এক্সপ্লোর

Mamata Banerjee: 'আপনারা একটা জেল তৈরি করুন, সবাই চলে যাবে' এজেন্সি ইস্যুতে আক্রমণ মমতার

West Bengal News: আরও একবার, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন মুখ্য়মন্ত্রী

কলকাতা: এজেন্সির তদন্ত নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, 'ভোটে কেউ কেউ সবাইকে ভয় দেখাতে চাইছে। সবাইকে সিবিআই, ইডি দিয়ে গ্রেফতার করতে চাইছে। কটাক্ষের সুরে তিনি বলেন, 'এর থেকে ভাল আপনারা একটা জেল তৈরি করুন, সবাই চলে যাবে।'

মোদি সরকারকে নিশানা: সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) জমি দখল, ধর্ষণ, চাষের জমি কেড়ে নেওয়ার মতো মারাত্মক যে সব অভিযোগ উঠেছিল, সেই সমস্ত ঘটনায়, বুধবারই CBI-কে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ।পাশাপাশি, ভূপতিনগরে হামলার ঘটনায়, বুধবারই NIA অফিসারদের রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ, NIA-র কোনও আধিকারিককে গ্রেফতার করা যাবে না। NIA-র কোনও অফিসারকে জিজ্ঞাসাবাদ করতে হলে, ৭২ ঘণ্টা আগে নোটিস দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদের ভিডিও সংরক্ষণ করতে হবে। তদন্ত চলবে, কিন্তু চূড়ান্ত রিপোর্ট পেশ করা চলবে না। এই প্রেক্ষাপটে আরও একবার, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করলেন মুখ্য়মন্ত্রী।

কী বললেন মুখ্যমন্ত্রী? 

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোটের আগে সবাইকে ভয় দেখাও। সবাইকে NIA-তে ঢুকিয়ে দাও। সবাইকে CBI-তে, ইনকাম ট্যাক্সে, ED-তে ঢুকিয়ে দাও। আমি বললাম, এর থেকে তো ভাল আপনি একটা জেলখানা বানিয়ে দিন, সব লোক ঢুকে যাবে। কিন্তু হিন্দুস্তান ১৩০ কোটির দেশ, আপনি সবাইকে জেলে ঢোকাতে পারবেন? আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করি।’’                                   

ফিরহাদের মন্তব্যে বিতর্ক: এদিকে, কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করতে গিয়ে, পুলিশকেই কার্যত কটাক্ষ করে বসলেন তৃণমূল সরকারেরই মন্ত্রী, ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, এখন তো CBI-কে যা তৈরি করে দিয়েছে BJP, এখন ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, CBI-কেও মানে না। এখন আর CBI-এর কোনও অস্তিত্ব নেই। তার কারণ, জুজুর ভয় একবার হয়। দু'বার হয়। তিনবার হয় না। এখন তো CBI-কে যা তৈরি করে দিয়েছে BJP, এখন ট্রাফিক পুলিশকে যেমন মানুষ আর মানে না, CBI-কেও মানে না।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Loksabha Election 2024: ১৯ এপ্রিল প্রথম দফার ভোট, বাংলায় কোথায় কত বাহিনী মোতায়েন?

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
Weather Update: মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
মঙ্গলবার থেকেই এক লাফে নামবে পারদ! আগামী সপ্তাহ থেকেই জাঁকিয়ে শীত? কবে কাটবে নিম্নচাপ?
Aparna Sen: এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
এবার একেবারে অন্য ভূমিকায় অপর্ণা সেন! অভিনয়, পরিচালনার পরে একেবারে নতুন চমক
Singur Factory: সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের
সিঙ্গুরে তৈরি হবে কারখানা, শিল্পের মুখ দেখতে চলেছে সিঙ্গুরবাসী ? বড় বার্তা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget