এক্সপ্লোর

Dhakuria Fire: ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন, ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন চলাচল

Train Service Disruption: ঢাকুরিয়ায় রেললাইনের পাশে ঝুপড়িতে অগ্নিকাণ্ড। যার জেরে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঝুপড়ি। আর এই ঘটনায় ব্য়াহত হয়ে যায় শিয়ালদা দক্ষিণ শাখার রেল পরিষেবা।

কলকাতা: ঢাকুরিয়ায় (Dhakuria Fire) রেললাইন সংলগ্ন ঝুপড়িতে আগুন। পুড়ে ছাই অন্তত ১৫-২০টি ঝুপড়ি। আগুনের জেরে ব্যাহত শিয়ালদা দক্ষিণ শাখার (Sealdah South Section) ট্রেন চলাচল। 

রেললাইন সংলগ্ন ঝুপড়িতে অগ্নিকাণ্ড: এদিন ঢাকুরিয়া এবং যাদবপুর স্টেশনের মাঝে রেল লাইনের ধারে যে ঝুপড়িতে আগুন লাগে। বেলা পৌনে একটা নাগাদ আগুন লাগে। একের পর এক ঝুপড়িতে আগুন লেগে যায়। শেষ পাওয়া খবর অনুযায়ী, পুড়ে ছাই হয়ে যায় অন্তত ১৫-২০টি ঝুপড়ি। মাঝে রেল লাইন থাকায় আগুন যেখানে লেগেছে সেই অংশের কাছে পৌঁছতে সমস্যা হয় দমকলের। অপরপ্রান্তে দমকলের ইঞ্জিন নিয়ে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। যে ঝুপড়িগুলি পুড়ে গিয়েছে সেগুলি ছিল খানিকটা দোতলা বাড়ির মতোই। তার নিচের অংশে একটি পরিবার। উপরের অংশে আরেকটি পরিবার। এই ঘটনার জেরে ঘরছাড়া হয়েছে বহু মানুষ। বাঁচার শেষ সম্বলটুকু নিয়ে রেললাইনের উপরে এসে দাঁড়িয়েছেন তাঁরা। আপাতত বন্ধ রাখা হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। কারণ, ট্রেন চললে ওই অংশে ব্যাহত হবে আগুন নেভানোর কাজ। ফলে একের পর এক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। 

ঢাকুরিয়া স্টেশন থেকে হাঁটা পথে পাঁচ মিনিট বাবুবাগান ঝুপড়ি বলে পরিচিত ওই এলাকা। স্থানীয়রা জানাচ্ছেন, হঠাৎই বিকট একটা শব্দ শোনা যায়। তারপর তাঁরা দেখতে পান দাউদাউ করে জ্বলছে আগুন। কিছু বুঝে ওঠার আগে একের পর এক ঝুপড়িতে আগুন ধরে যায়। শেষ মুহূর্তে যতটুকু পেরেছেন নিয়ে বের করে নিয়েছেন ঘর থেকে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার প্রায় দেড় থেকে দুঘণ্টা পর দমকল এসে পৌঁছয় ঘটনাস্থলে। স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগান।

এদিনই পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল মেন লাইনে সকাল থেকে ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ভোর সাড়ে ৫টা নাগাদ ফাঁকা কাটিহার-হাওড়া এক্সপ্রেস হাওড়ার ঝিল সাইডিংয়ে নিয়ে যাওয়ার সময়, টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্টে বিস্ফোরণ হয়। তার জেরে ব্যাহত হয় হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতি করে ঘণ্টাদুয়েক পর, সকাল সাড়ে ৭টা থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর জেরে বাতিল করা হয় ২২টি লোকাল ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা এক্সপ্রেস-সহ বেশ কয়েকটি ট্রেন দেরিতে ছেড়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: বিজেপি প্রার্থীকে প্রধানমন্ত্রীর ফোন, রেখা পাত্রকে ঘিরে উচ্ছ্বাসে ভাসল সন্দেশখালি

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget