এক্সপ্লোর

Raju Jha Murder: বিজেপিতে রাজুর যোগদানের সময় দিলীপ ঘোষ ও আমি ছিলাম: অর্জুন

Arjun Singh:অনেকের সঙ্গেই রাজুর ভাল সম্পর্ক ছিল, দাবি অর্জুনের

উত্তর ২৪ পরগনা: পূর্ব বর্ধমানে প্রকাশ্যে রাস্তার উপর খুন হয়েছেন কয়লা মাফিয়া রাজু ঝা। কয়লা সিন্ডিকেট সংক্রান্ত কারণেই রাজু খুন হয়েছেন বলে মনে করছে পুলিশ। এই রাজু ঝাকেই চিনতেন বলে জানিয়েছেন তৃণমূল সাংসদ অর্জুন সিং।

কী বলেছেন অর্জুন:
অর্জুন বলেন, 'রাজু ঝা ছোট ভাইয়ের মতো ছিল। বিজেপিতে রাজুর যোগদানের সময় দিলীপ ঘোষ ও আমি ছিলাম। অনেকের সঙ্গেই রাজুর ভাল সম্পর্ক ছিল। অনেক পুলিশ অফিসারের সঙ্গেও ভাল সম্পর্ক ছিল রাজুর।'

অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন, তারপরে ফের তৃণমূলে যোগ দেন অর্জুন সিং। 

প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর:
রাজু ঝা খুনে ফের রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন, 'প্রকাশ্যে বিজেপি কর্মীকে খুন করা হল। মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন। রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ঘটছে। এর অর্থ, মুখ্যমন্ত্রী সব দেখেও চুপ আছেন।'

রাজনৈতিক তরজা:
রাজু ঝার বিজেপি যোগ নিয়ে খোঁচা বাবুল সুপ্রিয়র। তিনি বলেছিলেন, 'রাজু ঝাকে নিয়েই বিজেপিতে চূড়ান্ত মত বিরোধ হয়। আজ যারা বড় বড় কথা বলছেন, তাঁদের সঙ্গেই চূড়ান্ত মতবিরোধ হয়। রাজুকে ঘটা করে বিজেপিতে যোগদান করান দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়।  রাজুর হোটেল বড় বড় বিজেপি নেতারা ব্যবহার করতেন এই বিজেপি নেতাদের বিরুদ্ধে কেন সিবিআই-ইডি তদন্ত হবে না? এই দুষ্টু লোকগুলো সিবিআই-ইডির লিস্ট থেকে কী করে ভ্যানিশ হয়ে যাচ্ছে?' দিলীপ ঘোষের সঙ্গেই বাবুলের নিশানায় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।

পাল্টা বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে যোগ দেননি। রাজুর মতো অনেক বড় নেতাই বিজেপিতে এসেছিলেন কে দোষী, সেটা আদালত ঠিক করবে। রাজুর হোটেল ভাড়া নিয়ে বিজেপি বৈঠক করেছে।'

এদিকে খুনের ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। দুপুর ১টাতেও ২ নম্বর জাতীয় সড়কে পড়েছিল গুলির খোল। হাইওয়েতে খুন করে রুট বদলে জিটি রোডে ওঠে দুষ্কৃতীরা, পুলিশ সূত্রে খবর। শক্তিগড় থানার অদূরেই গাড়ি ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলের চারপাশে একাধিক সিসিটিভি, তাও অন্ধকারে পুলিশ! পেশাদারি কায়দায় খুন, প্রায় ২৪ ঘণ্টা পরেও অধরা দুষ্কৃতীরা।

আরও পড়ুন: 'আমার হাত ধরে রাজু ঝা বিজেপিতে যোগ দেননি,' প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget