এক্সপ্লোর

Siliguri : তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটে জোরদার প্রচারে বিজেপি

Siliguri Mahakuma Parishad : ২০২০ সালে, শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে

সনত্‍ ঝা, শিলিগুড়ি : আর সপ্তাহ দুয়েক পরই শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Mahakuma Parishad) নির্বাচন। তৃণমূলের (TMC) বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগকে হাতিয়ার করে প্রচারে নেমেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

কী বলছে গেরুয়া শিবির ?

দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্ত বলেন, কেন্দ্রের প্রকল্প রাজ্য নিজেদের নামে ব্যবহার করছে এটা একটা ক্রাইম। আর পঞ্চায়েতে হচ্ছে সীমাহীন দুর্নীতি। বিজেপি ক্ষমতায় এলে স্বচ্ছ ও উন্নয়নশীল পঞ্চায়েত উপহার দেবে। 

আরও পড়ুন ; শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জয়ী তৃণমূল

২৬ জুন, GTA ভোটের দিনই, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। তার আগে, তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগকে হাতিয়ার করে, ময়দানে ঝাঁপাচ্ছে বিজেপি। তৃণমূল সরকারের একাধিক দুর্নীতির অভিযোগকে সামনে এনে জোরদার প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির।

এপ্রসঙ্গে শিলিগুড়ি পুরসভা মেয়র ও তৃণমূল নেতা গৌতম দেব বলেন, যে দল সব আসনে প্রার্থী দিতে পারে না তারা যা খুশি ইস্যু নিয়ে লড়াই করতেই পারে। তাছাড়া রাজ্যে এত সামাজিক প্রকল্প রয়েছে যে কারও প্রকল্প ধার করার দরকার নেই।

২০২০ সালে, শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে। ২৬ জুন মহকুমা পরিষদের ৯টি আসন, শিলিগুড়ির ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন ও ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে ভোট হবে। 

ইতিমধ্যেই, পঞ্চায়েত সমিতির ২টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। এর মধ্যে কোনও কোনও আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। কোথাও আবার মনোনয়ন পেশের পরও, তা প্রত্যাহার করা হয়। এনিয়ে বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে মনোনয়ন দিতে বাধা দিয়েছে শাসকদল। 

২০১৫ সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৬টি-তে জয়ী হয়েছিল বামফ্রন্ট। ৩টি আসনে জিতেছিল তৃণমূল। এবার কী হবে মহকুমা পরিষদের ভোটে ? উত্তর মিলবে ২৯ জুন। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
NEET প্রশ্নফাঁস, ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির
CJP Delhi Protest: 'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের,
'ককরোচ'দের আলোচনায় ডাক কেন্দ্রের, "যখন বলবেন, তখনই.."
Malda News: BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
BSF ক্যাম্পে আচমকা বিকট শব্দ, চলল গুলি, নিহত ২ জওয়ান, মর্মান্তিক ঘটনা মালদায়
Mamata Banerjee:
"...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget