এক্সপ্লোর

South 24 Parganas: ডায়মন্ড হারবারের বিজেপি নেতার 'অপহৃত' ছেলেকে উদ্ধার

West Bengal News: পরিবার সূত্রে খবর, ফোনের সূত্রেই ওড়িশায় গিয়ে খুঁজে পাওয়া গিয়েছে ছেলেকে। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ডায়মন্ড হারবারের (Diamond Harbor ) বিজেপি পঞ্চায়েত সদস্যের 'অপহৃত' ছেলেকে উদ্ধার। পুরী থেকে ছেলেকে উদ্ধার করল বিজেপি নেতার পরিবার। শিশুর পরিবারের দাবি, গতরাতে একটি ফোন এসেছিল তাঁদের কাছে। পরিবার সূত্রে খবর, ফোনের সূত্রেই ওড়িশায় গিয়ে খুঁজে পাওয়া গিয়েছে ছেলেকে। 

বিজেপি নেতার 'অপহৃত' ছেলেকে উদ্ধার: এদিন দুপুরে পুরী থেকে উদ্ধার করা গিয়েছে ওই নাবালককে। গতকাল বিজেপি নেতা শঙ্কুদেব অভিযোগ করেন, ভোটের মুখে দলবদল করাতে বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণ করা হয়েছে। শুধু তাই নয়, শঙ্কুদেব পণ্ডার আরও অভিযোগ ছিল, ছেলেকে ফিরে পেতে হলে তৃণমূল নেতাদের কাছে যেতে হবে বলে বিজেপি পঞ্চায়েত সদস্যকে চাপ দিয়েছিল পুলিশও। ইতিমধ্যেই এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই মিলল বিজেপি নেতার ছেলের খোঁজ। যদিও পুলিশ সূত্রে খবর, কীভাবে নাবালককে খুঁজে পাওয়া গেল? কে ওই পরিবারকে ফোন করল?  তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

কী বললেন শঙ্কুদেব পণ্ডা?

বিজেপি নেতা বলেন, "স্কুল থেকে বেরনোর পর বিজেপি পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণ করা হয়। গত দশ দিন ধরে নিখোঁজ ছিল ওই নাবালক। গতকাল এই বিষয়টি সংবাদমাধ্যমের সামনে আনি। রাতের দিকে তারপর হঠাৎ পুরী থেকে ফোন আসে। তাও আবার পরিবারের কাছে নয়। একজনকে শিক্ষককে ফোন করে জানানো হয়। ফোন পাওয়ার পরই ওই পরিবার পুরীর উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে ছেলেকে উদ্ধার করে তাঁরা কলকাতায় ফিরছেন। কিন্তু ছেলেটি কথা বলার মতো অবস্থায় নেই। যেভাবে পরিবারের সঙ্গে সে কথা বলছে সেটা খুব উদ্বেগের এবং চিন্তার। আমরা শিশু সুরক্ষা কমিশনে পুরো বিষয়টি জানাব। আগামীকাল হাইকোর্টেও শুনানি রয়েছে। আমরা দাবি করব, কোনও কেন্দ্রীয় এজেন্সি দিয়ে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হোক।'' বিজেপি নেতার দাবি, পুরীর সমুদ্র সৈকতে ফেলে রেখে দিয়ে যাওয়া হয় ছেলেটিকে। যাঁরা যাঁরা যুক্ত আছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

অভিযোগের তির তৃণমূলের দিকে: গতকাল শঙ্কুদেব পণ্ডা অভিযোগ করেছিলেন, এই ঘটনার নেপথ্যে রয়েছেন তৃণমূল নেতা ও বজবজ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বুচান বন্দ্যোপাধ্যায় ও ফলতা পঞ্চায়েত সমিতির সভাপতি ও দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ জাহাঙ্গির খান। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mamata Banerjee: 'আপনারা একটা জেল তৈরি করুন, সবাই চলে যাবে' এজেন্সি ইস্যুতে আক্রমণ মমতার

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget