এক্সপ্লোর

BJP Workers Attacked : বিহারে 'NDA-র জয় উদযাপন করার শাস্তি',অভিষেক গড়ে BJP কর্মীকে অস্ত্রের কোপ, ফাটল মাথা

BJP Celebration: প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে বলে হুঙ্কারও দেন  সুকান্ত মজুমদার। তিনি লেখেন, বাংলাকে পাপমুক্ত না করা পর্যন্ত বিজেপি থামবে না ! 

কলকাতা : বিহারে বিজেপি ও জেডিইউ জোটের ল্যান্ড স্লাইড ভিকট্রির পর শুক্রবারই উল্লাসে মাতেন বঙ্গ বিজেপির কর্মী সমর্থকরা। মুরলি ধর সেন লেনে রাজ্য বিজেপির দফতর হোক বা রাজ্য বিজেপির সল্টলেকের অফিস, দুই জায়গাতেই দেখা যায়. বিজেপি কর্মীদের উচ্ছ্বাস। ঢাক-ঢোল বাজিয়ে নাচানাচি, আবির খেলা- বাদ  যায়নি কিছুই। বিধানসভা চত্বরে লাড্ডু বিলি করেন শুভেন্দু অধিকারী। বিজেপির মাথাদের হুঁশিয়ারি, বিহারের পর এবার পালা বাংলার। 

এই আবহেই বিহারে এনডিএ-র জয় উদযাপন করতে গিয়ে ডায়মন্ডহারবারে আক্রান্ত হয়েছেন একাধিক বিজেপি নেতা। পোস্ট করে দাবি করেছেন বিজেপি সাংসদ , কেন্দ্রীয় মন্ত্রী, সুকান্ত মজুমদার। এতে আক্রান্ত হয়েছেন ডায়মন্ডহারবারের বিজেপির সাধারণ সম্পাদক, ২ নম্বর মণ্ডল সভাপতি, ৫ নম্বর মণ্ডল সভাপতি সহ একাধিক নেতা। সুকান্ত মজুমদারের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতপুষ্ট দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন বিজেপির একাধিক নেতা। তাঁর দাবি, বিজেপি নেতাদের শরীরে ধারাল অস্ত্রের কোপ মারা হয়েছে। মাথা ফাটিয়ে দেওয়ার  হয়েছে। প্রতিটি আঘাতের বদলা নেওয়া হবে বলে হুঙ্কারও দেন  সুকান্ত মজুমদার। তিনি লেখেন, বাংলাকে পাপমুক্ত না করা পর্যন্ত বিজেপি থামবে না ! 

অন্যদিকে বিহারের বিধানসভা ভোটে বিজেপির জয়ে উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহারের দিনহাটা। বিজেপির বিজয় মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার রাতে বিজেপির জেলা সম্পাদক অজয় রায় দলীয় কর্মীদের নিয়ে মিছিল বের করলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। পুলিশ সূত্রে খবর, অনুমতি না থাকায় বাধা দেওয়া হয়। এরপরই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান বিজেপি নেতা-কর্মীরা। এই ঘটনায় বিজেপির জেলা সম্পাদক অজয় রায় সহ আরও এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। অন্যদিকে, এদিনই বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি লক্ষ্য করে ইট ছোড়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এদিন বিহারে গেরুয়া ঝড়ের আবহেই বিজেপির রাজ্য় সভাপতি শমীক ভট্টাচার্য এদিন ইঙ্গিতপূর্ণভাবে মেট্রো স্টেশনের একটি ছবি পোস্ট করেন, যেখানে লেখা রয়েছে কালীঘাট। বিজেপির রাজ্য সভাপতি লেখেন, পরবর্তী স্টেশন, প্লাটফর্ম বাঁ-দিকে! বিহারের এই বিপুল জনসমর্থনের ঢেউ এসে পৌঁছবে পশ্চিমবঙ্গেও। 

 বিহারে বিজেপি বরাবরই সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। কিন্তু পশ্চিমবঙ্গে এখনও সব বুথে পৌঁছনোর মতো শক্তি কি তাদের হয়েছে? যেভাবে বাংলায় লোকসভা ভোটে এবং একের পর এক বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজেপির ভরাডুবি হয়েছে, তারপর কি এ রাজ্য়ে তৃণমূলকে টেক্কা দেওয়া তাদের সম্ভব? এইসব প্রশ্ন থাকলেও, বিজেপি কিন্তু বঙ্গ জয়ের বিষয়ে আশাবাদী।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Embed widget