এক্সপ্লোর

Dilip Ghosh: 'সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না', নিজের মন্তব্যে অনড় দিলীপ

Dilip on CBI: সিবিআই নিয়ে নিজের অবস্থানে অনড়, জানিয়ে দিলেন দিলীপ ঘোষ।

কলকাতা: ২৪ ঘণ্টাও হয়নি। সিবিআই নিয়ে তাঁর বক্তব্যে তোলপাড় হয়ে গিয়েছে রাজ্যে। তারপরেও নিজেরই অবস্থানেই অনড় রইলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন বললেন, 'সিবিআই কার, তাতে আমার কিছু যায় আসে না।'

সিবিআই মন্তব্যে অনড় দিলীপ: 
রবিবারই সিবিআইকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফের নিজের মন্তব্যকে সমর্থন করে তিনি বললেন, 'বিজেপির ৬০ জন কর্মীকে হত্যা করা হয়েছে, কতজনকে সাজা দিয়েছে সিবিআই (CBI)? দেশের অন্যতম বিশ্বস্ত সংস্থা সিবিআই, আমরাও বিশ্বাস করেছিলাম, ন্যায় পাইনি।' রাজ্যে ভোটপরবর্তী হিংসা মামলার তদন্তে রয়েছে সিবিআই। বিজেপি প্রথম থেকেই অভিযোগ করে এসেছে যে তাঁদের একাধিক কর্মী ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছে। ভোট পরবর্তী হিংসার কারণেই একাধিক বিজেপি কর্মীর খুন হওয়ার অভিযোগও করেছে বিজেপি। এদিন দিলীপ ঘোষ আরও বলেন, 'সবথেকে বিশ্বস্ত এজেন্সি হিসেবে ইডি (ED) নিজেদের প্রমাণ করেছে।'

আগের দিন কী বলেছিলেন?
রবিবার কেন্দ্রীয় সরকারের একটি অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই তিনি বিস্ফোরক মন্তব্য করেন। বলেছিলেন, 'গত কয়েকবছর ধরে বাংলায় সিবিআই-এর সঙ্গে সেটিং করা হয়েছিল। অর্থমন্ত্রক বুঝতে পেরে ইডি-কে (ED) পাঠিয়েছে।' তিনি আরও বলেছিলেন, 'যাঁরা সেটিং করেছেন, তাঁরা এখন বলছেন ইডি কেন? কারণ এই কুকুরটা পোষ মানবে না, কামড়াবে। তবে অসুখ অনুযায়ী ওষুধ কম হয়ে যাচ্ছে।'

কুণাল-কটাক্ষ:
দিলীপ ঘোষ এই মন্তব্য করার পরেই শ্লেষের বাণ ছু়ড়েছিলেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলেন, 'বিকৃত ভাবনা, বিকৃত ভাষা। কোনও সুস্থ রাজনৈতিক লোক, যিনি আবার কেন্দ্রের শাসকদলের সাংসদ, তাঁর মুখে এই ভাষা শোভা পায় না। কীসের সেটিং? আপনার তো কেন্দ্রে রয়েছেন! আপনার দলের নেতা অমিত শাহ, নরেন্দ্র মোদী। সিবিআই তাঁদের অধীনে, কাদের সেটিং?" কুণালের কটাক্ষ ছিল, 'উনি কি চাইছেন যে, নিজেদের নিরপেক্ষ প্রমাণ করতে শুভেন্দুকে গ্রেফতার করুক সিবিআই! শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশলে এই বিবৃতি দিচ্ছেন দিলীপ। সিবিআই, ইডি কেন্দ্রের অধীনে।

এদিন দিলীপের মন্তব্যের প্রতিক্রিয়ায় তৃণমূল (TMC) সাংসদ শান্তনু সেন বলেছেন, 'একদিকে সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে আমাদের যে প্রশ্ন, বকলমে সেটাকেই মান্যতা দিলেন উনি।'

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাকে লাথির মারায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু, যুক্ত শ্লীলতাহানির ধারাও

সেরা শিরোনাম

Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
Oppositions Rally :
"যে যে রাজ্যে BJP হেরেছে, সেখানেও কারচুপি হয়েছে..", ? জ্ঞানেশ কাণ্ডের পর এবার বড় দাবি বিজেপি নেতার
News Live Update : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দাখিল করা পিটিশনে ১১ জনের নাম, কাল হতে পারে শুনানি
Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget