এক্সপ্লোর

Dev Diwali: আরতি, মন্ত্রোচ্চারণে দেব দীপাবলি পালন কলকাতায়, বাবুঘাটে এক অন্য আমেজ

Kolkata, Dev Diwali: গঙ্গার ঘাটে শয়ে শয়ে প্রদীপ, আলোকমালায় সাজানো ঘাট, সুসজ্জিত রঙ্গোলি, লাল কার্পেটের ওপর প্রদীপের সারি, আতসবাজির চোখ ধাঁধানো প্রদর্শনী।

অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায় এবং রঞ্জিত হালদার, কলকাতা: কলকাতা পুরসভার (KMC) উদ্যোগে বাবুঘাটে (Babughat) পালন করা হল দেব দীপাবলি (Dev Diwali)। প্রদীপ, আলোকমালায় সাজিয়ে তোলা হল গোটা বাবুঘাট চত্বর। আর পুর উদ্যোগে এই দেব দীপাবলি পালন করা নিয়ে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা।                            

গঙ্গার ঘাটে শয়ে শয়ে প্রদীপ, আলোকমালায় সাজানো ঘাট, সুসজ্জিত রঙ্গোলি, লাল কার্পেটের ওপর প্রদীপের সারি, আতসবাজির চোখ ধাঁধানো প্রদর্শনী। দীপাবলির রেশ সবেমাত্র কাটিয়ে, কলকাতায় এবার পালিত হল দেব দীপাবলি। 

কলকাতা পুরসভার উদ্যোগে, দেব দীপাবলিতে এই প্রথম আলো-প্রদীপ-রঙ্গোলিতে সেজে উঠল বাবুঘাট। দেব দীপাবলি ঘিরে এদিন বাবুঘাটে আয়োজন করা হয় ভক্তিমূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও কলকাতা পুরসভার মেয়র পারিষদরা। আর দেব দীপাবলির এই অনুষ্ঠানেও ছুঁয়ে গেল রাজনীতি।                                                       

এ প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'ইউপি ,তেলঙ্গানার লোক এসে এখানে বাঙালি হয়ে গেছে। এখানে গঙ্গারতি হচ্ছে আবার জগন্নাথ মন্দিরও হচ্ছে। দেশে ভেদাভেদের রাজনীতি হচ্ছে, বাংলায় হচ্ছে না। সারাবছরই পড়াশোনা করি তাই পাস করে যাই। ওঁরা পরীক্ষার আগে পড়ে তাই ফেল করে।' 

আরও পড়ুন, দেব দীপাবলির দিন এই বিশেষ কাজটি করুন, টাকায় ভরে যাবে আপনার কোষাগার

প্রথমে গঙ্গাদেবীর পুজো, এরপর বিশেষ ধাঁচে গঙ্গারতি, দেব দীপাবলি উদযাপন ঘিরে এদিন অন্যরকম পরিবেশ তৈরি হল বাবুঘাট চত্বরে। তৃণমূলের সাংসদ সুদীপ বলেন, 'বেনারস মোদীর কেন্দ্র বলে ৩ হাজার কোটি টাকা দেওয়া হয় গঙ্গার সৌন্দর্যায়নে। এখানে আমি আর মালা আছি বলে দেওয়া হয় না। আমি আগেও এই বিষয়টি তুলেছি সংসদে আবার তুলব।' 

এবার থেকে প্রতি বছর দেব দীপাবলি উদযাপন করা হবে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।             

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

              

সেরা শিরোনাম

Diesel in Container: কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, শিথিল হল ঊর্ধ্বসীমাও, ঘোষণা শুভেন্দু অধিকারীর
কন্টেনারে ডিজেল সরবরাহে ছাড়পত্র, শিথিল হল ঊর্ধ্বসীমাও, ঘোষণা শুভেন্দু অধিকারীর
Weather Alert: অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, লাল সতর্কতা জারি করে কী জানাল আবহাওয়া দফতর?
অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, লাল সতর্কতা জারি করে কী জানাল আবহাওয়া দফতর?
West Bengal Live Update: ২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি, সংঘাত চরমে
২১ জুলাই ধর্মতলায় সমাবেশ করবে কে? ২ তৃণমূলে দড়ি টানাটানি, সংঘাত চরমে
Taratala Collapse: হাসপাতালে চিকিৎসাধীন ১২ শ্রমিক, তারাতলার ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকার্য চালাচ্ছে NDRF, পুলিশ, রেল!
হাসপাতালে চিকিৎসাধীন ১২ শ্রমিক, তারাতলার ধ্বংসস্তূপে এখনও উদ্ধারকার্য চালাচ্ছে NDRF, পুলিশ, রেল!

ভিডিও

TMC News: তোলাবাজির অভিযোগে গ্রেফতার নাদনঘাটের তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ, ছোড়া হল ডিমও
Taratala News: তারাতলা বিপর্যয়ের আজ চতুর্থ দিন, SSKM থেকে ছাড়া পেলেন ৫ জন
Dilip Ghosh: 'পুলিশের হিম্মত ছিল না এদের গায়ে হাত দেওয়ার', কালীর গ্রেফতারি প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের
Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
Breast Cancer: বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
বাড়ছে স্তন ক্যান্সার, রক্ষা পাচ্ছেন না অল্পবয়সিরাও, আধুনিক জীবনযাপনই কি দায়ী?
TMC 21st July: 'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
'আগে ২১শে জুলাই পালন করতে কলকাতায় এসে নায়ক-নায়িকাদের ভিড়ে সম্মান পায়নি শহিদ পরিবার', বলছেন 'বিদ্রোহী' তৃণমূল বিধায়ক আখরুজ্জামান
SIP Return: মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
মাসে ৫ হাজার টাকা, মাত্র ৩ বছর দেরিতে বিনিয়োগ শুরু করলে ক্ষতি হবে প্রায় ৮০ লক্ষ টাকা!
FIFA World Cup 2026: ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
ফ্রান্সে দুই, জাপানে পাঁচ, ভারতে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ খেলে যাওয়া এঁরা মাতাচ্ছেন এবারের বিশ্বকাপ
Best Stocks To Buy : ৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
৩ মাসে ধামাকা রিটার্ন ! ৮ টাকার স্টকে রকেট গতি, ৮৯ গুণ উত্থান
Loan Manage Tips: ৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
৩০,০০০ টাকা বেতনেও শোধ করতে পারবেন বাড়ি-গাড়ির ঋণ, জেনে নিন পুরো অঙ্ক
Mahua Moitra: 'যে মহিলা কংগ্রেসের সুদিনে বেরিয়ে এসে ৩৪ বছর লড়াই করে নিজের সিম্বলে সরকার করে ১৫ বছর মুখ্যমন্ত্রী থাকতে পারেন...', তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
তৃণমূলের প্রতীকের 'মালিকানা' প্রসঙ্গে কী বললেন সাংসদ মহুয়া মৈত্র ?
Embed widget