এক্সপ্লোর

Jalpaiguri News: বিধায়কের আশ্বাসে স্থগিত অনশন, ধূপগুড়িতে দ্রুত মহকুমার নোটিফিকেশন জারি না হলে ফের 'আন্দোলন'

Sub Division : সময়সীমা পেরলেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের দেওয়া প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়নি।

রাজা চট্টোপাধ্যায়, ধূপগুড়ি : ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়ের (Dhupguri MLA Nirmal Chandra Roy) আশ্বাসে অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেন ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যরা। আজ শনিবার সকালে অনশন মঞ্চে এসে মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলেন বিধায়ক। মহকুমার নোটিফিকেশনের ক্ষেত্রে কোন জায়গায় বিষয়টি আটকে রয়েছে সেকথা জানান মঞ্চের সদস্যদের। এরপর অনশন তুলে নেওয়ার অনুরোধ জানান বিধায়ক। তাঁর অনুরোধে অনশন স্থগিত রাখার সিদ্ধান্ত নেন মঞ্চের সদস্যরা। বিধায়ক শরবত খাইয়ে দেন অনশনকারীদের। 

মঞ্চের সদস্যদের সঙ্গে আলোচনার পর বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল রাতে অনশনে বসার বিষয়টি জানতে পারি। পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককে তাঁদের বিষয়ে খোঁজখবর নিতে বলেছিলাম। এখন মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বললাম। জাস্টিস বিশ্বজিৎ বসুর কন্সেন্ট পেলেই মহকুমার নোটিফিকেশন জারি হয়ে যাবে। বিষয়টি নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথাও হয়েছে। সেই বিষয়টি আমি মহকুমা নাগরিক মঞ্চের সদস্যদের জানিয়েছি। এরপর তাঁরা আপাতত অনশন প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে মহকুমা নাগরিক মঞ্চের সম্পাদক অনিরুদ্ধ দাশগুপ্ত বলেন, প্রচণ্ড শীতের মধ্যে অনশন চলছিল। বিধায়ক এসেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। তাঁর আবেদনের সাড়া দিয়ে আমরা অনশন প্রক্রিয়া স্থগিত রাখছি। তবে দ্রুত মহকুমা নোটিফিকেশন জারি না হলে ফের আমরা অনশনে বসব।

সময়সীমা পেরলেও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের (Abhishek Banerjee) দেওয়া প্রতিশ্রুতি মতো ধূপগুড়ি মহকুমা গঠনের প্রক্রিয়া শুরু হয়নি। জারি হয়নি বিজ্ঞপ্তি। প্রতিবাদে শুক্রবার থেকে ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসল ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ।

বিধানসভা উপনির্বাচনের প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসন বিজেপির হাত থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল। কিন্তু, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দেওয়া সময়সীমা পেরিয়েছে। এমনকী বছর ঘুরলেও এখনও ধূপগুড়ি মহকুমা গঠনের বিজ্ঞপ্তি জারি হয়নি। ধূপগুড়িকে মহকুমা গঠনের প্রস্তাব পাস হয়েছে রাজ্য় মন্ত্রিসভায়। কিন্তু, তারপরেও আটকে মহকুমা গঠনের প্রক্রিয়া। আইনি জটিলতায় ধূপগুড়ি মহকুমা গঠন আটকে রয়েছে বলে জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। আইনি জটিলতা মিটলে মহকুমা গঠন করা হবে বলে জানানো হয়েছে রাজ্য় সরকারের তরফে। এই পরিস্থিতিতে শুক্রবার থেকে অনশন শুরু করে ধূপগুড়ি মহকুমা নাগরিক মঞ্চ। ধূপগুড়ি-ফালাকাটা বাস স্ট্য়ান্ডের সামনে অনশনে বসেন মঞ্চের সদস্য়রা।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget