এক্সপ্লোর

Murshidabad: বাড়ি ফেরার পথে গুলি! মৃত্য়ু তৃণমূল নেতার

TMC: বাড়ি ফেরার পথে আলতাব আলিকে লক্ষ্য করে গুলি করা হয়।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: রক্তাক্ত মুর্শিদাবাদ। বাড়ি ফেরার সময় গুলি করে খুন করা হল তৃণমূল নেতাকে। মঙ্গলবার রাতে মুর্শিদাবাদের রানিনগরে ঘটনা। ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য সহ ৩ জন গ্রেফতার

গুলি করে খুন:
তৃণমূলের ব্লক সাধারণ সম্পাদক আলতাব আলিকে গুলি করে খুন করার অভিযোগ। মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি করা হয় বলে অভিযোগ। মঙ্গলবারই লোচনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন প্রধান নির্বাচন ছিল। সেখানেই প্রধান নির্বাচিত হন আলতাব-ঘনিষ্ঠ সোনালি বিবি। তারপরই বাড়ি ফেরার পথে আলতাব আলিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।

নিহতের স্ত্রীর দাবি:
মৃত তৃণমূল নেতার স্ত্রী তেজিনা বিবি বলেন, 'আমি শাস্তি চাইছি, যাঁরা আমার পরিবারকে এরকমভাবে...তাদের পরিবারেও যেন এরকম হয়। সেটাই আমি চাই।' তিনি আরও বলেন, 'কিচ্ছু সন্দেহ করতে পারছি না। প্রত্য়েকদিনই স্কুলে আসে, প্রত্য়েকদিনই লালবাগে যায় ফিরে। লালবাগে আমরা থাকি। ওখানে আমার ২ মেয়ে পড়াশোনা করে।'

বুধবার সন্ধেয় তৃণমূল নেতাকে লক্ষ্য় করে শ্য়ুটআউট হয়। অস্ত্রোপচার করে গুলি বের করা গেলেও, প্রাণে বাঁচানো যায়নি ওই নেতাকে। 

মুর্শিদাবাদের রানিনগর ১ নম্বর ব্লকের সাধারণ সম্পাদক, নওদাপাড়া গোপীনাথপুর মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের প্রধান শিক্ষক, আলতাব আলি। আর তৃণমূল নেতা খুনের ঘটনায় গ্রেফতার করা হল পঞ্চায়েতের তৃণমূল সদস্য়, সহ ৩ দলীয় কর্মীকে। সূত্রের খবর, সম্প্রতি, লোচনপুর পঞ্চায়েত এলাকায় দলের সংগঠনের কাজ দেখতেন, তৃণমূল নেতা আলতাব আলি। 

মঙ্গলবারই লোচনপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের নতুন প্রধান নির্বাচন ছিল। ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন আলতাবের ঘনিষ্ঠ সোনালি বিবি। মোটর সাইকেলে চেপে বাড়ি ফেরার সময় পিছন থেকে তাঁকে লক্ষ্য় করে গুলি করা হয়। গুলি গেঁথে যায় পিঠে। আশঙ্কাজনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজে ভর্তি করা হয় তৃণমূল নেতাকে। হাসলপাতাল সূত্রে খবর, রাতেই অস্ত্রোপচার করে পিঠ থেকে গুলি বের করা হয়। 

রানিনগরের তৃণমূল বিধায়ক সৌমিক হোসেন বলেন, 'তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নয়। যে মেম্বার, সে দল থেকে বহিষকৃত। আমিরুল ইসলামকে দল থেকে বহিষ্করা করা হয়। বাড়ির লোক বলছিল কংগ্রেস দলে যোগ দিতে চাপ দিচ্ছে। কংগ্রেস-সিপিএম একসঙ্গে। হঠাৎ ঝামেলা অশান্তি। ওঁর প্রভাব বাড়ছিল। একদম রাজনৈতিক কারণে খুন।'

আরও পড়ুন: দার্জিলিং মেলে চুরি! যাত্রীর ব্যাগ-সহ ১ লক্ষ টাকা গায়েব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget