এক্সপ্লোর

Siliguri News: শিলিগুড়ি মহকুমা পরিষদে ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ আসনে জয়ী তৃণমূল

Siliguri Politics: পঞ্চায়েত সমিতির ২টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল।

মলয় চক্রবর্তী, দার্জিলিং: শিলিগুড়ি মহকুমা পরিষদের (Siliguri Sub Divisional Council Election)  পঞ্চায়েত সমিতির ২টি আসন এবং গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল (TMC)। ঘাসফুল শিবিরে শুরু জয়ের উদযাপন। ভয় দেখিয়ে মনোনয়ন দিতে বাধা দিয়েছে শাসকদল, অভিযোগ বিরোধীদের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তাদের দাবি, বিরোধীদের কোনও অস্তিত্বই নেই।

একাধিক আসনে প্রার্থীই দিতে পারেনি বিরোধীরা!

আগামী ২৬ জুন, GTA ভোটের (GTA Election) দিনই, শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। কিন্তু ভোটের আগেই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেশ কয়েকটি আসনে জয়ী তৃণমূল। ২০২০ সালে, শিলিগুড়ি মহকুমা পরিষদের মেয়াদ শেষ হয়েছে। আগামী ২৬ জুন মহকুমা পরিষদের ৯টি আসন, শিলিগুড়ির ২২টি গ্রাম পঞ্চায়েতের ৪৬২টি আসন এবং ৪টি পঞ্চায়েত সমিতির ৬৬টি আসনে ভোট হবে। 

কিন্তু, এর মধ্যে কোনও কোনও আসনে বিরোধীরা প্রার্থী দিতে পারেনি। কোথাও আবার মনোনয়ন পেশের পরও, তা প্রত্যাহার করা হয়। ২ তারিখ ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং গত মঙ্গলবার প্রত্যাহারের শেষ দিন। 

আর তারপরই দেখা যাচ্ছে, পঞ্চায়েত সমিতির ২টি আসন ও গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল। আর এই জয়লাভ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিরোধীদের অভিযোগ, ভয় দেখিয়ে মনোনয়ন দিতে বাধা দিয়েছে শাসকদল। 

আরও পড়ুন: CM- Governor Meet : রাজ্যপালের সঙ্গে দেখা, নিজের আঁকা ছবি উপহার মুখ্যমন্ত্রীর

বিজেপি-র শিলিগুড়ি সাংঠনিক জেলা সভাপতি আনন্দময় বর্মন বলেন, "ভয় দেখিয়ে হুমকি দিয়ে এই সব আসনগুলি থেকে তাদের দলের প্রার্থীদের নাম প্রত্যাহার করিয়েছে শাসক দল। অধিকাংশ আসনেই প্রার্থী দিয়েছি।"

সিপিএম-এর রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য জীবেশ সরকার বলেন, "এর আগে, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল।" দার্জিলিংয়ের কংগ্রেস সভাপতি শঙ্কর মালাকার বলেন, "ভয় দেখিয়ে জিতেছে শাসক।" যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন শিলিগুড়ি পুরসভার ডেপুটি মেয়র তথা তৃণমূল নেতা রঞ্জন সরকার। তিনি বলেন, "বিরোধীদের অস্তিত্বই নেই। উন্নয়নের সুফল পঞ্চায়েত ভোটেও পাওয়া যাবে।"

মহকুমা পরিষদের ভোটের দিকে তাকিয়ে সকলে

২০১৫ সালে শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে ৯টি আসনের মধ্যে ৬টি-তে জয়ী হয়েছিল বামফ্রন্ট। ৩টি আসনে জিতেছিল তৃণমূল।  এবার কী হবে মহকুমা পরিষদের ভোটে? উত্তর মিলবে ২৯ জুন। 

সেরা শিরোনাম

News Live: পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
পুজোর মাঝে জোড়া দুর্ঘটনা রাজ্যের মাটিতে, নারায়ণগড়ে লরির ধাক্কায় মৃত্য়ু, কলকাতাগামী রাস্তায় ট্য়াঙ্কার উল্টে জখম ২
Kolkata News: পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
পঞ্চমীতে বিমানবন্দরের কাছে মর্মান্তিক দুর্ঘটনা, কলকাতাগামী রাস্তায় উল্টে গেল ট্য়াঙ্কার, ছড়াল ডিজেল, গুরুতর জখম ২
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
Kunal On Sudip Nayna: মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?
মমতার হাত ছাড়তে পারেন নয়নাও ? জল্পনা উসকে সাংবাদিকদের মুখোমুখি কুণাল ঘোষ, বড় কোনও খবর দিলেন ?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget