এক্সপ্লোর

Howrah News:রাস্তায় ফেলে মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ প্রোমোটার-সহ ৩ জনের বিরুদ্ধে

Woman Beaten In Howrah:রাস্তায় ফেলে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্রোমোটর-সহ তিনজনের বিরুদ্ধে। গোলাবাড়ি থানা এলাকার ত্রিপুরা রায় লেনে ঘটনাটি ঘটেছে।

সুনীত হালদার, হাওড়া: রাস্তায় ফেলে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির (Assault) অভিযোগ উঠল এক প্রোমোটর-সহ (Developer) তিনজনের বিরুদ্ধে। গোলাবাড়ি (Howrah) থানা এলাকার ত্রিপুরা রায় লেনে ঘটনাটি ঘটেছে। থানায় অভিযোগ দায়ের করা হলে গোলাবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করে।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, উত্তর হাওড়ার সালকিয়া ত্রিপুরা রায় লেনে বছর পাঁচেক আগে একটি ফ্ল্যাট কেনেন পেশায় ফিজিওথেরাপিস্ট এক মহিলা। কিশোরী এক মেয়েকে নিয়ে সেখানেই থাকছিলেন তিনি। যুবতীর অভিযোগ, গত কয়েক মাস ধরে শিবশঙ্কর ভট্টাচার্য নামে এক স্থানীয় প্রোমোটর ও তার লোকজন, তাঁকে উচ্ছেদের চেষ্টা করছে। শুধু তাই নয়। তাঁকে নানাভাবে হয়রানিও করা হয় বলে জানান নির্যাতিতা। সঙ্গে আরও দাবি, তাঁকে প্রথমে কু'প্রস্তাব দেওয়া হয়েছিল। রাজি না হওয়ায় তাঁর ফ্ল্যাট রেজিষ্ট্রি করে দেওয়া হয়নি। উল্টে অতিরিক্ত টাকা চাওয়া হয়। পরে জলের লাইনও কেটে দেওয়া হয়। গোটা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নির্যাতিতা। তাতেও তাঁকে হুমকি দেওয়া হয়। এর পরের ঘটনা বুধবারের। ওই দিন দুপুরে কাজ সেরে নির্যাতিতা যখন বাড়ি ফিরছিলেন, সেই সময় বাড়ির সামনেই খোকন নামে এক ব্যক্তি তাঁকে মারধর করেন। এই খোকন শিবশঙ্করের লোক, দাবি অভিযোগকারিণীর। তাঁর দাবি, সেই সময়ই তাঁকে গলা টিপে খুনের চেষ্টা করা হয়। ঘটনাস্থলেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে গোলাবাড়ি থানার সামনে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় চার ঘণ্টা চিকিৎসাধীন ছিলেন নির্যাতিতা। তার পরই, বুধবার রাতে, গোলাবাড়ি থানায় প্রোমোটার-সহ তিন জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। গোটা ঘটনার পর ওই বাড়ির বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। তবে মূল অভিযুক্ত, শিবশঙ্কর ভট্টাচার্য, তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন। বরং তাঁর দাবি, বুধবার তাঁর কর্মচারী খোকনের সঙ্গে ওই মহিলার ঝামেলা হয়। তাতে অভিযোগকারিণীই খোকনকে গালিগালাজ ও মারধর করেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁর লোকেরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোলাবাড়ি থানার পুলিশ শ্লীলতাহানি-সহ একাধিক ধারায় মামলা করেছে ওই তিন জনের বিরুদ্ধে,। গোটা ঘটনার তদন্তও শুরু  হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছে পুলিশ।

আরও পড়ুন:ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget