এক্সপ্লোর

Dhupguri By Election : ধূপগুড়িতে জামানত বাজেয়াপ্ত বাম প্রার্থীর, 'মানুষ মনে করেননি আমরা পারব' আত্ম পর্যালোচনা সুজনের

CPM Result : সাগরদিঘিতে দেখা গিয়েছিল, সংখ্যালঘু ভোটের সিংহভাগ গিয়েছিল বাম (Left) সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থীর দিকে, কিন্তু ধূপগুড়িতে দেখা গেল না যে ছবি। 

উজ্জ্বল মুখোপাধ্যয়, ধূপগুড়ি : সাগরদিঘি মডেলের (Sagardighi Model) পুনরাবৃত্তি দেখা গেল না ধূপগুড়িতে (Dhupguri By Election)। রাজ্যে তৃণমূলের সঙ্গে 'কুস্তি'তে ধরাশায়ী হতে হল অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Choudhury), মহম্মদ সেলিমদের (MD Selim)। ধূপগুড়িতে জামানত জব্দ হয়েছে সিপিএম প্রার্থীর। ভোটের ফল ঘোষণার পর দেখা গিয়েছে, কার্যত ভরাডুবি কংগ্রেস সমর্থিত বামপ্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের। ৬ শতাংশ ভোটেই আটকে থেকেছে বাম-কংগ্রেস জোটের ভোট। ১৪ হাজারের মতো ভোট পেয়েছেন তিনি। 

একুশের বিধানসভা ভোটে যেখানে তৃণমূল প্রার্থী মিতালি রায়কে যেখানে ৪ হাজার ৩৫৫ ভোটে হারিয়েছিলেন বিজেপির বিষ্ণুপদ রায়। সেখানেই তেইশের উপনির্বাচনে, বিজেপির তাপসী রায়কে ৪ হাজার ৩০৯ ভোটে হারালেন তৃণমূলের নির্মলচন্দ্র রায়। মাত্র ২৮ মাস আগে জেতা আসন হাতছাড়া হল বিজেপির (BJP)। আর উল্লেখযোগ্যভাবে জলপাইগুড়িতে, মাগুরমারি ২, বারোঘরিয়ার মতো সংখ্য়ালঘু অধ্যুষিত অঞ্চলে সেই ভোট গেছে তৃণমূলের দিকে। সাগরদিঘিতে দেখা গিয়েছিল, সংখ্যালঘু ভোটের সিংহভাগ গিয়েছিল বাম (Left) সমর্থিত কংগ্রেস (Congress) প্রার্থীর দিকে, কিন্তু ধূপগুড়িতে দেখা গেল না যে ছবি।  

ধূপগুড়ি উপনির্বাচনে হারের পর সংগঠনের ব্যর্থতা ও মানুষের আস্থা অর্জন করতে না পারাকেই কারণ হিসেবে দেখছে বাম নেতৃত্ব। সিপিএমের কেন্দ্রীয় সমিটির সদস্য সুজন চক্রবর্তীর (Sujan Chakraborty) ব্যাখ্যা, সাংগঠনিক দুর্বলতা তো রয়েছেই। মানুষকে কেন দোষ দেব। পঞ্চায়েত ভোটে মানুষ ভোট দিতে পারেননি বেশিরভাগ ক্ষেত্রে, এবারে তেমনটা হয়নি। বরং মানুষ মনে করেননি বিজেপিকে বা তৃণমূলকে আমরা হারাতে পারব। তার জেরেই সম্ভবত কাঙ্খিত ভোট পাইনি আমরা। তবে পরিস্থিতি এরকম থাকবে না, বদলে যাবে।  

প্রসঙ্গত, ধূপগুড়িতে ৪ হাজার ৩১৩ ভোটে জিতলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। ৯৬ হাজার ৯৬১ ভোট পেলেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায় । ৯২ হাজার ৬৪৮ ভোট পেলেন বিজেপি প্রার্থী তাপসী রায়। ১৩ হাজার ৬৬৬ ভোট পেলেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির থেকে ধূপগুড়ি ছিনিয়ে নিল তৃণমূল। কার্যত কোনও ছাপই ফেলতে পারল না বাম-কংগ্রেস জোট। অভিষেকের মহকুমা-ঘোষণাই ফ্যাক্টর, মানলেন খোদ বিজেপি প্রার্থী।

আরও পড়ুন- 'বাংলার মাটি বাংলার জলের জয়' ধূপগুড়ি উপনির্বাচনে তৃণমূলের জয়ে প্রতিক্রিয়া মমতার

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget