এক্সপ্লোর

Dev On Hiran: 'গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা ওঁর কাছে আছে', হিরণকে পাল্টা দেবের

Dev Comment: 'তথ্য প্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে'। বিজেপি নেতা হিরণের অভিযোগের জবাব তৃণমূল সাংসদ দেবের।

কলকাতা: 'টলিউডের (tollywood) ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা দুর্নীতিগ্রস্ত', তৃণমূলে দুর্নীতির ইস্যুতে হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) নিশানায় নাম আনেন দেব (Dev), বনি সেনগুপ্ত (Bonny Sengupta) ও সায়নী ঘোষের (Sayani Ghosh)। এবার তাঁর অভিযোগের জবাব দিলেন দেব।

হিরণকে দেবের জবাব

এবার অভিনেতা দেবের নিশানায় হিরণ চট্টোপাধ্যায়। 'তথ্য প্রমাণ থাকলে সিবিআই, ইডির কাছে যান। গোয়েন্দাদের কাছে এত তথ্য নেই, যা হিরণের কাছে আছে'। বিজেপি নেতা হিরণের অভিযোগের জবাব তৃণমূল সাংসদ দেবের।

এক অনুষ্ঠানে এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে এবিপি আনন্দকে তারকা সাংসদ দেব বলেন, 'হিরণ বা অন্য কেউ কী বলছে সেটা সত্যিই আমার কাছে ম্যাটার করে না। আমার মনে হয় যে এক কথা কেন দশবার করে বলতে যাব। প্রথম দিন যখন প্রশ্ন করেছিলেন, তখনই উত্তর দিয়ে দিয়েছি। বারবার এক প্রশ্ন করলে একই উত্তর থাকবে।' এছাড়াও তিনি বলেন, 'যদি আপনার কাছে প্রমাণ থাকে তাহলে দয়া করে আপনি সিবিআই, ইডি-র কাছে যান। তাদের কাছে হয়তো অতটা তথ্য নেই যতটা হিরণের কাছে আছে। ছোট ইন্ডাস্ট্রি, এখানে কী বলব? কোনওদিন অন্য কাউকে ছোট করে নিজেকে বড় করায় বিশ্বাস করি না। হিরণ ভাল ছেলে, আমার মনে বাকস্বাধীনতা সকলের আছে। এই দেশে এই রাজ্যে যে যা খুশি বলতে পারে। আমাকে নিয়ে বললেও আমার কিছু যায় আসে না।'

 

প্রসঙ্গত, বিজেপি নেতা তথা অভিনেতা হিরণ অভিযোগ করেন, 'গরুপাচারকাণ্ডে ধৃত এনামুল হকের টাকায় সিনেমা তৈরি করেন দেব'। হিরণের সেই দাবিকে খণ্ডন করেই পাল্টা তথ্য প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ করলেন দেব। 

আরও পড়ুন: Shibpur: 'আভাস থাকলে যথেষ্ট পুলিশ কেন ছিল না, সচেতন না হলে কঠোর পদক্ষেপ', মমতাকে অনুরাগের হুঁশিয়ারি

গত ২৬ মার্চ হিরণ বলেন, 'ঘাটালের সাংসদ দীপক অধিকারী দুর্নীতিতে জড়িত।  ৫ কোটি টাকা এনামুলের থেকে নিয়েছেন। বনি সেনগুপ্তর মতো একটা বাচ্চা ছেলে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। আদালতে বিচারক পর্যন্ত বলছেন, একটার পর একটা ফ্ল্যাট বানিয়েছেন সায়নী ঘোষ। মানুষ বুঝেছেন তৃণমূল মানে চোর। টলিউডের ৯৯ শতাংশ প্রযোজক, পরিচালক, অভিনেতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে চোরেদের সঙ্গে জড়িত।' এর আগেও দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন হিরণ চট্টোপাধ্যায়। চলতি বছরই তিনি বলেন, 'ইডিতে লুকিয়ে লুকিয়ে গেছিলেন। সিবিআইতে গেলেন। লিফটে করে উঠছেন, ঢুকছেন। তারপর তো দেখলাম খবর। গোপন সূত্রে খবর পেলাম, ৫ কোটি টাকা উনি ওঁর অ্যাকাউন্টে নিয়েছেন। যদি এটা সত্যি হয়, তাহলে হয়ত মিঠুনদাকে টাকা ফেরত দিতে হতে পারে। যদি সত্যি না হয়, তাহলে আমি দাঁড়াব ওঁর পাশে। দেব সাংবাদিক বৈঠক করে বলুক।' 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget