এক্সপ্লোর

Bankura News: আবাস যোজনায় অভিযোগ! সরকারি অফিসারদের নিশানা খোদ তৃণমূল বিধায়কের

TMC: প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সরকারি আধিকারিকদের নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক।

পূর্ণেন্দু সিংহ ও সমীরণ পাল, বাঁকুড়া ও উত্তর ২৪ পরগনা: একদিকে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূল নেতা-বিধায়ক-সাংসদরা। অন্যদিকে আবাস যোজনা নিয়ে তৃণমূল বিধায়কের নিশানায় পড়লেন সরকারি আধিকারিকদের একাংশ। সরকারি আধিকারিকদের একাংশ ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করলেন বিধায়ক।  

প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে সরকারি আধিকারিকদের নিশানা করলেন তালডাংরার তৃণমূল বিধায়ক। অনেকেই ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করলেন অরূপ চক্রবর্তী। উল্টোদিকে উত্তর ২৪ পরগনায় আমডাঙায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে বেহাল রাস্তা নিয়ে এক প্রধান শিক্ষকের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক রফিকুর রহমান।  

কী অভিযোগ বিধায়কের:
তালডাংরার তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, 'আমাকে মমতা পাঠিয়েছে, সরকারি অফিসার অনেক জায়গায় করছে না, লিখছে না, এন্ট্রি করছে না, তার জন্য আমাদের বলেছে গ্রামে গিয়ে দেখতে হবে।'

প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ ঘিরে পঞ্চায়েত ভোটের আগে, রাজ্য় রাজনীতি এখন তোলপাড়। আর সেই ইস্য়ুতেই আরও এক তৃণমূল বিধায়কের নিশানায় সরকারি আধিকারিকরা। মঙ্গলবার বাঁকুড়ার তালডাংরার বলরামপুরে দিদির সুরক্ষাকবচ কর্মসূচিতে দিদির দূত হিসেবে যান স্থানীয় তৃণমূল বিধায়ক। তাঁকে সামনে পেয়েই, আবাস যোজনায় বঞ্চনার অভিযোগ তোলে স্থানীয়দের একাংশ। পাশপাশি, পানীয় জলের সংকট নিয়েও সরব হন গ্রামবাসীরা। সেই সময়েই আবাসে বঞ্চনা নিয়ে সরকারি আধিকারিকদের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করেন বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, 'এই গ্রামে অনেকের বাড়ির দরকার ছিল তাদের নাম কেন বাদ দেওয়া হল সেটা জানার চেষ্টা করব।কিছু সরকারি আধিকারিকের খামতি রয়েছে। জনপ্রতিনিধিরা যেমন গ্রামে গ্রামে ঘুরছেন প্রশাসনিক আধিকারিকদের গ্রামে গ্রামে ঘোরার প্রয়োজন আছে। শুধু অফিসে বসে কাজ করলেই হবেনা গ্রামের মানুষের দরজায় গিয়ে সরকারি আধিকারিকদের খোঁজ নিতে হবে।' এর আগেও প্রধানমন্ত্রী আবাস যোজনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে বিডিও-কে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল তালডাংরার তৃণমূল বিধায়ককে। চলতি মাসেই তিনি বলেছিলেন, 'কোনও দোতলা ঘরের মালিক যদি ঘরের টাকা পায়, সেই বিডিও-র চাকরি থাকবে না।'

গোটা ঘটনায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে জেলা বিজেপি নেতৃত্ব।

আমডাঙাতেও বিক্ষোভ:
দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রায়শই স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়ছেন রাজ্যের শাসক দলের নেতা-মন্ত্রীরা। এবার উত্তর ২৪ পরগণায় ফের দেখা মিলল সেই ঘটনার। আমডাঙায় দিদির দূত কর্মসূচিতে গিয়ে বেহাল রাস্তার কারণে প্রধান শিক্ষকের ক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। আমডাঙার বেড়াবেড়িয়া ভগীরথ আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অভিযোগ, বেহাল রাস্তার কারণে সম্প্রতি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমে গিয়েছে। অভিযোগ শুনে রাস্তা তৈরির আশ্বাস দিয়েছেন বিধায়ক। বিধায়ক রফিকুর রহমান বলেন, 'রাস্তার টেন্ডার হয়ে গেছে দ্রুত কাজ শুরু হবে।' এদিন আমডাঙায় কর্মসূচিতে স্থানীয়ল বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়ও।

আরও পড়ুন: বাড়ি ফেরার পথে গুলি! মৃত্য়ু তৃণমূল নেতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget