এক্সপ্লোর

Dilip Ghosh: 'মমতা চান নিজের নামটাও থাকুক', বিশ্বভারতীতে ফলক বিতর্কে মন্তব্য দিলীপের

Dilip Ghosh On Visva Bharati:মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারির পর, শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটের সামনে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের তরফে।

বীরভূম: বিশ্বভারতীর (Visva Bharati) ওয়ার্ল্ড হেরিটেজ (World Heritage) ফলকে নেই রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) নাম। আর এনিয়েই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখে। এরপরই আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে জানান হয়েছে নতুন ফলক দ্রুত লাগানো হবে।                                                            

ফলক-বিতর্ক

বাঙালির প্রাণের কবি, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা, রবীন্দ্রনাথ ঠাকুরেরই নাম নেই এই ফলকে। নাম আছে কেবল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। এই নিয়ে কার্যত হুঁশিয়ারির সুর ছিল মুখ্যমন্ত্রীর গলায়। ফলকে রবিঠাকুরের নাম লিখতে 'ডেডলাইন' বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, যদি ইউনেসকোর হেরিটেজ স্বীকৃতি মিলে থাকে সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। হ্যাঁ, তিনিই শান্তিনিকেতন ও বিশ্বভারতীর স্রষ্টা। ওঁর নাম সরিয়ে দিয়েছে।

আর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারির পর, শান্তিনিকেতনের কবিগুরু মার্কেটের সামনে ধর্না মঞ্চ তৈরি করা হয়েছিল তৃণমূলের তরফে। এদিকে, এরই মধ্যে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। ফলক বিতর্কের মাঝেই রবিবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিশ্বভারতীর উপাচার্য জানিয়েছেন, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার নির্দেশ অনুসারে নতুন ফলক দ্রুত লাগানো হবে। 

এদিকে এ প্রসঙ্গে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, 'পশ্চিম বাংলায় এমন কোনও ফলক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। তিনি কোন মুখে বলেন এটা। আমার মনে হয় আসল কথাটা উনি বলতে পারছেন না ওনার নমটাও থাকা উচিত। সেটা তো সম্ভব নয়।' 

অন্যদিকে, ফলক বিতর্ক ঘিরে তোলপাড়ের মাঝেই বিশ্বভারতীর উপাচার্যর মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ ও প্রাক্তন তৃণমূল বিধায়কের উপাচার্যকে হুঁশিয়ারিতে তুঙ্গে উঠল তরজা। উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন উপাচার্য। তিনি লেখেন, 'আপনি এখনও কান দিয়ে দেখেন। আপনার ২ সিনিয়র মন্ত্রী জেলে আছেন। আপনার বিশ্বস্ত সহযোগীরা তিহাড়ে বন্দি। তৃণমূল সরকার কয়লা, গরু, রেশন কেলেঙ্কারিতে জর্জরিত'। পাল্টা আক্রমণ ধেয়ে এসেছে তৃণমূলের তরফেও।                                                    

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget