এক্সপ্লোর

Kolkata Fire: মুরারিপুকুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

Muraripukur Fire: এদিন সকাল ১১টা নাগাদ ১৬ নম্বর মুরারিপুকুর রোডে (Muraripukur Road) ওই রঙের কারখানায় আগুন লাগে। রাসায়নিকের (Chemical) মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। 

কলকাতা: মানিকতলার (Maniktala) মুরারিপুকুরে রঙের কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় পাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। এদিন সকাল ১১টা নাগাদ ১৬ নম্বর মুরারিপুকুর রোডে (Muraripukur Road) ওই রঙের কারখানায় আগুন লাগে। রাসায়নিকের (Chemical) মতো দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় অগ্নি নির্বাপণ ছিল না বলে জানিয়েছে দমকল। স্থানীয়দের অভিযোগ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে থানায় নালিশ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। 

রঙের কারখানায় বিধ্বংসী আগুন: কারখানা জুড়ে লেলিহান শিখা। গলগল করে বেরোচ্ছে কালো ধোঁয়া। চারপাশে পোড়া গন্ধের মধ্যে আতঙ্কের ছোটাছুটি। ভস্মীভূত হয়ে গিয়েছে রঙের কারখানা। আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রাও। স্থানীয় এক ব্যক্তি জানান, "অনেকবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে শুরু করে থানায় নালিশ জানিয়েছি। রাসায়নিকের (Chemical) মতো দাহ্য পদার্থ মজুত থাকায় এরকম বিপদের আশঙ্কা ছিলই।''

গত বুধবার বেলায় ডানলপ মোড়ে একটি বহুতলে আগুন লেগে যায়। একই দিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, উত্তর ২৪ পরগনার দুই জায়গায় ঘটে, বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। দমকলের তত্‍পরতায় ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার সকাল সাড়ে ১১টায়, রোজকার মতোই ডানলপ মোড়ে তখন চূড়ান্ত ব্যস্ততা। আচমকা দাউদাউ করে জ্বলে ওঠে বহুতলের তিনতলার ঘর। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ। তার মধ্যেই আচমকা বিস্ফোরণের শব্দ। ঘরের মধ্যে থাকা একটি সিলিন্ডার ফেটে যায় করে বলে দাবি স্থানীয়দের। তখনও তিনতলায় ঘরে আটকে ছিলেন ৪জন। দমকল কর্মীরা এসে তড়িঘড়ি তাঁদের উদ্ধার করেন। ওই বহুতলের দোতলায় রয়েছে একটি ব্যাঙ্ক। একতলায় দোকান। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তবে কেউ হতাহত হননি। বাড়িটি পুরনো হওয়ায় চাঙর খসে পড়তে শুরু করে। আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। দমকলের তিনটি ইঞ্জিন দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। এর কিছুক্ষণের মধ্যেই, দুপুর দেড়টা নাগাদ আগুন লেগে যায়, শ্যামনগরের একটি ব্যাটারির গোডাউনে। দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত আগুন ছড়াতে শুরু করে। কালো ধোঁয়ায় ভরে যায় চারপাশ।  তবে গোডাউনের ভিতরে সেসময় কেউ ছিলেন না। কেউ হতাহত হননি। দমকলের ২টি ইঞ্জিনের প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: West Midnapore: গড়বেতার বহড়াশোল গ্রামে ডাইনি অপবাদে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ

সেরা শিরোনাম

West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
Kunal Ghosh: 'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
'আপনি রাজনীতির নর্দমায় বাস করছেন, আপনার মুখ থেকে কোনও কথা শুনব না', ফের সুদীপকে তোপ কুণালের
Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget