এক্সপ্লোর

Kolkata Fire: পুজোর শহরে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

Ultadanga Fire: ক্যানাল ইস্ট রোডে বাড়িতে বিধ্বংসী আগুন

শিবাশিস মৌলিক, কলকাতা: পুজোর শহরে অগ্নিকাণ্ড (Kolkata Fire)। মহাষ্টমীর সন্ধেয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। উল্টোডাঙায় ক্যানাল ইস্ট রোডে বাড়িতে বিধ্বংসী আগুন (Fire Update)। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। 

বাড়িতে বিধ্বংসী আগুন: উৎসবের মরশুমে অঘটন। মহাষ্টমীর সন্ধেয় ভিড় মণ্ডপে মণ্ডপে। তারই মধ্যে বিধ্বংসী আগুন শহরে। ক্যানাল ইস্ট রোডে বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ৬টি সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। যদিও কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। জনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। দমকল কর্মীরা ল্যাডার ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগান। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রাণহানির ঘটনা ঘটেনি। আহত হয়েছেন বেশ কয়েকজন।

দিনকয়েক আগে হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, কারখানার নিরাপত্তাকর্মীরাই আগুন দেখে প্রথম। পরে ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। কারখানা থেকে বেরিয়ে আসছিল কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া। খবর পেয়ে ছুটে আসেন সাঁকরাইল থানা ও ডোমজুড় থানার পুলিশ। ঘটনাস্থলে যান, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী । এক এক করে ঘটনা স্থলে ১৬টা ইঞ্জিন পৌঁছায়। আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। বেশ কয়েকটি গাড়ি জ্বলে যায়। এর ফলে আরও ছড়িয়ে পড়ে আগুন। গরম তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয়। প্রচুর পরিমাণে ভোজ্য় তেল মজুত ছিল সেখানে। খবর পেয়ে পৌঁছন কারখানার লোকজন। 

তার আগে চাঁদনি চকে (Chandni Chowk Fire) ইলেকট্রনিক্স সামগ্রীর গোডাউনে আগুন লাগে। দোতলা থেকে আগুন ছড়ায় চারতলায়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন পৌঁছয়। সন্ধেয় ধোঁয়া দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তারপর তাঁরাই খবর দেন দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে আগুন। এমনটাই দাবি করেছিলেন স্থানীয়দের। কিন্তু হঠাৎই বদলে যায় ছবিটা। দোতলাতে আগুন লাগলেও সেখান থেকে ছড়িয়ে পড়ে চারতলা পর্যন্ত। প্রথম দুই তলে কম্পিউটারের পার্টস সহ ইলেকট্রনিক্স সামগ্রী মজুত ছিল। তা থেকে বিস্ফোরণ হয় এবং আগুন দ্রুত ছড়াতে শুরু করে।              

আরও পড়ুন: Durga Puja 2023: বড়দেবী রূপে পূজিতা দুর্গা, মহা সমারোহে পুজোর আয়োজন কোচবিহারে

সেরা শিরোনাম

Nandigram By Election 2026:
"শুভেন্দু বাবুই কাজ করবেন, প্রতিনিধিত্ব করব আমি", প্রচারে নেমে দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী হাসিরানি রথের
Gautam Deb: অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে ভবিষ্যদ্বাণী, তৃণমূলের বর্তমান পরিণতি দেখে কী বলছেন গৌতম দেব?
অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে ভবিষ্যদ্বাণী, তৃণমূলের বর্তমান পরিণতি দেখে কী বলছেন গৌতম দেব?
Nandigram Byelection: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে মনোনয়ন তুলে নিতে চাপ দিয়েছিল পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগ
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে মনোনয়ন তুলে নিতে চাপ দিয়েছিল পুলিশ! চাঞ্চল্যকর অভিযোগ
News Live: রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার
রেজিনগর উপনির্বাচনের আগে হুমায়ুন কবীরের AJUP পার্টির নেতা গ্রেফতার

ভিডিও

Baguihati News। বাড়িতে ঢুকে অসুস্থ যুবককে খুন করে ডাকাতি! বাগুইআটিতে ঘটনা ঘিরে চাঞ্চল্য
Aaj Banglay: ভোটযুদ্ধের দাবার চালে বিরোধী শিবিরকে দুর্বল করতে কি পুলিশকে ব্যবহার শাসকের? By-Election
Ashoknagar: অশোকনগরে ONGC-র তেল উৎপাদন কেন্দ্রে রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। BJP
By Election 2026: মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন কারা? তার তালিকা পোস্ট করেছেন রবিউল আলম চৌধুরী
Kasba News: কসবা এলাকায় জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় ED-র নজরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
ঝুপড়ি থেকে সিভিল সার্ভিস, প্রথম চেষ্টাতেই ক্র্যাক UPSC-র পরীক্ষা, হলেন IRS অফিসার
8th Pay Commission : ৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
৬৩,০০০ টাকা হতে পারে 'বেসিক পে', ২.৭৫ থেকে ৩.৫ ফিটমেন্ট ফ্য়াক্টর হলে কত বাড়বে আপনার বেতন ?
Savings Bank Account: কোনও ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, BSBD অ্যাকাউন্টে মিলবে কী কী সুবিধা?
কোনও ব্যালেন্স ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট, BSBD অ্যাকাউন্টে মিলবে কী কী সুবিধা?
Argentina Football Team: মেসি-পরবর্তীযুগে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁর ভবিষ্যৎ ঘিরে কি জল্পনার অবসান ঘটালেন স্কালোনি?
মেসি-পরবর্তীযুগে তরুণদের সঙ্গে কাজ করতে আগ্রহী, তাঁর ভবিষ্যৎ ঘিরে কি জল্পনার অবসান ঘটালেন স্কালোনি?
SBI Recruitment : বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?
বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?
Best Stocks For Monday : সোমবার এই স্টকগুলিতে থাকবে সবার নজর, বড় টাকা আসবে ঘরে
সোমবার এই স্টকগুলিতে থাকবে সবার নজর, বড় টাকা আসবে ঘরে
Porshe Layoffs: ঘুরে দাঁড়াতে ৪১০০ কর্মী ছাঁটবে এই কোম্পানি, শীঘ্রই চাকরি যাবে এদের
ঘুরে দাঁড়াতে ৪১০০ কর্মী ছাঁটবে এই কোম্পানি, শীঘ্রই চাকরি যাবে এদের
Married Couple with Different Surnames: স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
স্বামী-স্ত্রীর পদবী আলাদা হলে ডিভোর্সের সম্ভাবনা বেশি, বলছে রিপোর্ট
Embed widget