত কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। অর্থাৎ বাড়িতে একা ছিলেন সীতা। পড়শিদের ধারণা, সেই সুযোগেই বাড়ির একাধিক জিনিসপত্র, আসবাবে আগুন লাগিয়ে দেন তিনি। তার পর এক কোণায় বসে পড়েন। বাড়ি থেকে গলগল করে ধোঁয়া বেরোতে দেখে টনক নড়ে পাড়াপ্রতিবেশিদের। একটু পরে নজরে আসে আগুনের শিখাও। দ্রুত পুলিশ ও দমকলে খবর দেন এলাকার মানুষ।
তবে তাদের অপেক্ষা না করে প্রতিবেশিরাই আগে পৌঁছে যান। বৃদ্ধাকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু কোনও উত্তর আসেনি বলে জানাচ্ছেন পাড়াপড়শিরা। 

রক্ষার চেষ্টা প্রতিবেশিদের

এর পরই শুরু বাড়ির দরজায় ধাক্কাধাক্কি। কিন্তু সেটি লোহার তৈরি। ফলে ভাঙতে পারেননি প্রতিবেশিরা। অবশেষে দমকল ও পুলিশ এসে হাতুড়ি দিয়ে দরজা ভাঙে। প্রথমে ধোঁয়া ও পরে আগুনের ভিতর থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় সীতা দুধারিয়াকে। পুলিশের দাবি, তখন তিনি জীবিত ছিলেন। তবে জ্ঞান ছিল না। সময় নষ্ট না করে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। তবে শেষরক্ষা হয়নি। রাস্তাতেই মৃত্যু হয় বৃদ্ধার। কোথা থেকে আগুন লাগল তার উৎস সন্ধান করা হচ্ছে। পড়শিদের দাবি সত্যি হলে বৃদ্ধার এই সিদ্ধান্তের কারণ কী, সেটা জানা দরকার। মনে করছেন স্থানীয়রা। 

আরও পড়ুন:দরদরিয়ে ঘাম ! দলীয় কর্মসুচীতে এসে আচমকাই অসুস্থ বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র 

 

সেরা শিরোনাম

Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
Nandigram By Election: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন, কতদিন পর্যন্ত, এবার উপনির্বাচনে লড়তে পারবেন?
Bad Road Conditions: কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও
কলকাতা থেকে মালদা, পুজোর আগে রাজ্য জুড়ে রাস্তার মরণফাঁদ, চলছে মেরামতির কাজও

ভিডিও

University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget