এক্সপ্লোর

Dhupguri By Election 2023: ধূপগুড়িতে শুরু হল বিধানসভার উপনির্বাচন, সকাল থেকেই লম্বা লাইন

Dhupguri By Poll 2023: শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

জলপাইগুড়ি: নির্দিষ্ট সময় মেনেই ধূপগুড়িতে শুরু হল বিধানসভার উপনির্বাচন (Dhupguri By Election)। এদিন ভোর থেকেই লম্বা লাইন দেখতে পাওয়া গিয়েছে। তবে ভোট শুরুর কিছুটা পরেই ৬৬ নং বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ার খবর এসেছে। যার জেরে ওই বুথে ভোটগ্রহণ কিছু থমকে রয়েছে।তবে শেষঅবধি পাওয়া খবরে, কোনও বুথ থেকেই অপ্রীতিকর ঘটনার খবর আসেনি। 

মোটের উপর শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ধূপগুড়িতে মোট বুথ ২৬০টি। কেন্দ্রীয় বাহিনীর পাহারায় ভোটগ্রহণ হবে উত্তরবঙ্গের এই বিধানসভায়। পাহাড় লাগোয়া এই কেন্দ্রে লড়াই এবার ত্রিমুখী। লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোট। ২০২১ বিধানসভা নির্বাচনে(Vidhan Sabha Election)  এ আসনে বিজেপির টিকিটে জয়ী হন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুতে এই উপনির্বাচন।

বিজেপি (BJP) এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী তাপসী রায়কে। তৃণমূলের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়। অন্যদিকে, উপ নির্বাচনের মাত্র ২ দিনে আগে রবিবার ২০২১-এ পরাজিত তৃণমূল প্রার্থী মিতালি রায় যোগ দেন বিজেপিতে।  কার দখলে যাবে ধূপগুড়ি বিধানসভার রাশ?  জানা যাবে ৮ সেপ্টেম্বর। 

যদিও উপনির্বাচনের আগের রাতে ধূপগুড়িতে প্রকাশ্যে আসে উত্তেজনা। নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে বাগযুদ্ধে জড়ান এলাকার বিজেপি কর্মীরা। ভোটের আগের রাতে বিরোধী রাজনৈতিক দলগুলির পতাকা, ফ্লেক্স খুলে দেওয়ার অভিযোগ তুলে কমিশনের বিরুদ্ধে সরব হয় গেরুয়া শিবির। বিভিন্ন জায়গায় বেআইনিভাবে পতাকা লাগালেও কীভাবে তৃণমূলকে ছাড়? সেই বিষয়েও প্রশ্ন তুলে বিক্ষোভ দেখায় বিজেপি।

প্রসঙ্গত,  ধূপগুড়ি উপনির্বাচনের আগে ধাক্কার মুখে তৃণমূল। কারণ বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক মিতালি রায়। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত তৃণমূলের বিধায়ক ছিলেন মিতালি। ২০২১ সালে ওই আসনেই বিজেপি প্রার্থীর কাছে হেরে যান মিতালি। তারপর থেকে দল তাঁর সঙ্গে যোগাযোগ রাখেননি বলে তাঁর অভিযোগ। যদিও উপনির্বাচনের প্রচারে ধূপগুড়িতে অরূপ বিশ্বাস যখন যান, তখন তাঁর সঙ্গে কথা বলেন। তারপরে প্রচারে দেখা যায় মিতালি রায়কে।

আরও পড়ুন, আজ ধূপগুড়িতে উপনির্বাচন, ভোট কেন্দ্র ঘিরে কড়া নিরাপত্তা

শনিবার, ধূপগুড়িতে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের সভাতেও হাজির ছিলেন প্রাক্তন বিধায়ক মিতালি রায়। তাঁকে উত্তরীয় পরান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধূপগুড়িতে সভায় বক্তব্য রাখার সময়েও মিতালি রায়ের প্রসঙ্গ তুলে এনেছিলেন। উত্তরবঙ্গে তৃণমূল সরকার যে উন্নয়ন করেছে তাঁর শরিক মিতালি রায়, এমনটাও বলেন অভিষেক।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget