এক্সপ্লোর

Digha Bus Service: আন্দোলনের জেরে বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস পরিষেবা, হয়রানি পর্যটকদের

Digha-Kolkata Bus Service: সামনে পুজো! দিঘায় পর্যটকের ঢল নামবে। কিন্তু, এমন সময়ই বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস চলাচল। বন্ধ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস (Digha Kolkata Government Bus Service)। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের ডিপো বন্ধ রেখে অবস্থানে বসেছেন অস্থায়ী কর্মীরা। হয়রানির শিকার পর্যটকরা। দাবি না পূরণ হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন INTTUC। তানিয়ে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। 

সামনে পুজো (Durga Puja)! দিঘায় পর্যটকের ঢল নামবে। কিন্তু, এমন সময়ই বন্ধ দিঘা-কলকাতা সরকারি বাস চলাচল। বন্ধ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ডিপো। বাস পরিষেবা বন্ধ রেখে অবস্থানে বসেছেন ডিপোর অস্থায়ী কর্মীরা। যার জেরে সোমবার দিনভর বন্ধ রইল দিঘা-কলকাতা

দিঘা-খড়গপুর, দিঘা-বারাসত , দিঘা-দুর্গাপুর রুটে SBSTC-র বাস। যার জেরে সমস্যায় পড়েন পর্যটকরা। মূলত বেতন বৃদ্ধি, বাসের সংখ্যা ও কাজের দিন বাড়ানোর দাবিতে এই বাস পরিষেবা বন্ধ রেখে অস্থায়ী কর্মীদের এই বিক্ষোভ।

SBSTC দিঘা ডিপোর  ইনচার্জ সোমনাথ ঘোষ জানিয়েছেন, পালাতে পালাতে বাইট দিয়েছেন-উর্ধতনকে জানিয়েছি,তারা যা বলবেন দেখা যাবে তারপর। সূত্রের খবর, আগে দিঘা ডিপো থেকে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার ৯০টি বাস চলত। লকডাউনের পর তা কমে হয়েছে ১৪। দিঘা ডিপোয় ১৭৫ জন অস্থায়ী কর্মী কাজ করেন। অভিযোগ, বাসের সংখ্যা কমায় মাসে মাত্র ১০-১২দিন কাজ পাচ্ছেন তাঁরা।  ফলে রোজগার তলানিতে এসে পৌঁছেছে। আন্দোলনরত কর্মীদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠন।

কাঁথি সাংগঠনিক জেলা-র বিজেপি সভাপতি সুদাম পণ্ডিতের কথায়,  তৃণমূলের শ্রমিক সংগঠনই আন্দোলনে নেমেছে, ভাড়ে মা ভবানী হয়েছে এখন, টাকাই দিতে পারছে না। তবে, দাবি পূরণ না হলে বাস বন্ধ রেখে লাগাতার আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল পরিচালিত শ্রমিক সংগঠনের সদস্যরা।তাহলে পুজোয় কী হবে? আশঙ্কায় পর্যটকরা।

রেল অবরোধের ডাক: অন্যদিকে তফশিলি উপজাতি তালিকায় অন্তর্ভুক্তি-সহ একাধিক দাবিতে আজ বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশায় রেল অবরোধের ডাক দিয়েছে কুড়মি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন। পশ্চিম মেদিনীপুরে খড়গপুর শাখার খেমাশুলি স্টেশনে সকাল ৬টা থেকে শুরু হয়েছে রেল অবরোধ। আটকে পড়েছে ২টি লোকাল ট্রেন ও মালগাড়ি। স্টেশন লাগোয়া ৬ নম্বর জাতীয় সড়কও অবরোধ করেছেন কুড়মিরা।

দাবি মানা না হলে, অনির্দিষ্টকালের জন্য অবরোধ চলবে বলে জানিয়েছে আদিবাসী কুড়মি সংগঠন। ভোর ৫টা থেকে দক্ষিণ-পূর্ব রেলের পুরুলিয়া-আদ্রা শাখার কুস্তউর স্টেশনে রেল অবরোধ শুরু হয়েছে। ধামসা-মাদল নিয়ে রেললাইনে বসে পড়েছেন কুড়মিরা। হয়রানির আশঙ্কায় পুরুলিয়া-আদ্রা শাখায় ৩টি লোকাল বাতিল করা হয়েছে। যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে বেশ কিছু ট্রেনের।

আরও পড়ুন: SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-অর্পিতার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত, জানাল ইডি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
Royal Bengal Tiger: ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে বাঘিনীর মৃত্যু, ঘনীভূত উদ্বেগ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget